গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

মেনু

৯ম শ্রেণির রেজিস্ট্রেশনের সময় বাড়লো সুযোগ পাচ্ছে বাদ পড়া শিক্ষার্থীরা

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৫:৫৬ পিএম, ০৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৬:৫৯ এএম ২০২৬
৯ম শ্রেণির রেজিস্ট্রেশনের সময় বাড়লো সুযোগ পাচ্ছে বাদ পড়া শিক্ষার্থীরা
ছবি

ছবি সংগৃহীত

২০২৫-২৬ শিক্ষাবর্ষে দাখিল ৯ম শ্রেণির (দাখিল পরীক্ষা-২০২৭) রেজিস্ট্রেশন থেকে বাদ পড়া শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশনের সময় বাড়িয়েছে বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড। বিশেষ বিবেচনায় এসব শিক্ষার্থীকে বিলম্ব ফি দিয়ে রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হয়েছে।

বুধবার (৭ আগস্ট) বোর্ডের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বর্তমানে দাখিল ১০ম শ্রেণিতে পড়ছে কিন্তু ৯ম শ্রেণির রেজিস্ট্রেশন কার্যক্রমে অন্তর্ভুক্ত হতে পারেনি এমন শিক্ষার্থীদের মাদরাসার মাধ্যমে অনলাইনে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে।

বাদ পড়া শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন ফি বিলম্ব ফিসহ সোনালী পেমেন্ট গেটওয়ের মাধ্যমে জমা দিতে হবে। ফি সিস্টেমে জমা হওয়ার পর নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রির জন্য অনলাইনে এন্ট্রি অপশন চালু হবে। এরপর ইএসআইএফের মাধ্যমে শিক্ষার্থীর তথ্য পূরণ ও সাবমিশন করতে হবে।

বোর্ডের নির্ধারিত সূচি অনুযায়ী, অনলাইনে বিলম্ব ফিসহ রেজিস্ট্রেশন ফি জমা দেওয়া যাবে ১৫ অক্টোবর থেকে ২১ অক্টোবর পর্যন্ত। আর ইএসআইএফে শিক্ষার্থীর তথ্য এন্ট্রি ও সাবমিশনের শেষ সময় ২২ অক্টোবর।

তবে এই বর্ধিত সময়ে শুধু নতুন শিক্ষার্থীর তথ্য এন্ট্রি করা যাবে। আগে এন্ট্রি করা কোনো শিক্ষার্থীর তথ্য এডিট বা ডিলিট করার সুযোগ থাকবে না। নির্ধারিত সময় শেষ হয়ে গেলে বাদ পড়া শিক্ষার্থীদের আর রেজিস্ট্রেশনের সুযোগ দেওয়া হবে না।

বোর্ড জানিয়েছে, সময়ের মধ্যে রেজিস্ট্রেশন সম্পন্ন না হলে এর দায় সংশ্লিষ্ট মাদরাসার অধ্যক্ষ, সুপার বা প্রতিষ্ঠানপ্রধানকে নিতে হবে।

এসি/আপ্র/০৭/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

৫২ বছর ১ টাকায় পড়ানো গাইবান্ধার লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
০৫ অক্টোবর ২০২৬

৫২ বছর ১ টাকায় পড়ানো গাইবান্ধার লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

গাইবান্ধার ‘এক টাকার শিক্ষক’ হিসেবে পরিচিত লুৎফুর রহমানকে বিশেষ সম্মাননা দিয়েছে সরকার। দীর্ঘ পাঁচ দশ...

একাদশে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল আজ, যেভাবে দেখবেন
০৫ অক্টোবর ২০২৬

একাদশে দ্বিতীয় ধাপে ভর্তি আবেদনের ফল আজ, যেভাবে দেখবেন

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় ধাপে অনলাইনে আবেদন শেষ হয়েছে গত গত ১ অক্টোবর।...

বিশ্ব শিক্ষক দিবস আজ
০৫ অক্টোবর ২০২৬

বিশ্ব শিক্ষক দিবস আজ

শিক্ষকদের অবদান ও মর্যাদাকে স্বীকৃতি জানাতে আজ ৫ অক্টোবর পালিত হচ্ছে বিশ্ব শিক্ষক দিবস। বাংলাদেশসহ ব...

কাল বিশ্ব শিক্ষক দিবস, সম্মাননা পাচ্ছেন ১০০ গুণী শিক্ষক
০৪ অক্টোবর ২০২৬

কাল বিশ্ব শিক্ষক দিবস, সম্মাননা পাচ্ছেন ১০০ গুণী শিক্ষক

আগামীকাল বিশ্ব শিক্ষক দিবস। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদায় দিবসটি পালিত হবে...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই