গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

মেনু

আইসিসি র‌্যাংকিংয়ে ইয়ানসেনের জোড়া শীর্ষস্থান

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৩৭ পিএম, ২৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ২০:৪৯ এএম ২০২৬
আইসিসি র‌্যাংকিংয়ে ইয়ানসেনের জোড়া শীর্ষস্থান
ছবি

ছবি সংগৃহীত

আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে বোলার ও অলরাউন্ডার, দুই বিভাগেই শীর্ষে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার মার্কো ইয়ানসেন। অন্যদিকে, টি-টোয়েন্টি ব্যাটারদের র‌্যাংকিংয়ে সতীর্থ ঈশান কিষানকে পেছনে ফেলে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছেন ভারতের অভিষেক শর্মা। 

সর্বশেষ র‌্যাংকিং হালনাগাদে বড় এই পরিবর্তন এসেছে দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজ এবং নিউজিল্যান্ড-ভারত টি-টোয়েন্টি সিরিজের পারফরম্যান্সের ভিত্তিতে। অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান টেস্ট সিরিজে দুর্দান্ত সময় কাটছে ইয়ানসেনের। 

প্রথম দুই টেস্টে ১০ উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও কার্যকর অবদান রেখেছেন তিনি। সিরিজের দ্বিতীয় টেস্টে দক্ষিণ আফ্রিকার জয়ে বড় ভূমিকা ছিল এই অলরাউন্ডারের। আট নম্বরে ব্যাট করতে নেমে ৮৫ রান করার পর প্রথম ইনিংসে মাত্র ৯৯ রানেই অস্ট্রেলিয়াকে গুটিয়ে দিতে ৩৩ রানে ৫ উইকেট নেন তিনি।


এই পারফরম্যান্সের সুবাদে টেস্ট বোলারদের র‌্যাংকিংয়ে এক লাফে শীর্ষে উঠে এসেছেন ইয়ানসেন। তার রেটিং পয়েন্ট ৮৭৬। ফলে এক ধাপ করে পিছিয়ে গেছেন মিচেল স্টার্ক, ম্যাট হেনরি, অলি রবিনসন ও জাসপ্রিত বুমরা। 

তবে চলমান তৃতীয় টেস্টে স্টার্কও ছয় উইকেট নিয়েছেন। ম্যাচের বাকি অংশের পারফরম্যান্সের ওপর নির্ভর করে শীর্ষস্থান আবারও বদলে যেতে পারে। অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে অবশ্য ইয়ানসেনের উত্থান হয়েছে দুই থেকে এক নম্বরে। পেছনে পড়েছেন ভারতের রবীন্দ্র জাদেজা। চার বছরেরও বেশি সময় ধরে এই তালিকার শীর্ষস্থান ধরে রেখেছিলেন জাদেজা। এদিকে, টি-টোয়েন্টি ব্যাটারদের র‌্যাংকিংয়ে শীর্ষে ফিরেছেন অভিষেক শর্মা। 

নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে তার ব্যাট থেকে এসেছিল ২৯ ও ২৭ রান। তবে তৃতীয় ম্যাচে মাত্র ৩৮ বলে ১১৩ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। তার ব্যাটে ভর করে ১৯৯ রানের লক্ষ্য তাড়া করে ম্যাচ জেতে ভারত। পাঁচ ম্যাচের সিরিজে এগিয়ে যায় ৩-০ ব্যবধানে।


সিরিজের প্রথম ম্যাচের পর চোটের কারণে ছিটকে যান ঈশান কিষান। সেই সুযোগে শীর্ষস্থান পুনরুদ্ধার করেন অভিষেক। গত জুলাইয়ে অভিষেককে পেছনে ফেলে শীর্ষে উঠেছিলেন ঈশান। দক্ষিণ আফ্রিকা-অস্ট্রেলিয়া টেস্ট সিরিজে র‌্যাংকিংয়ে উন্নতি হয়েছে আরও কয়েকজনের। 

 

দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১৭৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জেতা দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা টেস্ট ব্যাটারদের তালিকায় চার ধাপ এগিয়ে দ্বিতীয় স্থানে উঠেছেন। এই তালিকার শীর্ষে আছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। 

পাকিস্তানে অনুষ্ঠিত ওয়ানডে ত্রিদেশীয় সিরিজে শ্রীলঙ্কার বিপক্ষে ২০২ রানের ইনিংস খেলে ওয়ানডে ব্যাটারদের র‌্যাংকিংয়ে ছয় ধাপ এগিয়েছেন ব্রুক। টেস্ট বোলারদের তালিকায় তিন ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে উঠেছেন অস্ট্রেলিয়ার স্কট বোল্যান্ড। 

 

আর অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে ১৫ ধাপ এগিয়ে অষ্টম স্থানে জায়গা করে নিয়েছেন দক্ষিণ আফ্রিকার সাইমন হারমার। ওয়ানডে বোলারদের তালিকায় দুই ধাপ এগিয়ে ষষ্ঠ স্থানে উঠেছেন পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি। অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাতে সাম্প্রতিক পারফরম্যান্সের সুবাদে ১৩ ধাপ এগিয়ে সপ্তম স্থানে উঠে এসেছেন আফগানিস্তানের আজমতউল্লাহ ওমরজাই।

ডিসি/আপ্র/২৮/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সাদমানের অপরাজিত ৯৯ রানের ইনিংসে বাংলাদেশের ভালো দিন
২৮ অক্টোবর ২০২৬

সাদমানের অপরাজিত ৯৯ রানের ইনিংসে বাংলাদেশের ভালো দিন

৯৬ রানে অপরাজিত থেকে দিন শেষ করাটা খুব একটা সুখকর হওয়ার কথা নয়। সেঞ্চুরির এত কাছে গিয়ে কিছু টেনশন, শ...

ইরাকে এশিয়া কাপ আর্চারিতে ১টি সোনাসহ ৫ পদক বাংলাদেশের
২৮ অক্টোবর ২০২৬

ইরাকে এশিয়া কাপ আর্চারিতে ১টি সোনাসহ ৫ পদক বাংলাদেশের

দিনটি দুর্দান্ত হতে পারত বাংলাদেশের জন্য, কিন্তু হয়নি।  তিন ইভেন্টের ফাইনালের মধ্যে একটিতে...

খেলোয়াড়রাও মানুষ, রোবট নয় যে প্রোগ্রাম করে দিলেই খেলতে পারবে: ডুলি
২৮ অক্টোবর ২০২৬

খেলোয়াড়রাও মানুষ, রোবট নয় যে প্রোগ্রাম করে দিলেই খেলতে পারবে: ডুলি

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ টমাস ডুলির কাছে সাফল্যের মূলমন্ত্র দলীয় ঐক্য, ইতিবাচক মানসিকতা ও খেলোয়...

আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন রউফ, জরিমানা ইংল্যান্ডেরও
২৮ অক্টোবর ২০২৬

আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন রউফ, জরিমানা ইংল্যান্ডেরও

আইসিসির আচরণবিধি ভাঙায় ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে পাকিস্তানের পেসার হারিস রউফকে। পাশাপাশি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে