গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

এ বছর রোজা ২৯ নাকি ৩০টি!

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭:৩৬ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০২৬ | আপডেট: ০৬:৫৫ এএম ২০২৬
এ বছর রোজা ২৯ নাকি ৩০টি!
ছবি

ছবি সংগৃহীত

বিশ্বজুড়ে মুসলমানরা পবিত্র রমজানের প্রস্তুতি শুরু করেছেন। এ বছর রমজান মাস কত দিনের হবে এবং ঈদুল ফিতর কবে হতে পারে, তা নিয়ে আগাম তথ্য দিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা।

সংযুক্ত আরব আমিরাতের অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান বলেছেন, জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী এ বছর রমজান মাস ২৯ দিনের হওয়ার সম্ভাবনা বেশি।

রমজান শুরু

১৭ ফেব্রুয়ারি বিকালে নতুন চাঁদের জন্ম হলেও ওই দিন সূর্যাস্তের মাত্র এক মিনিট পর চাঁদ অস্ত যাবে, যা খালি চোখে দেখা অসম্ভব। ফলে ১৮ ফেব্রুয়ারি সন্ধ্যায় চাঁদ দেখা গেলে ১৯ ফেব্রুয়ারি হবে রমজানের প্রথম দিন।

রমজান শেষ ও ঈদ

হিসাব অনুযায়ী, রমজানের শেষ দিন হতে পারে ১৯ মার্চ। সে ক্ষেত্রে ২০ মার্চ সারা বিশ্বে ঈদুল ফিতর উদযাপিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে।

ইব্রাহিম আল জারওয়ান বলেন, ভৌগোলিক অবস্থানের কারণে রমজান শুরুর তারিখ নিয়ে বিভিন্ন দেশে সামান্য মতপার্থক্য থাকলেও মাসের শেষে এই পার্থক্য আর থাকবে না। অর্থাৎ প্রায় সব দেশেই একই দিনে ঈদ হওয়ার সম্ভাবনা রয়েছে।

ধর্মীয় রীতি অনুযায়ী চাঁদ দেখার ওপর ভিত্তি করেই চূড়ান্তভাবে রমজান ও ঈদের তারিখ নির্ধারিত হবে।

এসি/আপ্র/০৮/০২/২০২৬

সংশ্লিষ্ট খবর

দয়াল নবীর (সা.) অনিন্দ্য শিক্ষা
১১ সেপ্টেম্বর ২০২৬

দয়াল নবীর (সা.) অনিন্দ্য শিক্ষা

ইসলাম===

ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের রাষ্ট্রীয় সম্মানী ১১০০ কোটি টাকা
১০ সেপ্টেম্বর ২০২৬

ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের রাষ্ট্রীয় সম্মানী ১১০০ কোটি টাকা

ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের রাষ্ট্রীয় সম্মানী কার্যক্রম সম্প্রসারণে ২০২৬-২৭ অর্থবছরে ১ হাজার ১০০ কোটি...

সরকারিভাবে হজে যাওয়া ব্যক্তিরা ফেরত পাবেন ৪ কোটি ৮৭ লাখ টাকা
০৬ সেপ্টেম্বর ২০২৬

সরকারিভাবে হজে যাওয়া ব্যক্তিরা ফেরত পাবেন ৪ কোটি ৮৭ লাখ টাকা

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করা চার হাজার ৩৪১ জন হাজিকে উদ্বৃত্ত চার কোটি ৮৭ লাখ ২৩ হাজার...

নফস নিয়ন্ত্রণে রাখার ১০ কার্যকর উপায়
০৫ সেপ্টেম্বর ২০২৬

নফস নিয়ন্ত্রণে রাখার ১০ কার্যকর উপায়

নফস মানুষের স্বাভাবিক সত্তার একটি অংশ। এটি মানুষকে ভালো ও মন্দ—উভয় দিকেই পরিচালিত করতে পারে। তবে মান...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই