গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

মেনু

বিশ্বকাপ ফাইনালে হার নিয়ে মুখ খুললেন মেসি

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৬:১৮ পিএম, ০৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৭:৪৭ এএম ২০২৬
বিশ্বকাপ ফাইনালে হার নিয়ে মুখ খুললেন মেসি
ছবি

ছবি সংগৃহীত

২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে হারের পর আর্জেন্টিনা শিবিরকে ঘিরে ওঠা নানা ‘ষড়যন্ত্র তত্ত্ব’ ও জল্পনা-কল্পনায় এবার ইতি টানলেন লিওনেল মেসি। ফাইনালে কোনো অস্বাভাবিক বা গোপন ঘটনা ঘটেনি বলে স্পষ্ট জানিয়েছেন আর্জেন্টাইন কিংবদন্তি।

বাংলাদেশ সময় বুধবার (৭ অক্টোবর) ভোরে বুয়েনস আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে বেনিনকে ৩-০ গোলে হারিয়ে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান ৩৯ বছর বয়সী মেসি। বিদায়ী ম্যাচে একটি গোলের পাশাপাশি দুটি অ্যাসিস্ট করে আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষটা স্মরণীয় করে রাখেন আর্জেন্টিনা অধিনায়ক।

এর আগে গত ১৯ জুলাই ২০২৬ বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হেরে রানার্সআপ হয় আর্জেন্টিনা। ম্যাচজুড়ে স্পেনের আধিপত্য এবং আর্জেন্টিনার তুলনামূলক নিষ্প্রভ পারফরম্যান্স ঘিরে তখন থেকেই নানা প্রশ্ন ওঠে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ম্যাচের আগে বা চলাকালে আর্জেন্টিনা শিবিরে কোনো অস্বাভাবিক ঘটনা ঘটেছিল কি না, তা নিয়েও নানা জল্পনা।

তবে বিদায়ী ভাষণে সেই সব জল্পনার সরাসরি জবাব দিয়েছেন মেসি। আর্জেন্টাইন সংবাদমাধ্যমের বরাতে তিনি বলেন, ‘শেষ বিশ্বকাপটা খুবই আবেগপূর্ণ ছিল। আমরা আবারো বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখেছিলাম এবং প্রায় সেটি অর্জন করেও ফেলেছিলাম। কিন্তু কেউ কেউ যা বলছে, ফাইনালে তেমন অস্বাভাবিক কিছুই ঘটেনি। আমরা নিজেদের সেরাটা দিয়েছিলাম।’

ফাইনালে আর্জেন্টিনার প্রত্যাশিত পারফরম্যান্স না করার পেছনে শারীরিক ক্লান্তিকেই বড় কারণ হিসেবে দেখছেন মেসি। বিশেষ করে সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে কঠিন লড়াইয়ের পর দলের খেলোয়াড়রা পুরোপুরি সেরে উঠতে পারেননি বলে জানান তিনি।

মেসির ভাষায়, ‘মূলত ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচটিই আমাদের শারীরিক ও মানসিক—দুই দিক থেকেই নিঃশেষ করে দিয়েছিল। আমরা কোনোমতে সেই ধকল সামলে উঠি।’

ফলে স্পেনের বিপক্ষে ফাইনালে আর্জেন্টিনার নিষ্প্রভ পারফরম্যান্সের পেছনে কোনো গোপন ঘটনা বা ষড়যন্ত্রের তত্ত্বকে মানছেন না মেসি। তার মতে, শিরোপা জয়ের জন্য দলের খেলোয়াড়রা সর্বোচ্চ চেষ্টাই করেছিলেন। শেষ পর্যন্ত শারীরিক ক্লান্তি এবং স্পেনের দুর্দান্ত পারফরম্যান্সের কাছেই হার মানতে হয় আর্জেন্টিনাকে।

এসি/আপ্র/০৭/১০/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

এবার দেশের বড় দায়িত্বে লিওনেল মেসি
০৭ অক্টোবর ২০২৬

এবার দেশের বড় দায়িত্বে লিওনেল মেসি

ফুটবল মাঠে বর্ণিল ক্যারিয়ারের ইতি টেনে এবার কি রাজনীতির ময়দানে নামতে যাচ্ছেন লিওনেল মেসি? বিশ্বকাপজয়...

বিদায়ী ম্যাচে মেসির গোল, ৩-০ জিতল আর্জেন্টিনা
০৭ অক্টোবর ২০২৬

বিদায়ী ম্যাচে মেসির গোল, ৩-০ জিতল আর্জেন্টিনা

লিওনেল মেসির বিদায়ী ম্যাচটা স্মরণীয় করে রাখল আর্জেন্টিনা। জাতীয় দলের জার্সিতে শেষ ম্যাচ খেলতে নেমে অ...

‘বিশেষ মুহূর্তগুলো আমি মিস করব’- বিদায়ের আগে আবেগী মেসি
০৬ অক্টোবর ২০২৬

‘বিশেষ মুহূর্তগুলো আমি মিস করব’- বিদায়ের আগে আবেগী মেসি

রোজারিওর ছোট্ট শহর থেকে শুরু। এরপর ফুটবলকে সঙ্গী করে পাড়ি দিয়েছেন দীর্ঘ পথ। একসময় যে ছেলেটি স্বপ্ন দ...

তুরস্ককে আবার হারিয়ে দুইয়ে ইতালি
০৬ অক্টোবর ২০২৬

তুরস্ককে আবার হারিয়ে দুইয়ে ইতালি

আত্মবিশ্বাসী শুরু করেও পিছিয়ে পড়ল তুরস্ক। দ্বিতীয়ার্ধে সমতা টেনে প্রথম পয়েন্ট পাওয়ার আশা জাগাল তারা।...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই