গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বিরলে অভিযানে ১৩৯১ বস্তা সার জব্দ, জরিমানা ১ লাখ ২ হাজার

জেলা প্রতিনিধি, দিনাজপুর

জেলা প্রতিনিধি, দিনাজপুর

প্রকাশিত: ০২:৪১ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ০৩:১১ এএম ২০২৬
বিরলে অভিযানে ১৩৯১ বস্তা সার জব্দ, জরিমানা ১ লাখ ২ হাজার
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

দিনাজপুরের বিরলে অবৈধভাবে সার মজুদের অভিযোগে দিনব্যাপী অভিযান চালিয়ে ১ হাজার ৩৯১ বস্তা সার জব্দ করেছে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগ। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে চারজন সার ব্যবসায়ীকে মোট ১ লাখ ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি সার গুদাম সিলগালা করা হয়।

সোমবার (১৪ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

বিরলের ২ নম্বর ফরক্কাবাদ ইউনিয়নের বিরল-বোচাগঞ্জ সড়কের পাশে মহাদেবপুর মাছুয়াপাড়া মোড়ে অভিযান চালান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রেজাউল ইসলাম। এ সময় মেসার্স শাহির ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. নাসিম ইকবাল খোকনের গুদাম থেকে অবৈধভাবে মজুদ করা ৭৮২ বস্তা সার জব্দ করা হয়। এর মধ্যে টিএসপি ৪৪৬ বস্তা, ডিএপি ২৭৬ বস্তা, এমওপি ৪৬ বস্তা ও ইউরিয়া ১৪ বস্তা। এ অপরাধে তাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

একই এলাকায় লাইসেন্সবিহীন খুচরা বিক্রেতা মো. আলিমের দোকান থেকে অবৈধভাবে মজুদ করা আরো ১৭ বস্তা সার জব্দ করা হয়। এর মধ্যে টিএসপি ৭ বস্তা, এমওপি ৭ বস্তা ও ডিএপি ৩ বস্তা। তাঁকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।

এ ছাড়া উপজেলার ৪ নম্বর শহরগ্রাম ইউনিয়নের নাড়াবাড়ী বাজারে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনোয়ার হোসেন। তিনি মেসার্স নবাব ট্রেডার্সের স্বত্বাধিকারী মশিউর রহমানের দোকানের দুটি ঘর থেকে নিবন্ধনবিহীনভাবে মজুদ করা ৮২ বস্তা সার জব্দ করেন। এর মধ্যে ডিএপি ৩২ বস্তা, ইউরিয়া ২৫ বস্তা ও এমওপি ২৫ বস্তা। এ ঘটনায় তাঁকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অন্যদিকে চককাঞ্চন মোড়ে পৃথক অভিযানে মেসার্স হাসেম ট্রেডার্সের স্বত্বাধিকারী ও বিসিআইসি ডিলার মো. হাসেমের ভাই মো. জাহাঙ্গীর আলমের কাছ থেকে অবৈধভাবে মজুদ করা ৫১০ বস্তা সার জব্দ করা হয়। এর মধ্যে ডিএপি ১০৩ বস্তা ও এমওপি ৪০৭ বস্তা। তাঁকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট জব্দ করা সার সরকারি মূল্যে কৃষকদের কাছে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য বিরল উপজেলা কৃষি কর্মকর্তা ও সংশ্লিষ্ট উপসহকারী কৃষি কর্মকর্তাকে নির্দেশ দিয়েছেন। পরে জব্দ করা সার বিক্রির ব্যবস্থা করা হয় এবং জাহাঙ্গীর আলমের সার গুদামটি সিলগালা করে রাখা হয়েছে।
সানা/আপ্র/১৫/৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ওসিকে হুমকি, পুলিশের ওপর হামলা করা ১৯ মামলার আসামি ‘বিহারি বগা’ অধরা
১৫ সেপ্টেম্বর ২০২৬

ওসিকে হুমকি, পুলিশের ওপর হামলা করা ১৯ মামলার আসামি ‘বিহারি বগা’ অধরা

ওয়াকিল হোসেন বগা (৪২)। চট্টগ্রাম নগরীতে ‘বিহারি বগা’ নামে পরিচিত। খুলশী থানার পাহাড়তলী ওয়ার্ডের ওয়্য...

হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে দুই লাখ টাকা পুরস্কার
১৫ সেপ্টেম্বর ২০২৬

হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে দুই লাখ টাকা পুরস্কার

চট্টগ্রামে হারিয়ে যাওয়া সরকারি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে সাধারণ মানুষের সহযোগিতা চেয়েছে র‌্যাব। এসব...

রামপালে বিএনপি নেতাকে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ
১৫ সেপ্টেম্বর ২০২৬

রামপালে বিএনপি নেতাকে মারধর ও ছিনতাইয়ের অভিযোগ

বাগেরহাটের রামপাল উপজেলার মল্লিকের বেড় ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক সোহেল খানকে হত...

ময়মনসিংহ মেডিকেলে আগুন, ছয়জন নিহতের তথ্য সঠিক নয়
১৫ সেপ্টেম্বর ২০২৬

ময়মনসিংহ মেডিকেলে আগুন, ছয়জন নিহতের তথ্য সঠিক নয়

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনে অগ্নিকাণ্ডের পর আতঙ্কে হুড়োহুড়ি করে নামতে গিয়ে ছয়জনের পদদ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই