মোজাম্মেল হক নয়ন: নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় আনসার ও ভিডিপি সদস্যদের উদ্যোগে স্বেচ্ছাশ্রমে একটি পাকা রাস্তার ভাঙা অংশ মেরামত করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার রনচন্ডী ইউনিয়নের কিশামত বীরচরণ গ্রামের পাকা রাস্তার ভাঙা অংশ মেরামতের কাজ করেন আনসার ও ভিডিপি সদস্যরা।
জানা গেছে, সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত আনসার ও ভিডিপি সদস্যরা সম্মিলিতভাবে স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামতের কাজ করেন। মাটি ও বাঁশ কেনাসহ মেরামতকাজের প্রয়োজনীয় ব্যয়ও তাঁরা নিজেদের অর্থায়নে বহন করেন।
এ সময় উপস্থিত থেকে কাজে সহযোগিতা করেন উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা গিরিশ চন্দ্র রায়। আরও উপস্থিত ছিলেন উপজেলা আনসার ও ভিডিপির ইউনিয়ন আনসার কমান্ডার হাসান আলী, সহকারী কমান্ডার বরকত আলী এবং গাড়াগ্রাম ইউনিয়ন ভিডিপি দলনেতা গোলাম মোস্তফা।
উপজেলা আনসার ও ভিডিপির সদস্যরা জানান, নিজেদের উদ্যোগ ও অর্থায়নে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে তাঁরা রাস্তাটির মেরামতকাজ সম্পন্ন করেছেন।
উল্লেখ্য, এর আগেও কিশোরগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়নে রাস্তাঘাট মেরামতসহ নানা সামাজিক কর্মকাণ্ডে আনসার ও ভিডিপির সদস্যরা স্বেচ্ছাশ্রমে অংশ নিয়েছেন। তাঁদের এ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপজেলাবাসী।
সানা/আপ্র/৩০/৯/২০২৬