গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

মেনু

আর্চারকে ছাড়াই অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ইংল্যান্ড

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:১৪ পিএম, ১৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ২০:০০ এএম ২০২৬
আর্চারকে ছাড়াই অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে ইংল্যান্ড
ছবি

ছবি সংগৃহীত

অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে থাকছেন না জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন ও জশ টাং। তিন পেসারকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইংল্যান্ডের টিম ম্যানেজমেন্ট। তবে ওয়ানডে সিরিজে খেলবেন তারা। এরপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজের প্রস্তুতিতে মনোযোগ দেবেন। 

অস্ট্রেলিয়া সফরে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি খেলবে ইংল্যান্ড। ১৩ নভেম্বর শুরু হবে ওয়ানডে সিরিজ। এরপর টি-টোয়েন্টি সিরিজে নতুন কয়েকজন ক্রিকেটারকে সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে দলটির। ইংল্যান্ডের হয়ে টি-টোয়েন্টিতে অভিষেকের অপেক্ষায় থাকা ক্রিকেটারদের মধ্যে আছেন ১৮ বছর বয়সী উইকেটকিপার-ব্যাটসম্যান থমাস রু।


হ্যারি ব্রুক দুই সংস্করণেই ইংল্যান্ডকে নেতৃত্ব দেবেন। জ্যাকব বেথেলও চোট কাটিয়ে দলে ফিরেছেন। তবে হ্যামস্ট্রিং অস্ত্রোপচারের কারণে টি-টোয়েন্টি সিরিজে থাকছেন না জস বাটলার।  বিশ্বকাপের প্রস্তুতির পাশাপাশি টেস্ট দলের পেসারদের ব্যবস্থাপনায়ও গুরুত্ব দিচ্ছে ইংল্যান্ড। ওয়ানডে সিরিজে মূল পেসারদের খেলিয়ে পরে টেস্টের প্রস্তুতির জন্য তাদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্তে সেই পরিকল্পনারই প্রতিফলন দেখা যাচ্ছে।


ইংল্যান্ডের ওয়ানডে স্কোয়াড:
হ্যারি ব্রুক (অধিনায়ক), জোফরা আর্চার, গাস অ্যাটকিনসন, সনি বেকার, টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জর্ডান কক্স, হেনরি ক্রোকম্ব, স্যাম কারান, লিয়াম ডসন, বেন ডাকেট, উইল জ্যাকস, জেমি ওভারটন, আদিল রশিদ, জো রুট ও জশ টাং।


ইংল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াড:
হ্যারি ব্রুক (অধিনায়ক), টম ব্যান্টন, জ্যাকব বেথেল, জেমস কোলস, জর্ডান কক্স, হেনরি ক্রোকম্ব, স্যাম কারান, লিয়াম ডসন, অ্যানিউরিন ডোনাল্ড, এডি জ্যাক, উইল জ্যাকস, জেমি ওভারটন, আদিল রশিদ, থমাস রু, ফিল সল্ট ও লুক উড।

ডিসি/আপ্র/১৩/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

প্রথম জয়ের দেখা পেল ব্রাদার্স ও চট্টগ্রাম সিটি
১৩ অক্টোবর ২০২৬

প্রথম জয়ের দেখা পেল ব্রাদার্স ও চট্টগ্রাম সিটি

দুই দলেরই লিগে সময়টা যাচ্ছে যাচ্ছেতাই। সেখানে তারা জয়ের দেখা পায়নি এখনও। ফেডারেশন কাপেও শুরুটা ছিল স...

৬০ বছরের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন লিটন
১৩ অক্টোবর ২০২৬

৬০ বছরের রেকর্ড ভেঙে ইতিহাস গড়লেন লিটন

সোমবার ছুঁয়েছিলেন, মঙ্গলবার ছাড়িয়ে গেলেন। আবু ধাবি টেস্টে ৬০ বছরের পুরোনো বিশ্বরেকর্ড ভেঙে ইতিহাস গড়...

আবার আইসিসির মাসসেরা হয়ে গিলের রেকর্ড
১৩ অক্টোবর ২০২৬

আবার আইসিসির মাসসেরা হয়ে গিলের রেকর্ড

সেপ্টেম্বর মাসে স্রেফ দুটি ম্যাচ খেলেছেন শুবমান গিল। সেই দুটিতে এমন পারফরম্যান্স করেছেন যে, মাসের সে...

দ্রুততম ডাবল সেঞ্চুরিতে পঞ্চমবার আইসিসির মাসসেরা গিল
১৩ অক্টোবর ২০২৬

দ্রুততম ডাবল সেঞ্চুরিতে পঞ্চমবার আইসিসির মাসসেরা গিল

চারদিনের মধ্যে দুইবার ব্যাট হাতে ঝলক দেখান শুবমান গিল। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম দুটি ওয়ানডেতে স...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই