গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী-কন্যাশিশু

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০১:১৫ পিএম, ০২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২২:১৫ এএম ২০২৬
আগস্টে নির্যাতনের শিকার ২৫২ নারী-কন্যাশিশু
ছবি

ছবি সংগৃহীত

গত আগস্ট মাসে দেশে ২৫২ জন নারী ও কন্যাশিশু বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। তাঁদের মধ্যে ৫৫ জন হত্যার শিকার এবং ৫৪ জন ধর্ষণের শিকার হয়েছেন। ধর্ষণের শিকার ৫৪ জনের মধ্যে ৩৬ জনই কন্যাশিশু। অর্থাৎ, মাসটিতে গড়ে প্রতিদিন প্রায় আটজন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন।

বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপপরিষদে সংরক্ষিত ১৫টি জাতীয় দৈনিক পত্রিকা ও দুটি অনলাইন সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদের ভিত্তিতে আগস্ট মাসের নারী ও কন্যাশিশু নির্যাতনের এই পরিসংখ্যান সংকলন করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সংগঠনটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আগস্টে নির্যাতনের শিকার ২৫২ জনের মধ্যে ১১৮ জন কন্যাশিশু এবং ১৩৪ জন নারী। হত্যাকাণ্ডের শিকার ৫৫ জনের মধ্যে ১০ জন কন্যাশিশু ও ৪৫ জন নারী।

ধর্ষণের শিকার ৩৬ কন্যাশিশু
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ জনের মধ্যে ৩৬ জন কন্যাশিশু এবং ১৮ জন নারী। তাঁদের মধ্যে ১৩ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এদের মধ্যে আটজন কন্যাশিশু। ধর্ষণের পর হত্যা করা হয়েছে দুজনকে; তাঁদের একজন কন্যাশিশু। এ ছাড়া ১৪ জন নারী ও কন্যাশিশুকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে, যাঁদের মধ্যে ১১ জন কন্যাশিশু।

যৌন ও সাইবার সহিংসতাও উদ্বেগজনক
মাসটিতে যৌন সহিংসতার শিকার হয়েছেন ৩০ জন, যাঁদের মধ্যে ২৪ জন কন্যাশিশু। তাঁদের মধ্যে ১৪ জন যৌন নিপীড়নের শিকার হয়েছেন; এদের ১২ জন কন্যাশিশু। উত্ত্যক্তকরণের শিকার হয়েছেন নয়জন, যাঁদের মধ্যে আটজন কন্যাশিশু।

এ ছাড়া সাইবার সহিংসতার শিকার হয়েছেন সাতজন নারী ও কন্যাশিশু। তাঁদের মধ্যে চারজন কন্যাশিশু।

মহিলা পরিষদের সংকলিত প্রতিবেদনে আরো বলা হয়েছে, আগস্টে নারী ও কন্যাশিশুরা হত্যাচেষ্টা, অগ্নিদগ্ধ, আত্মহত্যা, গৃহকর্মী নির্যাতন, পারিবারিক সহিংসতা, বাল্যবিবাহ ও অপহরণসহ বিভিন্ন ধরনের নির্যাতনের শিকার হয়েছেন।
সানা/আপ্র/২/৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

শিক্ষাজীবনের শুরুটা শিশুর স্বস্তিদায়ক করতে পরিবারের ভূমিকা
০৯ সেপ্টেম্বর ২০২৬

শিক্ষাজীবনের শুরুটা শিশুর স্বস্তিদায়ক করতে পরিবারের ভূমিকা

শিক্ষাজীবনের শুরু একটি শিশুর জীবনের গুরুত্বপূর্ণ অধ্যায়। যে কোনো নতুন জায়গার সঙ্গে মানিয়ে নিতে শিশুদ...

মজুরিভিত্তিক নারী শ্রমিকদের আয় কমে বাড়ছে ভবিষ্যৎ অনিশ্চয়তা
০৯ সেপ্টেম্বর ২০২৬

মজুরিভিত্তিক নারী শ্রমিকদের আয় কমে বাড়ছে ভবিষ্যৎ অনিশ্চয়তা

ঢাকার রাস্তায় সকাল থেকেই তাপের তীব্রতা বাড়তে থাকে। দুপুর গড়ানোর সঙ্গে সঙ্গে পিচঢালা রাস্তা যেন উত্তপ...

স্ক্রিনে আসক্ত শিশুরা হারাচ্ছে শৈশব ও শারীরিক বৃদ্ধি
০৯ সেপ্টেম্বর ২০২৬

স্ক্রিনে আসক্ত শিশুরা হারাচ্ছে শৈশব ও শারীরিক বৃদ্ধি

বাংলাদেশে দুই দশক ধরে অলিম্পিয়াড আন্দোলন বেশ জনপ্রিয়। গণিত অলিম্পিয়াড থেকে শুরু করে দেশে এখন ২৪-২৫ ধ...

রামাবাইয়ের শাড়ি পরে খালি পায়ে ‘ম্যারাথন’ জয়
০৯ সেপ্টেম্বর ২০২৬

রামাবাইয়ের শাড়ি পরে খালি পায়ে ‘ম্যারাথন’ জয়

মেয়ের পড়াশোনার খরচ জোগাতে শাড়ি পরে খালি পায়ে ম্যারাথনে অংশ নিয়ে জয় পেয়েছেন ভারতের মহারাষ্ট্রের বিড জ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই