গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

মেনু

লালমনিরহাটে অটোরিকশাকে ট্রাকের চাপায় নিহত ৩

জেলা প্রতিনিধি, লালমনিরহাট

জেলা প্রতিনিধি, লালমনিরহাট

প্রকাশিত: ১২:২০ পিএম, ২৮ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ১৩:২৫ এএম ২০২৬
লালমনিরহাটে অটোরিকশাকে ট্রাকের চাপায় নিহত ৩
ছবি

ছবি সংগৃহীত

লালমনিরহাটের পাটগ্রামে একটি ট্রাক যান্ত্রিক ত্রুটিতে বিকল হয়ে একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ৭ জন।

সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে বুড়িমারী লালমনিরহাট মহাসড়কে উপজেলার বুড়িমারী ইউনিয়নের ঘুন্টি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, বুড়িমারী স্থলবন্দর থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি অটোরিকশা পাটগ্রামের দিকে যাচ্ছিল। ঘুন্টি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে ছেড়ে আসা বুড়িমারী স্থলবন্দগামী একটি ট্রাক যান্ত্রিক ত্রুটিতে বিকল হয়ে অটোরিকশাটি ধাক্কা দেয়। এ সময় ট্রাকটি পাশের দোকানে প্রবেশ করে ও অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে ২ জন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও অন্তত ৮ জন যাত্রী।

খবর পেয়ে পাটগ্রাম ফায়ার সার্ভিসের সদস্য ও স্থানীয়রা আহতদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মোস্তাকীন নামে আরো একজনের মৃত্যু হয়। আহতদের মধ্যে ৫ জনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে এবং দুইজনকে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত বা আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। তবে ধারণা করা হচ্ছে-সকলে পাটগ্রাম উপজেলার বাসিন্দা।

পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে অফিসার পাঠানো হয়েছে। এখন পর্যন্ত ৩ জন নিহত ও ৭ জন আহতদের খবর পাওয়া গেছে।

এসি/আপ্র/২৮/৯/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ট্রেনচালকের বিচক্ষণতায় অল্পের জন্য বেঁচে গেলেন তরুণ
২৮ সেপ্টেম্বর ২০২৬

ট্রেনচালকের বিচক্ষণতায় অল্পের জন্য বেঁচে গেলেন তরুণ

ময়মনসিংহে ব্রহ্মপুত্র রেলসেতুর ওপর রেললাইনে চলে আসা এক যুবক ট্রেনের চালকের তৎপরতায় প্রাণে বেঁচেছেন।...

ঘোড়াঘাটে আমন ক্ষেতে ইঁদুরের উপদ্রব, দিশেহারা কৃষক
২৮ সেপ্টেম্বর ২০২৬

ঘোড়াঘাটে আমন ক্ষেতে ইঁদুরের উপদ্রব, দিশেহারা কৃষক

ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে আমন ধানের ক্ষেতে ইঁদুরের উপদ্রব বেড়ে যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছ...

সাতক্ষীরায় ৩০২ নদী দখলদার চিহ্নিত, উচ্ছেদ কবে?
২৮ সেপ্টেম্বর ২০২৬

সাতক্ষীরায় ৩০২ নদী দখলদার চিহ্নিত, উচ্ছেদ কবে?

সাতক্ষীরার ছয়টি নদ-নদী ও অসংখ্য খালের জমি দখলের অভিযোগে ৩০২ জনকে চিহ্নিত করেছে জেলা প্রশাসন। অবৈধ দখ...

মেহেরপুরে জেলা বিএনপির সঙ্গে এমপি উর্মির মতবিনিময়
২৮ সেপ্টেম্বর ২০২৬

মেহেরপুরে জেলা বিএনপির সঙ্গে এমপি উর্মির মতবিনিময়

মেহেরপুর-১ ও মেহেরপুর-২ আসনের দায়িত্বপ্রাপ্ত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শওকত আরা আক্ত...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আওয়ামী লীগের দোসরদের গ্রেফতারে পুরস্কারের ঘোষণা স্বরাষ্ট্রমন্ত্রীর

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দোসরদের আইনের আওতায় আনতে পুলিশের গোয়েন্দা তথ্য কাজে লাগানোর নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। একই সঙ্গে এ ধরনের ব্যক্তিদের গ্রেফতারে যারা ভূমিকা রাখবেন, তাদের পুরস্কৃত করার ঘোষণা দিয়েছেন তিনি। শনিবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় পুলিশ সপ্তাহ ২০২৬-এর পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মন্ত্রীর এই ঘোষণার পক্ষে না বিপক্ষে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে