গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

স্কুলছাত্রীকে ডেকে ধর্ষণ, হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রাখে

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০২:২৬ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০৩:০৮ এএম ২০২৬
স্কুলছাত্রীকে ডেকে ধর্ষণ, হত্যা করে ঘরের মেঝেতে পুঁতে রাখে
ছবি

ছবি সংগৃহীত

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সাত বছরের এক শিশুকে স্কুল থেকে ডেকে নিয়ে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। পরে তার লাশ ঘরের মেঝের মাটির নিচে পুঁতে রাখা হয়। এ ঘটনায় শিশুটির সহপাঠীর বাবা জামিনুর ইসলামকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ।

পুলিশ জানিয়েছে, জামিনুরের মেয়ে ও নিহত শিশুটি একই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণিতে পড়ত। বৃহস্পতিবার সকালে স্কুলে যাওয়ার পর জামিনুর কৌশলে শিশুটিকে নিজের বাড়িতে নিয়ে যান। ওই সময় তাঁর স্ত্রী বাড়িতে ছিলেন না। সেখানে শিশুটিকে ধর্ষণের পর ঘটনা ধামাচাপা দিতে ওড়না দিয়ে পেঁচিয়ে হত্যা করা হয়। পরে ঘরের মেঝেতে গর্ত করে লাশ পুঁতে রাখা হয় বলে পুলিশের ভাষ্য।

শিশুটি স্কুল থেকে বাড়িতে না ফেরায় ওই দিনই তার বাবা মাদারগঞ্জ থানায় সাধারণ ডায়েরি করেন। এরপর পুলিশ শিশুটির সন্ধানে তৎপরতা চালায়।

পুলিশ জানায়, শনিবার (১২ সেপ্টেম্বর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে জামিনুরের বসতঘরে অভিযান চালানো হয়। একপর্যায়ে ঘরের মেঝের মাটির নিচ থেকে শিশুটির লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় গ্রেফতার জামিনুর ইসলাম রোববার মাদারগঞ্জ আমলি আদালতে জবানবন্দি দিয়েছেন। মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভুঞাঁ জানান, জবানবন্দি শেষে আদালতের বিচারক রোমানা আক্তার তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ঘটনার পর শিশুটির পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সানা/আপ্র/১৫/৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ওসিকে হুমকি, পুলিশের ওপর হামলা করা ১৯ মামলার আসামি ‘বিহারি বগা’ অধরা
১৫ সেপ্টেম্বর ২০২৬

ওসিকে হুমকি, পুলিশের ওপর হামলা করা ১৯ মামলার আসামি ‘বিহারি বগা’ অধরা

ওয়াকিল হোসেন বগা (৪২)। চট্টগ্রাম নগরীতে ‘বিহারি বগা’ নামে পরিচিত। খুলশী থানার পাহাড়তলী ওয়ার্ডের ওয়্য...

হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে দুই লাখ টাকা পুরস্কার
১৫ সেপ্টেম্বর ২০২৬

হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে দুই লাখ টাকা পুরস্কার

চট্টগ্রামে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছে র‌্যাব। এসব...

বিরলে অভিযানে ১৩৯১ বস্তা সার জব্দ, জরিমানা ১ লাখ ২ হাজার
১৫ সেপ্টেম্বর ২০২৬

বিরলে অভিযানে ১৩৯১ বস্তা সার জব্দ, জরিমানা ১ লাখ ২ হাজার

দিনাজপুরের বিরলে অবৈধভাবে সার মজুদের অভিযোগে দিনব্যাপী অভিযান চালিয়ে ১ হাজার ৩৯১ বস্তা সার জব্দ করেছ...

রামপালে বিএনপি নেতাকে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ
১৫ সেপ্টেম্বর ২০২৬

রামপালে বিএনপি নেতাকে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ

বাগেরহাটের রামপাল উপজেলার মল্লিকের বেড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সোহেল খানকে হত...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই