গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

মেনু

চার বছর ধরে অস্থায়ী কক্ষে চলছে স্বাস্থ্যসেবা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:৫১ পিএম, ২২ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২৩:৪১ এএম ২০২৬
চার বছর ধরে অস্থায়ী কক্ষে চলছে স্বাস্থ্যসেবা
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

ঘোড়াঘাট থেকে জাহাঙ্গীর আলম: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ৩ নম্বর সিংড়া ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের নিজস্ব ভবন চার বছর ধরে ব্যবহার অনুপযোগী। ফলে নিজস্ব ভবনে স্বাস্থ্যসেবা কার্যক্রম বন্ধ থাকলেও পুরোপুরি বন্ধ হয়নি কেন্দ্রটির কার্যক্রম। ভবনটি ব্যবহারের অনুপযোগী হওয়ার পর প্রথমে প্রায় এক বছর ভাড়া বাসায় এবং পরে ইউনিয়ন পরিষদের দুটি কক্ষে সীমিত পরিসরে স্বাস্থ্যসেবা দেওয়া হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১৯৭৭-৭৮ সালে প্রতিষ্ঠিত কেন্দ্রটি সিংড়া ইউনিয়নসহ আশপাশের এলাকার মানুষের প্রাথমিক স্বাস্থ্যসেবার অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। ভবনটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়ার পর নতুন ভবন নির্মাণে দৃশ্যমান অগ্রগতি না থাকায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ তৈরি হয়েছে।

সূত্র জানায়, ২০২২-২৩ অর্থবছরে কেন্দ্রটির ভবন ও কোয়ার্টার ব্যবহার অনুপযোগী হয়ে পড়ে। ভবনটি পরিত্যক্ত ঘোষণার বিষয়ে তৎকালীন উপপরিচালকের উদ্যোগে একটি কমিটি গঠন করা হলেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আনুষ্ঠানিক পরিত্যক্ত ঘোষণার কোনো লিখিত পত্র পাওয়া যায়নি।

ভবনটি ব্যবহার অনুপযোগী হওয়ার পর ৩ নম্বর সিংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাজ্জাদ হোসেনের সহযোগিতায় প্রথমে একটি ভাড়া বাসায় কেন্দ্রটির কার্যক্রম চালানো হয়। প্রায় এক বছর পর তা ইউনিয়ন পরিষদের দুটি কক্ষে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই সীমিত পরিসরে স্বাস্থ্যসেবা কার্যক্রম চলছে।

তবে স্থানীয়দের দাবি, ইউনিয়ন পরিষদের দুটি কক্ষে পরিচালিত অস্থায়ী ব্যবস্থা পূর্ণাঙ্গ স্বাস্থ্যকেন্দ্রের বিকল্প নয়। এতে রোগী ব্যবস্থাপনা, ওষুধ সংরক্ষণ এবং চিকিৎসাসেবা প্রদানে নানা সীমাবদ্ধতা তৈরি হচ্ছে।

মরিচা গ্রামের মোকসেদ আলীসহ কয়েকজন সেবাগ্রহীতা জানান, কয়েকদিন আগে স্ত্রীকে নিয়ে স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে নিজস্ব ভবন বন্ধ দেখতে পান। পরে জানতে পারেন, ইউনিয়ন পরিষদের দুটি কক্ষে কেন্দ্রটির কার্যক্রম চলছে। তাদের মতো অনেক রোগীই স্বাস্থ্যকেন্দ্রটির বর্তমান অবস্থান সম্পর্কে জানেন না।

স্থানীয়রা বলেন, নারী, শিশু, বয়স্ক ও নিম্নআয়ের মানুষের জন্য ইউনিয়ন পর্যায়ে সরকারি স্বাস্থ্যসেবা সহজলভ্য হওয়া জরুরি। তাই দ্রুত নতুন ভবন নির্মাণের পাশাপাশি অস্থায়ী কেন্দ্রে প্রয়োজনীয় জনবল, ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম নিশ্চিত করার দাবি জানিয়েছেন তারা।

একই সঙ্গে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য এবং সমাজকল্যাণ ও নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেনের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।

উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোছা. হাসনে আরা বানু বলেন, দীর্ঘদিন ধরে স্বাস্থ্যকেন্দ্রটির নিজস্ব ভবন না থাকায় ইউনিয়ন পরিষদের দুটি কক্ষে অস্থায়ীভাবে কার্যক্রম পরিচালনা করতে হচ্ছে। সেখানে স্টোর রুমের পাশাপাশি স্বাস্থ্যকেন্দ্রের কর্মীদেরও একই কক্ষে বসে কাজ করতে হয়।

তিনি বলেন, এতে চিকিৎসাসেবা দেওয়ার সময় রোগীদের ব্যক্তিগত ও চিকিৎসাসংক্রান্ত গোপনীয়তা রক্ষা করা সম্ভব হচ্ছে না। ফলে রোগীদের কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা দিতে নানা ধরনের প্রতিবন্ধকতার মুখোমুখি হতে হচ্ছে।

এ বিষয়ে ঘোড়াঘাট উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আহমদ ঈশা বলেন, কেন্দ্রটি পাঁচ বছর মেয়াদি অপারেশন প্ল্যানে পুনর্র্নিমাণের জন্য অন্তর্ভুক্ত রয়েছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে মৌখিকভাবে এ তথ্য জানা গেছে। তবে এখন পর্যন্ত নির্মাণকাজের দৃশ্যমান কোনো অগ্রগতি নেই।
সানা/আপ্র/২২/৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বিনামূল্যে থেরাপিতে কুড়িগ্রামে বদলাচ্ছে মানুষের জীবন
২৩ সেপ্টেম্বর ২০২৬

বিনামূল্যে থেরাপিতে কুড়িগ্রামে বদলাচ্ছে মানুষের জীবন

কুড়িগ্রামে সরকারি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে বিনামূল্যে চিকিৎসা, থেরাপি, পরীক্ষা, পরামর্শ ও...

ঘোড়াঘাটে দুর্গাপূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা
২৩ সেপ্টেম্বর ২০২৬

ঘোড়াঘাটে দুর্গাপূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা

ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে শারদীয় দুর্গাপূজাকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির ক...

ভ্যানচালকের চোখে চাবির আঘাতের অভিযোগ, বিচার দাবি
২৩ সেপ্টেম্বর ২০২৬

ভ্যানচালকের চোখে চাবির আঘাতের অভিযোগ, বিচার দাবি

বাগেরহাটের মোড়েলগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনের বিরুদ্ধে ভ্যানচালক রবিউলের চোখে...

গ্রাম আদালত সক্রিয় হলে মানুষের আস্থা ফিরবে
২৩ সেপ্টেম্বর ২০২৬

গ্রাম আদালত সক্রিয় হলে মানুষের আস্থা ফিরবে

গ্রাম আদালত যথাযথভাবে পরিচালনা ও সক্রিয় করা গেলে সাধারণ মানুষের মধ্যে এ আদালতের প্রতি বিশ্বাস ও আস্থ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাস ভাড়া বাড়লো কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপনের আগেই বাড়তি আদায়

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকারি প্রজ্ঞাপন জারির আগেই রাজধানীসহ বিভিন্ন রুটে বাসভাড়া বাড়িয়ে দিয়েছেন পরিবহনকর্মীদের কেউ কেউ। কোথাও ১০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ১৫ টাকা, কোথাও প্রতি স্টপেজে পাঁচ টাকা করে বেশি নেওয়া হচ্ছে। দূরপাল্লার বাসেও গন্তব্যভেদে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। অথচ সরকার ও সড়ক পরিবহন মালিকপক্ষ প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাস ভাড়ার এই নৈরাজ্য সরকার নিয়ন্ত্রণ করতে পারবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 22 ঘন্টা আগে