গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

মেনু

খেলোয়াড়রাও মানুষ, রোবট নয় যে প্রোগ্রাম করে দিলেই খেলতে পারবে: ডুলি

ক্রীড়া ডেস্ক

ক্রীড়া ডেস্ক

প্রকাশিত: ১৯:৫৬ পিএম, ২৮ অক্টোবর ২০২৬ | আপডেট: ২০:৩২ এএম ২০২৬
খেলোয়াড়রাও মানুষ, রোবট নয় যে প্রোগ্রাম করে দিলেই খেলতে পারবে: ডুলি
ছবি

ছবি সংগৃহীত

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কোচ টমাস ডুলির কাছে সাফল্যের মূলমন্ত্র দলীয় ঐক্য, ইতিবাচক মানসিকতা ও খেলোয়াড়দের ওপর আস্থা। সমালোচনা কিংবা নেতিবাচক আলোচনা নয়, মাঠের লড়াইয়ে মনোযোগ দিতে চান তিনি। খেলোয়াড়দের মানসিক চাপের বিষয়টি বিবেচনায় রেখে সবার কাছ থেকে ইতিবাচক সমর্থনও প্রত্যাশা করছেন এই কোচ।বুধবার ঢাকা জাতীয় স্টেডিয়ামে অনুশীলন শুরুর আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে এসব কথা বলেন ডুলি। 

ভুটান ও শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দুটিতে নিজেদের সেরাটা দেওয়ার ওপর জোর দিয়েছেন তিনি। সব ম্যাচেই জয় পাওয়াকে দলের লক্ষ্য হিসেবে উল্লেখ করেছেন এই কোচ। সম্প্রতি বাংলাদেশের পারফরম্যান্স ও খেলোয়াড়দের ওপর তার আস্থা নিয়ে গণমাধ্যমে প্রকাশিত একটি খবরের প্রসঙ্গও তোলেন ডুলি। হামজাকে ছাড়া ভুটানকে হারানো সম্ভব কি না, এমন প্রশ্নের জবাব দিতে গিয়েই তার খেলোয়াড়দের প্রতি আস্থার বিষয়টি স্পষ্ট করেন তিনি।


খেলোয়াড়দের ওপর আস্থা রেখেই ডুলি বলেন, ‘খেলোয়াড়রাও মানুষ, কোনো রোবট নয় যে প্রোগ্রাম করে দিলেই খেলতে পারবে। তাদেরও মানসিক চাপ থাকে। ম্যাচে চাপের কারণে ভুল হতে পারে, প্রতিপক্ষ গোলও করতে পারে। তাই প্রতিটি ভুলের জন্য কোচকে দায়ী করা যায় না। বিশ্বাস করি, খেলোয়াড়দের ওপর আস্থা রেখে ইতিবাচক পরিবেশ তৈরি করতে পারলেই ভালো ফল পাওয়ার সম্ভাবনা বাড়বে।’


দলের প্রস্তুতি নিয়েও সন্তুষ্ট ডুলি। ফ্লাডলাইটের আলোয় আগের দিনের অনুশীলন ভালো হয়েছে বলে জানান তিনি। তবে চোটের কারণে খেলোয়াড়দের ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকতে হচ্ছে কোচিং স্টাফকে। বিশ্বনাথের হ্যামস্ট্রিংয়ের সমস্যা নিয়ে বিশেষভাবে সতর্ক ডুলি। 

অনুশীলন ও ম্যাচে সর্বোচ্চটা দেওয়া এই ফুটবলার আবার চোটে পড়লে দলের জন্য সমস্যা তৈরি হতে পারে। সে কারণে বিকল্প হিসেবে তাজউদ্দীন ও আবদুল্লাহ শিবলিকে অনুশীলনে যুক্ত করা হয়েছে। ভালো পারফর্ম করতে পারলে তাদের মূল দলেও সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে।


কোচিং স্টাফের সদস্যদের নিয়েও সন্তুষ্ট ডুলি। পদত্যাগের পর আবার ফিরে আসা হাসান-আল-মামুনকে স্বাগত জানিয়েছেন তারা। দলের বর্তমান পরিস্থিতিতে সমন্বিত প্রচেষ্টাকেই গুরুত্ব দিচ্ছেন তিনি। 

দীর্ঘ ৪৪ বছরের বেশি সময় ফুটবলের সর্বোচ্চ পর্যায়ে কাজ করার অভিজ্ঞতার কথা উল্লেখ করে ডুলি বলেন, ‘সাফল্যের জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। খেলোয়াড়, কোচিং স্টাফ, গণমাধ্যম ও সমর্থক-সবারই ইতিবাচক ভূমিকা রয়েছে। শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে হারের পরও সেখান থেকে শিক্ষা নেওয়ার মানসিকতা রাখতে হবে।’


ডুলি মনে করেন, খেলোয়াড়েরা দেশের পাশাপাশি সমর্থক, ফেডারেশন ও পরিবারের জন্যও লড়াই করেন। তাই বিদ্বেষমূলক মন্তব্য কিংবা বিভ্রান্তি ছড়ানোর পরিবর্তে তাদের পাশে দাঁড়ানো জরুরি। 

দলের ভেতরে ঐক্য এবং বাইরে থেকে ইতিবাচক সমর্থন নিশ্চিত করতে পারলেই কাঙ্ক্ষিত সাফল্যের পথে এগিয়ে যাওয়া সম্ভব বলে মনে করেন বাংলাদেশের আমেরিকান কোচ টমাস ডুলি।

ডিসি/আপ্র/২৮/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সাদমানের অপরাজিত ৯৯ রানের ইনিংসে বাংলাদেশের ভালো দিন
২৮ অক্টোবর ২০২৬

সাদমানের অপরাজিত ৯৯ রানের ইনিংসে বাংলাদেশের ভালো দিন

৯৬ রানে অপরাজিত থেকে দিন শেষ করাটা খুব একটা সুখকর হওয়ার কথা নয়। সেঞ্চুরির এত কাছে গিয়ে কিছু টেনশন, শ...

ইরাকে এশিয়া কাপ আর্চারিতে ১টি সোনাসহ ৫ পদক বাংলাদেশের
২৮ অক্টোবর ২০২৬

ইরাকে এশিয়া কাপ আর্চারিতে ১টি সোনাসহ ৫ পদক বাংলাদেশের

দিনটি দুর্দান্ত হতে পারত বাংলাদেশের জন্য, কিন্তু হয়নি।  তিন ইভেন্টের ফাইনালের মধ্যে একটিতে...

আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন রউফ, জরিমানা ইংল্যান্ডেরও
২৮ অক্টোবর ২০২৬

আচরণবিধি ভেঙে শাস্তি পেলেন রউফ, জরিমানা ইংল্যান্ডেরও

আইসিসির আচরণবিধি ভাঙায় ম্যাচ ফির ২০ শতাংশ জরিমানা করা হয়েছে পাকিস্তানের পেসার হারিস রউফকে। পাশাপাশি...

আইসিসি র‌্যাংকিংয়ে ইয়ানসেনের জোড়া শীর্ষস্থান
২৮ অক্টোবর ২০২৬

আইসিসি র‌্যাংকিংয়ে ইয়ানসেনের জোড়া শীর্ষস্থান

আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে বোলার ও অলরাউন্ডার, দুই বিভাগেই শীর্ষে উঠে এসেছেন দক্ষিণ আফ্রিকার মার্কো ই...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পুলিশকে শক্তিশালী না করলে দিনে-রাতে স্বাচ্ছন্দ্যে চলা যাবে না

পুলিশকে শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মোঃ আলী হোসেন ফকির, পিপিএম বলেছেন, “আপনারা সাংবাদিক ভাইয়েরা পুলিশকে ব্যবহার করেন। পুলিশকে শক্তিশালী না করলে আমরা সমাজে দিনে-রাতে কেউই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারব না।” রোববার (২৫ অক্টোবর) সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন আইজিপি সঠিক বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে