গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬

মেনু

রংধনু ইউসিএলসি স্কুলে শিশু অধিকার সপ্তাহ উদযাপিত

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২০:৩১ পিএম, ৩০ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:০৮ এএম ২০২৬
রংধনু ইউসিএলসি স্কুলে শিশু অধিকার সপ্তাহ উদযাপিত
ছবি

ছবি সংগৃহীত

ঢাকা আহছানিয়া মিশন, ইস্ট আলকন রংধনু প্রকল্পের রংধনু ইউসিএলসিতে শিক্ষার্থীদের উপস্থিতিতে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২৬ উদযাপিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ‘শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত।’

গত ২৮ অক্টোবর অনুষ্ঠানটির আয়োজন করে রংধনু ইউ সিএলসি, ইস্ট আলোকন রংধনু প্রকল্প, ঢাকা আহছানিয়া মিশন।

র‌্যালি ও মানববন্ধন শেষে কোরআন তেলাওয়াত প্রতিযোগিতা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি প্রতিযোগিতা, কেক কাটা, দলীয়  নাচ ও গানের আয়োজনে স্বতঃস্ফূর্তভাবে শিক্ষার্থীরা অংশগ্রহণ করে উৎসবমুখর করে তোলে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনিরুল হুদা বাবন সিএনসি সভাপতি। এতে প্রধান অতিথি ছিলেন খান মুহঃ আশরাফুল আলম, সভাপতি, মোহাম্মদপুর প্রেসক্লাব এবং বিশেষ অতিথি সামসাদ আলম খান লাকি, সদস্য সচিব সংহতি ফাউন্ডেশন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. তুহিন। এ ছাড়া সার্বিক সঞ্চালনায় ছিলেন হাসিনা বেগম, টেকনিক্যাল অফিসার, রংধনু ইউসিএলসি।

প্রধান অতিথি মোহাম্মদপুর প্রেসক্লাব সভাপতি খান মুহঃ আশরাফুল আলম বলেন, শিশু অধিকার সপ্তাহের এই আয়োজনে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, আজকের শিশুরাই আগামী দিনের রাষ্ট্র ও সমাজের কর্ণধার। তাই প্রত্যেক শিশুর অধিকার, শিক্ষা, স্বাস্থ্য, সুরক্ষা ও মর্যাদা নিশ্চিত করার পাশাপাশি তাদের জন্য একটি নিরাপদ, সুন্দর এবং কল্যাণকর পরিবেশ গড়ে তুলতে আমাদের সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। শিশুর হাসি ও স্বপ্নের মধ্যেই নিহিত রয়েছে আমাদের আগামীর সমৃদ্ধ বাংলাদেশ।

অন্য অতিথিরা তাদের বক্তব্যে শিশুদের ভবিষ্যৎ সুরক্ষিত করা, তাদের অধিকার সম্পর্কে সচেতনতা সৃষ্টি, একটি নিরাপদ ও কল্যাণকর পরিবেশ নিশ্চিত করার বিষয়গুলো তুলে ধরেন।

পুরস্কার বিতরণীর মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।

কেএমএএ/আপ্র/৩০.১০.২৬

সংশ্লিষ্ট খবর

শিশুর কাল্পনিক বন্ধু যেভাবে বিকাশে ভূমিকা রাখে
২৬ অক্টোবর ২০২৬

শিশুর কাল্পনিক বন্ধু যেভাবে বিকাশে ভূমিকা রাখে

শিশুরা কখনো এমন কারো সঙ্গে কথা বলে, যাকে পরিবারের অন্য কেউ দেখতে পায় না। কখনো কাল্পনিক বন্ধুর জন্য খ...

শিশুদের নিরাপত্তার অধিকার নিশ্চিত করা সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব
২১ অক্টোবর ২০২৬

শিশুদের নিরাপত্তার অধিকার নিশ্চিত করা সমাজ ও রাষ্ট্রের দায়িত্ব

আজকের শিশুই আগামীর দেশ ও জাতির প্রকৃত সম্পদ। তারাই মূলত দেশ ও জাতি গঠনের কারিগর। একটি শিশুর জন্মের স...

নারীসত্তার পবিত্রতা ও সৃষ্টির শক্তি উপলব্ধির সাধনাই কুমারীপূজা
২১ অক্টোবর ২০২৬

নারীসত্তার পবিত্রতা ও সৃষ্টির শক্তি উপলব্ধির সাধনাই কুমারীপূজা

মাতৃভাব মানবহৃদয়ের অন্যতম পবিত্র অনুভূতি। এই ভাবের মধ্যেই নিহিত রয়েছে স্নেহ, মমতা, শ্রদ্ধা ও শুদ্ধতা...

ডিগ্রিধারী বৃদ্ধিতেও অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়নে নারী কম
২১ অক্টোবর ২০২৬

ডিগ্রিধারী বৃদ্ধিতেও অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতায়নে নারী কম

বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) সাম্প্রতিক ‘গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট ২০২৬’ বাংলাদেশের উন্নয়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই