গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬

মেনু

মা ও শিশু সহায়তা কর্মসূচিতে নতুন উপকারভোগী বাছাই

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩:২৫ পিএম, ০৫ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৯:৩৯ এএম ২০২৬
মা ও শিশু সহায়তা কর্মসূচিতে নতুন উপকারভোগী বাছাই
ছবি

ছবি সংগৃহীত

দেশের ৪ হাজার ৫৮৬টি ইউনিয়নে মা ও শিশু সহায়তা কর্মসূচির আওতায় ২০২৬-২৭ অর্থবছরের নতুন উপকারভোগী বাছাই করা হবে। দারিদ্র্য, খাদ্য নিরাপত্তাহীনতা ও অপুষ্টির হার বিবেচনায় নিয়ে এসব উপকারভোগী নির্বাচন করবে সংশ্লিষ্ট উপজেলা কমিটি।

বৃহস্পতিবার (১ অক্টোবর) মহিলা বিষয়ক অধিদপ্তরের এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে বলা হয়, গত ৩০ জুন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিবের সভাপতিত্বে মা ও শিশু সহায়তা কর্মসূচির পিএসসি কমিটির সভায় নতুন উপকারভোগী নির্বাচনের জন্য ইউনিয়ন, পৌরসভা ও সিটি করপোরেশনভিত্তিক বরাদ্দের সিদ্ধান্ত নেওয়া হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, ৫০৩টি উপজেলার ৪ হাজার ৫৮৬টি ইউনিয়নে নতুন উপকারভোগী নির্বাচন করা হবে। এর মধ্যে দারিদ্র্য, খাদ্য নিরাপত্তাহীনতা ও অপুষ্টির হার বিবেচনায় অগ্রাধিকারপ্রাপ্ত ১৭৭টি উপজেলার ১ হাজার ২১১টি ইউনিয়নে প্রতি মাসে ৯ জন করে উপকারভোগী নির্বাচনের বরাদ্দ দেওয়া হয়েছে।

ইউনিয়নে দারিদ্র্য ও পুষ্টির অবস্থা বিবেচনা

অন্যদিকে, ৩২৬টি উপজেলার ৩৭৯টি ইউনিয়নে প্রতি মাসে ৬ জন করে উপকারভোগী নির্বাচনের জন্য বরাদ্দ রাখা হয়েছে। অর্থাৎ ইউনিয়ন পর্যায়ে স্থানীয় দারিদ্র্য ও পুষ্টি পরিস্থিতি বিবেচনা করে উপকারভোগী নির্বাচনের ক্ষেত্রে অগ্রাধিকার নির্ধারণ করা হবে।

এ ছাড়া ‘ক’ শ্রেণির ২০৭টি পৌরসভার ১ হাজার ৯৮৭টি ওয়ার্ডে জনসংখ্যার ঘনত্ব বিবেচনায় প্রতি মাসে ৩ জন করে এবং ‘খ’ ও ‘গ’ শ্রেণির ১২৫টি পৌরসভার ১ হাজার ১২৫টি ওয়ার্ডে প্রতি মাসে ২ জন করে নতুন উপকারভোগী নির্বাচন করা হবে।

সিটি করপোরেশন ও কারখানায়ও বরাদ্দ

১৩টি সিটি করপোরেশনের ৫০১টি ওয়ার্ডের জন্যও পৃথক বরাদ্দ নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ৩টি সিটি করপোরেশনের ১৭০টি ওয়ার্ডে প্রতি মাসে ৪ জন করে এবং অপর ১০টি সিটি করপোরেশনের ৩০১টি ওয়ার্ডে প্রতি মাসে ২ জন করে উপকারভোগী নির্বাচন করা হবে।

শিল্প খাতের ৫০০টি কারখানাকেও কর্মসূচির আওতায় আনা হয়েছে। বিজিএমইএ, বিকেএমইএ ও এফএলএক্সএ-এর আওতাভুক্ত এসব কারখানায় প্রতি মাসে একজন করে উপকারভোগী নির্বাচনের বরাদ্দ রয়েছে। এ হিসাবে কারখানাগুলোতে বছরে মোট ৬ হাজার উপকারভোগী নির্বাচন করা হবে।

বরাদ্দ পুনর্বিন্যাসের সুযোগ

চিঠিতে বলা হয়েছে, কোনো ইউনিয়ন বা পৌরসভা তালিকা থেকে বাদ পড়লে অথবা স্থানীয় চাহিদার তুলনায় কোথাও বরাদ্দ কম বা বেশি হলে সংশ্লিষ্ট উপজেলা কমিটি নিজ উপজেলার নির্ধারিত বরাদ্দের মধ্যে তা পুনর্বিন্যাস করতে পারবে।

তবে কোনো উপজেলা তার জন্য নির্ধারিত মোট বরাদ্দের বেশি উপকারভোগী নির্বাচন করতে পারবে না।

এসি/আপ্র/০৫/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বাংলাদেশে আজ পালিত হচ্ছে বিশ্ব শিশু দিবস
০৫ অক্টোবর ২০২৬

বাংলাদেশে আজ পালিত হচ্ছে বিশ্ব শিশু দিবস

একই বয়সের দুটি শিশু। অথচ তাদের শৈশব দুই রকম। একজনের দিন শুরু হয় স্কুলের পোশাক পরে বই-খাতা গুছিয়ে। অন...

শিশুকে শুধু ‘ভালো বাচ্চা’ হতে শেখাবেন না, হতে পারে বিপদ
০৪ অক্টোবর ২০২৬

শিশুকে শুধু ‘ভালো বাচ্চা’ হতে শেখাবেন না, হতে পারে বিপদ

ভালো শিশু হলে বড়দের কথা শুনতে হয়’, ‘মা-বাবার কথা অমান্য করবে না’, ‘কেউ কিছু বললে চুপচাপ মানবে’-ছোট থ...

ক্রয়াদেশ কমায় ছাঁটাই বৃদ্ধিতে পোশাকশিল্পের নারী শ্রমিকরা উদ্বিগ্ন
৩০ সেপ্টেম্বর ২০২৬

ক্রয়াদেশ কমায় ছাঁটাই বৃদ্ধিতে পোশাকশিল্পের নারী শ্রমিকরা উদ্বিগ্ন

ভোরের আলো ফুটতেই নারী শ্রমিকরা নির্দিষ্ট সময় কাজ, মাস শেষে বেতন এবং ওই আয় দিয়ে সংসারের খরচ, সন্তানের...

একের পর এক শিশু হত্যায় অভিভাবকসহ আতঙ্কিত দেশবাসী
৩০ সেপ্টেম্বর ২০২৬

একের পর এক শিশু হত্যায় অভিভাবকসহ আতঙ্কিত দেশবাসী

আজকের শিশু আগামী দিনের কাণ্ডারি। সেই শিশুরাই একের পর এক নিখোঁজ ও হত্যার শিকার হচ্ছে। অভিভাবকরা উদ্ব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে