গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬

মেনু

এশিয়ান গেমসের প্রথম সোনা জাপানের

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৫০ পিএম, ২০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০৩:৫৬ এএম ২০২৬
এশিয়ান গেমসের প্রথম সোনা জাপানের
ছবি

ছবি সংগৃহীত

স্বাগতিক জাপানের জন্য এর চেয়ে দারুণ শুরু আর কী হতে পারে! এশিয়ান গেমসের প্রথম সোনার পদকটিই ঘরে তুলেছে তারা। 

 

রবিবার পুরুষদের ব্যক্তিগত ট্রায়াথলনে সেরা হয়ে ইতিহাস গড়েছেন তাকুমি হোজো। গামাগোরি শহরে ৭৫০ মিটার সাঁতার, ২০ কিলোমিটার সাইক্লিং এবং ৫ হাজার মিটার দৌড়ের তিন ধাপ মিলিয়ে ৫২ মিনিট ৫৬ সেকেন্ডে প্রতিযোগিতা শেষ করেন ৩০ বছর বয়সী হোজো। চীনের ঝাং শিরুইয়ের চেয়ে ৯ সেকেন্ড এগিয়ে থেকে সোনা জেতেন তিনি। ঝাং রুপা জেতেন। তার ৬ সেকেন্ড পর ফিনিশ করে কাজাখস্তানের আরলান ঝানাবায় ব্রোঞ্জ পদক পান।


এই সোনা জয়ের ফলে ২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকেও জায়গা নিশ্চিত হয়েছে হোজোর। নিজের দেশের এশিয়ান গেমসের প্রথম সোনা জিতিয়ে দারুণ উচ্ছ্বসিত তিনি। হোজো বলেছেন, ‘এটি আমাদের প্রথম সোনার পদক। তাই জাপান দলের জন্য এটি সত্যিই বড় উৎসাহের ব্যাপার।’ 

তিনি আরও বলেন, ‘আমি শুরু থেকেই দারুণ উজ্জীবিত ছিলাম। এমনকি বৃষ্টিও আমাদের বাধা দেয়নি। স্টার্টিং লাইনে দাঁড়ানোর আগ পর্যন্ত আমি নিজের সেরা অবস্থায় ছিলাম।’

ডিসি/আপ্র/২০/০৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি
২১ সেপ্টেম্বর ২০২৬

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও মানবিক উদ্যোগে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এবার বার্সেলোনায় শিশুদের ক্যানসার চ...

মেসির বিদায়ী ম্যাচে থাকছেন ডি মারিয়া
২১ সেপ্টেম্বর ২০২৬

মেসির বিদায়ী ম্যাচে থাকছেন ডি মারিয়া

কিছুদিন আগে জাতীয় দল থেকে বিদায়ের ঘোষণা দিয়েছেন লিওনেল মেসি। তার বিদায়কে রাঙাতে চায় আর্জেন্টিনা ফুটব...

মাত্র ১৩ বছরেই এশিয়ান গেমসে রেকর্ড চীনা কিশোরীর
২০ সেপ্টেম্বর ২০২৬

মাত্র ১৩ বছরেই এশিয়ান গেমসে রেকর্ড চীনা কিশোরীর

বয়স মাত্র ১৩। অথচ আন্তর্জাতিক সাঁতারে এরই মধ্যে ইতিহাসের পাতায় নিজের নাম লিখিয়েছেন চীনের ইউ জিদি। এশ...

শেফালির ঝড়ে বাংলাদেশকে উড়িয়ে ফাইনালে ভারত
২০ সেপ্টেম্বর ২০২৬

শেফালির ঝড়ে বাংলাদেশকে উড়িয়ে ফাইনালে ভারত

দুই দলের শক্তি-সামর্থ্য আর সাম্প্রতিক বাস্তবতায় বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ ছিল পাহাড়সম। সেই চ্যালেঞ্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই