গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

নিষেধাজ্ঞা সত্ত্বেও নফল তাওয়াফের জন্য মাতাফে ঢোকা কি জায়েজ?

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ১০:৪২ পিএম, ০২ মে ২০২৬ | আপডেট: ০৭:১০ এএম ২০২৬
নিষেধাজ্ঞা সত্ত্বেও নফল তাওয়াফের জন্য মাতাফে ঢোকা কি জায়েজ?
ছবি

ছবি সংগৃহীত

প্রশ্ন: সৌদি সরকারের নতুন নিয়ম অনুযায়ী কয়েক বছর ধরে মাতাফে অর্থাৎ কাবার চার পাশের খোলা জায়গায় শুধু ইহরাম অবস্থায় থাকা ব্যক্তি যারা ওমরাহ বা হজের তাওয়াফ করবেন, তাদেরকেই ঢুকতে দেওয়া হয়। ইহরামের কাপড় পরিহিত না থাকলে নফল তাওয়াফ করার জন্য নিরাপত্তারক্ষীরা মাতাফে যেতে দেন না। হজ বা ওমরাহকারীদের ফরজ তাওয়াফের সুবিধার্থে সাধারণ নফল তাওয়াফকারীদের ভিড় কমানো এবং মাতাফের শৃঙ্খলা রক্ষার্থে সৌদি সরকার এই নিয়ম করেছে।

এই নিয়ম ভাঙার জন্য অনেকে কৌশলের আশ্রয় নেন। তারা ওমরাহ করে হালাল হয়ে যাওয়ার পরও নফল তাওয়াফের জন্য ইহরামের পোশাক পরিধান করে মসজিদুল হারামে যান। নিরাপত্তারক্ষীরা তাদেরকে ওমরাহকারী মনে করে মাতাফে যেতে দেয়।

প্রশ্ন হলো, এভাবে কৌশলের আশ্রয় নিয়ে নিরাপত্তারক্ষীদের ধোঁকা দিয়ে মাতাফে ঢোকা কি ঠিক? ইসলাম কী বলে এ ব্যাপারে?

উত্তর: এ ব্যাপারে শায়খ আহমাদুল্লাহসহ নির্ভরযোগ্য ওলামায়ে কেরামের মত হলো, সৌদি সরকার ওমরাহ ও হজ পালনকারীদের সুবিধার জন্য যে নিয়ম করেছে, সবার তা মেনে চলা কর্তব্য। মক্কার স্থানীয় বাসিন্দাদের যেমন এই নিয়ম মেনে চলা কর্তব্য, ওমরাহ-হজ বা অন্য যে কোনো কাজে অন্যান্য দেশ থেকে যারা মক্কায় গিয়েছেন, তাদেরও মেনে চলা কর্তব্য।

এই নিয়ম ভাঙার জন্য ইহরামের কাপড় পরিধান করে নিরাপত্তারক্ষীদের ধোঁকা দিয়ে মাতাফে ঢোকা কোনোভাবেই একজন মুসলমানের জন্য সমীচীন ও শোভনীয় কাজ হতে পারে না।

যদিও ইসলামে ওমরাহর নিয়ত ছাড়াও ইহরামের কাপড় পরিধান করে নফল তাওয়াফ করা জায়েজ। কিন্তু এটাকে রাষ্ট্রীয় নিয়ম ভাঙা ও ধোঁকা দেওয়ার মাধ্যম বানানো কোনোভাবেই ঠিক নয়।

এসি/আপ্র/০২/০৫/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

দয়াল নবীর (সা.) অনিন্দ্য শিক্ষা
১১ সেপ্টেম্বর ২০২৬

দয়াল নবীর (সা.) অনিন্দ্য শিক্ষা

ইসলাম===

ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের রাষ্ট্রীয় সম্মানী ১১০০ কোটি টাকা
১০ সেপ্টেম্বর ২০২৬

ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের রাষ্ট্রীয় সম্মানী ১১০০ কোটি টাকা

ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের রাষ্ট্রীয় সম্মানী কার্যক্রম সম্প্রসারণে ২০২৬-২৭ অর্থবছরে ১ হাজার ১০০ কোটি...

সরকারিভাবে হজে যাওয়া ব্যক্তিরা ফেরত পাবেন ৪ কোটি ৮৭ লাখ টাকা
০৬ সেপ্টেম্বর ২০২৬

সরকারিভাবে হজে যাওয়া ব্যক্তিরা ফেরত পাবেন ৪ কোটি ৮৭ লাখ টাকা

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করা চার হাজার ৩৪১ জন হাজিকে উদ্বৃত্ত চার কোটি ৮৭ লাখ ২৩ হাজার...

নফস নিয়ন্ত্রণে রাখার ১০ কার্যকর উপায়
০৫ সেপ্টেম্বর ২০২৬

নফস নিয়ন্ত্রণে রাখার ১০ কার্যকর উপায়

নফস মানুষের স্বাভাবিক সত্তার একটি অংশ। এটি মানুষকে ভালো ও মন্দ—উভয় দিকেই পরিচালিত করতে পারে। তবে মান...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই