গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬

মেনু

দিনাজপুরে অস্ত্র-গুলিসহ দুইজন গ্রেফতার

জেলা প্রতিনিধি, দিনাজপুর

জেলা প্রতিনিধি, দিনাজপুর

প্রকাশিত: ২১:২৮ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২২:১৬ এএম ২০২৬
দিনাজপুরে অস্ত্র-গুলিসহ দুইজন গ্রেফতার
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

দিনাজপুর শহরের সদর হাসপাতাল মোড়ে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেলে তল্লাশি চালিয়ে দেশীয় তৈরি একটি ওয়ান শ্যুটার গান ও চার রাউন্ড তাজা কার্তুজসহ দুইজনকে গ্রেফতার করেছে ট্রাফিক পুলিশ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে চেকপোস্ট চলাকালে লিলির মোড় থেকে বালুবাড়ির দিকে যাওয়া মোটরসাইকেলটি থামিয়ে তল্লাশি চালানো হয়। গ্রেফতার দুজন হলেন শহরের দপ্তরীপাড়া এলাকার হারুন (৫৫) ও ষষ্ঠীতলা এলাকার মো. রতন (২০)। হারুন পিকআপচালক এবং রতন পিকআপ গ্যারেজের কর্মচারী।

পুলিশ জানায়, ট্রাফিক সার্জেন্ট রুপক কুমার ঝা মোটরসাইকেলটি থামিয়ে জিজ্ঞাসাবাদের সময় আরোহীদের আচরণ সন্দেহজনক মনে করেন। তল্লাশির একপর্যায়ে হারুনের কাছে থাকা লাল প্লাস্টিকের ব্যাগ থেকে ওয়ান শ্যুটার গান ও চার রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করা হয়। এ সময় পালানোর চেষ্টা করলে দুজনকে আটক করা হয়। উদ্ধার করা অস্ত্র ও গুলির বৈধ কোনো কাগজপত্র তাঁরা দেখাতে পারেননি।

পরে ট্রাফিক ইন্সপেক্টর অমৃত সরকারের উপস্থিতিতে আটক দুজনকে উদ্ধার করা অস্ত্র ও গুলিসহ কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়। অভিযানে ট্রাফিক পুলিশের কনস্টেবল শাহ নেওয়াজ ও মেহেদী হাসান অংশ নেন।

ট্রাফিক বিভাগের টিআই (প্রশাসন) রাহিনুর ইসলাম খান বলেন, চেকপোস্টে মোটরসাইকেলটি যাচাইয়ের সময় আরোহীদের আচরণ সন্দেহজনক মনে হওয়ায় তল্লাশি চালিয়ে অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক অ্যান্ড স্টেট) সুমন রঞ্জন সরকার বলেন, জেলা পুলিশ সুপারের নির্দেশনায় চলমান চেকপোস্ট কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, আটক দুজনকে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে। হারুনের বিরুদ্ধে কোতয়ালী থানায় আগের একটি ডাকাতি মামলা রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।
সানা/আপ্র/২৩/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বিনামূল্যে থেরাপিতে কুড়িগ্রামে বদলাচ্ছে মানুষের জীবন
২৩ সেপ্টেম্বর ২০২৬

বিনামূল্যে থেরাপিতে কুড়িগ্রামে বদলাচ্ছে মানুষের জীবন

কুড়িগ্রামে সরকারি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রে বিনামূল্যে চিকিৎসা, থেরাপি, পরীক্ষা, পরামর্শ ও...

ঘোড়াঘাটে দুর্গাপূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা
২৩ সেপ্টেম্বর ২০২৬

ঘোড়াঘাটে দুর্গাপূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা

ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে শারদীয় দুর্গাপূজাকে ঘিরে ব্যস্ত সময় পার করছেন প্রতিমা তৈরির ক...

ভ্যানচালকের চোখে চাবির আঘাতের অভিযোগ, বিচার দাবি
২৩ সেপ্টেম্বর ২০২৬

ভ্যানচালকের চোখে চাবির আঘাতের অভিযোগ, বিচার দাবি

বাগেরহাটের মোড়েলগঞ্জ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলনের বিরুদ্ধে ভ্যানচালক রবিউলের চোখে...

গ্রাম আদালত সক্রিয় হলে মানুষের আস্থা ফিরবে
২৩ সেপ্টেম্বর ২০২৬

গ্রাম আদালত সক্রিয় হলে মানুষের আস্থা ফিরবে

গ্রাম আদালত যথাযথভাবে পরিচালনা ও সক্রিয় করা গেলে সাধারণ মানুষের মধ্যে এ আদালতের প্রতি বিশ্বাস ও আস্থ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বাস ভাড়া বাড়লো কিলোমিটারে ১৭ পয়সা, প্রজ্ঞাপনের আগেই বাড়তি আদায়

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর সরকারি প্রজ্ঞাপন জারির আগেই রাজধানীসহ বিভিন্ন রুটে বাসভাড়া বাড়িয়ে দিয়েছেন পরিবহনকর্মীদের কেউ কেউ। কোথাও ১০ টাকার ভাড়া নেওয়া হচ্ছে ১৫ টাকা, কোথাও প্রতি স্টপেজে পাঁচ টাকা করে বেশি নেওয়া হচ্ছে। দূরপাল্লার বাসেও গন্তব্যভেদে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ উঠেছে। অথচ সরকার ও সড়ক পরিবহন মালিকপক্ষ প্রতি কিলোমিটারে ১৭ পয়সা ভাড়া বাড়ানোর বিষয়ে একমত হয়েছে। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন বাস ভাড়ার এই নৈরাজ্য সরকার নিয়ন্ত্রণ করতে পারবে?

মোট ভোট: ০ | শেষ আপডেট: 21 ঘন্টা আগে