গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

হজের পর ওমরাহ যাত্রীর ঢল, শীর্ষে পাকিস্তান

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২:১৬ পিএম, ১৯ জুলাই ২০২৬ | আপডেট: ১০:৫৭ এএম ২০২৬
হজের পর ওমরাহ যাত্রীর ঢল, শীর্ষে পাকিস্তান
ছবি

ছবি সংগৃহীত

উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জিলহজ মাসের ১৫ তারিখ থেকে মহররম মাসের শেষ পর্যন্ত ওমরাহ ভিসায় দেশটিতে প্রবেশ করেছেন ৯ লাখ ৩১ হাজার ৫০০ জন, যা আগের সময়ের তুলনায় ২২ দশমিক ৫ শতাংশ বেশি।

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এবং পিলগ্রিম এক্সপেরিয়েন্স প্রোগ্রামের যৌথ তথ্য অনুযায়ী, একই সময়ে বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট ১২ লাখ ৭০ হাজারের বেশি ওমরাহযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। সৌদি ভিশন ২০৩০-এর লক্ষ্য বাস্তবায়নের অংশ হিসেবে ওমরাহ ব্যবস্থাপনায় ধারাবাহিক উন্নয়ন ও সেবার মানোন্নয়নের ইতিবাচক প্রতিফলন হিসেবে এ প্রবৃদ্ধিকে দেখা হচ্ছে।

মন্ত্রণালয় জানিয়েছে, ওমরাহযাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে সরকারি বিভিন্ন সংস্থার সমন্বিত উদ্যোগ অব্যাহত রয়েছে। যাত্রীদের অভিজ্ঞতা আরো সহজ ও উন্নত করতে ডিজিটাল সেবার পরিধি বাড়ানো এবং সেবাপ্রক্রিয়া আধুনিক করা হচ্ছে।

তথ্য অনুযায়ী, বিদেশ থেকে আগত ওমরাহযাত্রীদের ৭৫ শতাংশ আকাশপথে সৌদি আরবে প্রবেশ করেছেন। বাকি ২৫ শতাংশ স্থল ও সমুদ্রবন্দর ব্যবহার করে দেশটিতে পৌঁছেছেন।

দেশভিত্তিক পরিসংখ্যানে ওমরাহযাত্রীর সংখ্যায় শীর্ষে রয়েছে পাকিস্তান। দেশটি থেকে প্রায় ২ লাখ মানুষ ওমরাহ পালনে সৌদি আরবে গেছেন। দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়া, সেখান থেকে গেছেন প্রায় ১ লাখ ৭০ হাজার যাত্রী। আর প্রায় ১ লাখ ৩০ হাজার যাত্রী নিয়ে তৃতীয় স্থানে রয়েছে ইরাক।

হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, ওমরাহ পরিকল্পনা থেকে শুরু করে সৌদি আরব ত্যাগ করা পর্যন্ত পুরো প্রক্রিয়াকে আরও সহজ, দ্রুত ও মানসম্মত করতে প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণ, সেবা সহজীকরণ এবং পরিচালন দক্ষতা বৃদ্ধির কার্যক্রম অব্যাহত থাকবে।

এসি/আপ্র/১৯/০৭/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

দয়াল নবীর (সা.) অনিন্দ্য শিক্ষা
১১ সেপ্টেম্বর ২০২৬

দয়াল নবীর (সা.) অনিন্দ্য শিক্ষা

ইসলাম===

ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের রাষ্ট্রীয় সম্মানী ১১০০ কোটি টাকা
১০ সেপ্টেম্বর ২০২৬

ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের রাষ্ট্রীয় সম্মানী ১১০০ কোটি টাকা

ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের রাষ্ট্রীয় সম্মানী কার্যক্রম সম্প্রসারণে ২০২৬-২৭ অর্থবছরে ১ হাজার ১০০ কোটি...

সরকারিভাবে হজে যাওয়া ব্যক্তিরা ফেরত পাবেন ৪ কোটি ৮৭ লাখ টাকা
০৬ সেপ্টেম্বর ২০২৬

সরকারিভাবে হজে যাওয়া ব্যক্তিরা ফেরত পাবেন ৪ কোটি ৮৭ লাখ টাকা

চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় হজ পালন করা চার হাজার ৩৪১ জন হাজিকে উদ্বৃত্ত চার কোটি ৮৭ লাখ ২৩ হাজার...

নফস নিয়ন্ত্রণে রাখার ১০ কার্যকর উপায়
০৫ সেপ্টেম্বর ২০২৬

নফস নিয়ন্ত্রণে রাখার ১০ কার্যকর উপায়

নফস মানুষের স্বাভাবিক সত্তার একটি অংশ। এটি মানুষকে ভালো ও মন্দ—উভয় দিকেই পরিচালিত করতে পারে। তবে মান...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই