২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য দ্বিতীয় ধাপে অনলাইনে আবেদন শেষ হয়েছে গত গত ১ অক্টোবর। নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে আজ সোমবার (৫ অক্টোবর) রাত ৮টায়।
গত ২৮ সেপ্টেম্বর বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
একাদশ শ্রেণির ভর্তির অফিশিয়াল ওয়েবসাইটে (https://xiclassadmission.gov.bd) ভিজিট করে হোম পেজে থাকা ‘Result’ বাটনে ক্লিক করুন। এরপর নির্ধারিত ঘরে রোল নম্বর, শিক্ষা বোর্ড, পাসের বছর এবং রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে টাইপ করুন। পরবর্তীতে স্ক্রিনে দেখা দেওয়া সিকিউরিটি/ভেরিফিকেশন কোডটি ঠিকঠাক লিখে ‘View Result’ বাটনে ক্লিক করলেই স্ক্রিনে মনোনীত কলেজের নাম ও বিষয় দেখা যাবে।
এছাড়া আবেদন করার সময় সরবরাহ করা বায়োমেট্রিক নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএস বার্তার মাধ্যমেও নির্বাচিত কলেজের তথ্য পাঠিয়ে দেওয়া হবে।
ফল প্রকাশের পর থেকে ৮ অক্টোবর (শনিবার) রাত ৮টা পর্যন্ত নির্বাচন নিশ্চায়ন করা যাবে। কোনো শিক্ষার্থী এ সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে তার নির্বাচন ও আবেদন বাতিল হবে।
এছাড়া পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ৯ অক্টোবর রাত ৮টায়। আর দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তি কার্যক্রম চলবে ১১ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত।
ফল দেখবেন যেভাবে:
একাদশ শ্রেণির ভর্তির অফিশিয়াল ওয়েবসাইটে (https://xiclassadmission.gov.bd) ভিজিট করে হোম পেজে থাকা ‘Result’ বাটনে ক্লিক করুন। এরপর নির্ধারিত ঘরে রোল নম্বর, শিক্ষা বোর্ড, পাসের বছর এবং রেজিস্ট্রেশন নম্বর সঠিকভাবে টাইপ করুন। পরবর্তীতে স্ক্রিনে দেখা দেওয়া সিকিউরিটি/ভেরিফিকেশন কোডটি ঠিকঠাক লিখে ‘View Result’ বাটনে ক্লিক করলেই স্ক্রিনে মনোনীত কলেজের নাম ও বিষয় দেখা যাবে।
এছাড়া আবেদন করার সময় সরবরাহ করা বায়োমেট্রিক নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএস বার্তার মাধ্যমেও নির্বাচিত কলেজের তথ্য পাঠিয়ে দেওয়া হবে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ফল প্রকাশের পর থেকে আগামী ৮ অক্টোবর রাত ৮টা পর্যন্ত নির্বাচন নিশ্চায়ন করা যাবে। কোনো শিক্ষার্থী এ সময়ের মধ্যে নিশ্চায়ন না করলে তার নির্বাচন ও আবেদন বাতিল হবে।
এছাড়া পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ৯ অক্টোবর রাত ৮টায়। আর দ্বিতীয় ধাপে নির্বাচিত শিক্ষার্থীদের কলেজে ভর্তি কার্যক্রম চলবে ১১ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত।
এসি/আপ্র/০৫/১০/২০২৬