গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

মেনু

সাবেক এমপি মোশতাক আহমেদ রুহি গ্রেফতার

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৫০ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২৩:০৮ এএম ২০২৬
সাবেক এমপি মোশতাক আহমেদ রুহি গ্রেফতার
ছবি

ছবি সংগৃহীত

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মোশতাক আহমেদ ওরফে রুহিকে রাজধানীর মোহাম্মদপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে মোহাম্মদপুরের ইকবাল রোডের একটি বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার ইবনে মিজান বিষয়টি নিশ্চিত করে জানান, মোশতাক আহমেদের বিরুদ্ধে এখন পর্যন্ত তিনটি মামলার তথ্য পাওয়া গেছে। তিনি ইকবাল রোডের ওই বাসায় আত্মগোপনে ছিলেন। তবে বাসাটি কার, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য দিতে পারেননি তিনি।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল হালিম জানান, স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা ওই বাসায় মোশতাক আহমেদকে আটক করে রাখেন। পরে খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।

পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, বিকেল পাঁচটার দিকে ইকবাল রোডের ওই বাসা থেকে তাকে আটক করা হয়। পরে পুলিশ তাকে থানায় নিয়ে যায়। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।

মোশতাক আহমেদ রুহি নেত্রকোনা-১ আসনের সাবেক সংসদ সদস্য। ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে দুর্গাপুর-কলমাকান্দা আসন থেকে প্রথমবার সংসদ সদস্য নির্বাচিত হন। ২০২৪ সালের নির্বাচনেও একই আসন থেকে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয়ী হন। নির্বাচনের ফলাফলেও নেত্রকোনা-১ আসনে তাঁর বিজয়ের তথ্য পাওয়া যায়।

রাজনীতিতে আসার আগে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন রুহি। আনন্দমোহন কলেজের ছাত্রসংসদ নির্বাচনে ছাত্রলীগের প্রার্থী হিসেবে তিনি সহসভাপতি নির্বাচিত হয়েছিলেন। পরবর্তী সময়ে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।

২০২৪ সালের নির্বাচনে নেত্রকোনা-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তাঁর প্রচারণার সময়ও তিনি নিজেকে সাবেক ছাত্রনেতা ও আনন্দমোহন কলেজের সাবেক সহসভাপতি হিসেবে পরিচয় দিতেন। 
সানা/আপ্র/২৩/৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

গণভোট-জুলাই সনদ বাস্তবায়ন না করায় সরকার গণবিচ্ছিন্ন
২৩ সেপ্টেম্বর ২০২৬

গণভোট-জুলাই সনদ বাস্তবায়ন না করায় সরকার গণবিচ্ছিন্ন

সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে জামায়াত আমির

চলতি বছর নয়, আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী
২৩ সেপ্টেম্বর ২০২৬

চলতি বছর নয়, আগামী বছর স্থানীয় সরকার নির্বাচন: প্রতিমন্ত্রী

স্থানীয় সরকার নির্বাচন এ বছর হওয়ার সম্ভাবনা দেখছেন না স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্...

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন মির্জা ফখরুলের ছোট
১৫ সেপ্টেম্বর ২০২৬

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন মির্জা ফখরুলের ছোট

শূন্য হওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী হতে দলীয় মনোনয়ন...

প্রমাণ হলে রাজনীতি ছাড়ার ঘোষণা আসিফের
১৫ সেপ্টেম্বর ২০২৬

প্রমাণ হলে রাজনীতি ছাড়ার ঘোষণা আসিফের

জাতীয় নাগরিক পার্টির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বিদেশে তার এক টাকাও বিনিয়োগের প্রমাণ ক...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাস ভাড়া বাড়লো কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপনের আগেই বাড়তি আদায়

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকারি প্রজ্ঞাপন জারির আগেই রাজধানীসহ বিভিন্ন রুটে বাসভাড়া বাড়িয়ে দিয়েছেন পরিবহনকর্মীদের কেউ কেউ। কোথাও ১০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ১৫ টাকা, কোথাও প্রতি স্টপেজে পাঁচ টাকা করে বেশি নেওয়া হচ্ছে। দূরপাল্লার বাসেও গন্তব্যভেদে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। অথচ সরকার ও সড়ক পরিবহন মালিকপক্ষ প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাস ভাড়ার এই নৈরাজ্য সরকার নিয়ন্ত্রণ করতে পারবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 21 ঘন্টা আগে