গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

মেনু

সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী বাড়াতে প্রণোদনা ও পুরস্কারের ঘোষণা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৮:৪৩ পিএম, ১৬ মে ২০২৬ | আপডেট: ২০:৩৪ এএম ২০২৬
সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী বাড়াতে প্রণোদনা ও পুরস্কারের ঘোষণা
ছবি

ছবি সংগৃহীত

সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীর সংখ্যা বাড়াতে নগদ প্রণোদনা, হজ টিমে অন্তর্ভুক্তি এবং পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ধর্ম মন্ত্রণালয়। এ বিষয়ে গত ১১ মে ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালকের কাছে চিঠি পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়, নিজস্ব ইউজার আইডিতে হজযাত্রী সংগ্রহের ভিত্তিতে নির্বাচিত হজ গাইডদের সৌদি আরবে যাওয়ার সময় প্রণোদনা দেওয়া হবে।
* ৪০ জন বা তার বেশি হজযাত্রী সংগ্রহ করলে: ১ লাখ ৩০ হাজার টাকা
* ৩০–৩৯ জন: ১ লাখ ২০ হাজার টাকা
* ২০–২৯ জন: ১ লাখ ১০ হাজার টাকা
* ২০ জনের কম: ১ লাখ টাকা
ধর্ম মন্ত্রণালয় ও এর অধীন দপ্তরের কোনো কর্মকর্তা-কর্মচারী নিজস্ব আইডিতে ১০০ জনের বেশি হজযাত্রী নিবন্ধন করালে হজ টিমে অন্তর্ভুক্তির ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। এ ছাড়া সর্বোচ্চ হজযাত্রী নিবন্ধিত ১৫টি জেলা থেকে ইসলামিক ফাউন্ডেশনের একজন করে কর্মকর্তা সৌদি আরবে টিম সদস্য হিসেবে পাঠানো হবে।
* কোনো জেলায় ১০০ জনের কম হজযাত্রী থাকলে সুবিধা প্রযোজ্য নয়
* বিভাগভিত্তিক সুবিধার ক্ষেত্রে সর্বোচ্চ নিবন্ধিত জেলার একজনকে টিমে অন্তর্ভুক্ত করা হবে
* সংশ্লিষ্ট জেলায় অন্তত ৫০ জন হজযাত্রী থাকতে হবে

চিঠিতে আরো বলা হয়, সরকারি বা বেসরকারিভাবে যারা কমপক্ষে ৩০ জন হজযাত্রী নিবন্ধন করেছেন কিন্তু হজ গাইড বা টিমে সুযোগ পাননি, তারা বিমানভাড়া পরিশোধ সাপেক্ষে হজ পালনের সুযোগ পাবেন।

২০২৭ সাল থেকে হজ গাইডদের পারফরম্যান্সের ভিত্তিতে অন্তত ১০ জনকে সর্বোচ্চ ৫০ হাজার টাকা ও সম্মাননা স্মারক দেওয়া হবে। এ ছাড়া যারা ৩০ জন বা তার বেশি হজযাত্রী সংগ্রহ করেও হজ টিম, গাইড বা হজ পালনের সুযোগ না পান, তারাও সর্বোচ্চ ৫০ হাজার টাকা পুরস্কার পাবেন।
সানা/আপ্র/১৬/৫/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

রিজিক যখন আল্লাহর হাতে, দুশ্চিন্তা নয় ভরসাই সমাধান
০৩ জুলাই ২০২৬

রিজিক যখন আল্লাহর হাতে, দুশ্চিন্তা নয় ভরসাই সমাধান

রিজিক মানুষের জীবনের অপরিহার্য অংশ। জীবিকা, খাদ্য, অর্থ, স্বাস্থ্য, সন্তান, জ্ঞান ও শান্তিসহ সবকিছুই...

শুরু হলো ২০২৭ সালের হজের নিবন্ধন
০১ জুলাই ২০২৬

শুরু হলো ২০২৭ সালের হজের নিবন্ধন

২০২৭ সালে হজ পালনে আগ্রহীদের জন্য প্রাক-নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। বুধবার (১ জুলাই) থেকে এ কার্যক...

হজ শেষে ফিরেছেন ৬৮২৯৭ বাংলাদেশি
২৭ জুন ২০২৬

হজ শেষে ফিরেছেন ৬৮২৯৭ বাংলাদেশি

পবিত্র হজ পালন শেষে শুক্রবার(২৬ জুন) পর্যন্ত সৌদি আরব থেকে মোট ১৮৮টি ফিরতি ফ্লাইটে ৬৮ হাজার ২৯৭ জন ব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই