গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

মেনু

৩২ বছরের পুরোনো এক্স-রে মেশিনে ঘোড়াঘাটে ভোগান্তি

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:২৫ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২২:১৬ এএম ২০২৬
৩২ বছরের পুরোনো এক্স-রে মেশিনে ঘোড়াঘাটে ভোগান্তি
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

মো. জাহাঙ্গীর আলম, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১৯৯৪ সালে স্থাপিত প্রায় ৩২ বছরের পুরোনো এক্স-রে মেশিন দিয়েই চলছে পরীক্ষা-নিরীক্ষা। আধুনিক ডিজিটাল মেশিন না থাকায় প্রয়োজনীয় এক্স-রে করাতে গিয়ে রোগীদের অনেককেই বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে বাড়তি টাকা খরচ করতে হচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, চিকিৎসকের পরামর্শ অনুযায়ী এক্স-রে করাতে এসে অনেক রোগীকে স্বাস্থ্য কমপ্লেক্সের বাইরে যেতে হচ্ছে। এতে নিম্নআয়ের রোগীদের ওপর বাড়তি আর্থিক চাপ পড়ার পাশাপাশি জরুরি চিকিৎসায় সময়ও বেশি লাগছে।

হাসপাতালের মেডিকেল টেকনোলজিস্ট (এক্স-রে) শমশের আলী বলেন, জেলার বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিজিটাল এক্স-রে মেশিন থাকলেও ঘোড়াঘাটে পুরোনো মেশিন দিয়েই সেবা দিতে হচ্ছে। তাঁর দাবি, এ মেশিনে বর্তমানে শুধু হাত ও পায়ের এক্স-রে করা সম্ভব।

তবে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. প্রিয়াঙ্ক কুন্ডু বলেন, হাত-পায়ের পাশাপাশি বুকের এক্স-রেও করা যায়। তবে যক্ষ্মা শনাক্তের ক্ষেত্রে বাইরে পরীক্ষা করানোর পরামর্শ দেওয়া হয়। মেডিকেল টেকনোলজিস্টের বক্তব্য সঠিক নয় বলেও দাবি করেন তিনি।

একই প্রতিষ্ঠানের এক্স-রে সেবা নিয়ে দায়িত্বশীল দুই কর্মকর্তার ভিন্ন বক্তব্যে রোগীদের মধ্যে বিভ্রান্তি তৈরি হয়েছে। জরুরি বিভাগে চিকিৎসা নিতে আসা আসমা বেগম বলেন, চিকিৎসক তাঁকে বুকের এক্স-রে করার পরামর্শ দিলেও হাসপাতালে এসে তা করা সম্ভব নয় বলে জানতে পারেন। পরে তাঁকে বাইরে পরীক্ষা করানোর পরিস্থিতিতে পড়তে হয়।

ডা. প্রিয়াঙ্ক কুন্ডু বলেন, ডিজিটাল এক্স-রে মেশিন স্থাপনের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে একাধিকবার লিখিতভাবে জানানো হয়েছে। দায়িত্ব নেওয়ার পরও তিনি দুইবার বিষয়টি জানিয়েছেন। সেবা প্রদানে গাফিলতি বা ভুল তথ্য দেওয়ার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট কর্মীর বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

রোগী ও স্বজনদের দাবি, ৫০ শয্যার এ হাসপাতালে দ্রুত আধুনিক ডিজিটাল এক্স-রে মেশিন স্থাপনের পাশাপাশি কোন ধরনের পরীক্ষা এখানে করা যায়, সে বিষয়ে পরিষ্কার তথ্য নিশ্চিত করা হোক।
সানা/আপ্র/২৩/৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

বিনামূল্যে থেরাপিতে কুড়িগ্রামে বদলাচ্ছে মানুষের জীবন
২৩ সেপ্টেম্বর ২০২৬

বিনামূল্যে থেরাপিতে কুড়িগ্রামে বদলাচ্ছে মানুষের জীবন

কুড়িগ্রামে সরকারি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে বিনামূল্যে চিকিৎসা, থেরাপি, পরীক্ষা, পরামর্শ ও...

ঘোড়াঘাটে দুর্গাপূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা
২৩ সেপ্টেম্বর ২০২৬

ঘোড়াঘাটে দুর্গাপূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা

ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে শারদীয় দুর্গাপূজাকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির ক...

ভ্যানচালকের চোখে চাবির আঘাতের অভিযোগ, বিচার দাবি
২৩ সেপ্টেম্বর ২০২৬

ভ্যানচালকের চোখে চাবির আঘাতের অভিযোগ, বিচার দাবি

বাগেরহাটের মোড়েলগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনের বিরুদ্ধে ভ্যানচালক রবিউলের চোখে...

গ্রাম আদালত সক্রিয় হলে মানুষের আস্থা ফিরবে
২৩ সেপ্টেম্বর ২০২৬

গ্রাম আদালত সক্রিয় হলে মানুষের আস্থা ফিরবে

গ্রাম আদালত যথাযথভাবে পরিচালনা ও সক্রিয় করা গেলে সাধারণ মানুষের মধ্যে এ আদালতের প্রতি বিশ্বাস ও আস্থ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাস ভাড়া বাড়লো কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপনের আগেই বাড়তি আদায়

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকারি প্রজ্ঞাপন জারির আগেই রাজধানীসহ বিভিন্ন রুটে বাসভাড়া বাড়িয়ে দিয়েছেন পরিবহনকর্মীদের কেউ কেউ। কোথাও ১০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ১৫ টাকা, কোথাও প্রতি স্টপেজে পাঁচ টাকা করে বেশি নেওয়া হচ্ছে। দূরপাল্লার বাসেও গন্তব্যভেদে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। অথচ সরকার ও সড়ক পরিবহন মালিকপক্ষ প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাস ভাড়ার এই নৈরাজ্য সরকার নিয়ন্ত্রণ করতে পারবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 21 ঘন্টা আগে