গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মেনু

চট্টগ্রামে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৯১

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ২০:৫৩ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২১:৫৮ এএম ২০২৬
চট্টগ্রামে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৩৯১
ছবি

ছবি সংগৃহীত

চট্টগ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় গত ২৪ ঘণ্টায় ৩৯১ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ১৮ হাজার ৮২৪টি ইয়াবা ট্যাবলেট ও ১০ কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার থেকে বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত ২৪ ঘণ্টার অভিযানে এ তথ্য জানিয়েছে চট্টগ্রাম রেঞ্জ পুলিশ।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আবদুল কুদ্দুছ চৌধুরী জানান, গ্রেফতার ৩৯১ জনের মধ্যে নিয়মিত মামলায় ৭১, পূর্ববর্তী মামলায় ৮১, পুলিশ আইনের ৩৪ ধারায় ১২, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় দুজন এবং কার্যবিধির ১৫১ ধারা ও অন্যান্য আইনে ৪২ জন রয়েছেন। এছাড়া পরোয়ানামূলে ৮৬ জন এবং সাজা পরোয়ানামূলে ১৮ জনকে গ্রেফতার করা হয়েছে।

মাদক মামলায় গ্রেফতার হয়েছেন ৭৯ জন। তাদের সবাই মাদকসেবী বলে জানিয়েছে পুলিশ। এ অভিযানে মাদক বহনের অভিযোগে কেউ গ্রেফতার হয়নি। তবে নিয়মিত ও অন্যান্য মামলায় আরো ৩৪ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে মাদকবিরোধী অভিযানে গ্রেফতার হয়েছেন ১১৩ জন।

এদিকে মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সময়ে আদায় করা হয়েছে ৮ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড। মাদক আইনে করা হয়েছে ২৩টি মামলা।

অভিযানে উদ্ধার হওয়া মাদকের মধ্যে রয়েছে ১৮ হাজার ৮২৪টি ইয়াবা ট্যাবলেট ও ১০ কেজি ১০০ গ্রাম গাঁজা। জনস্বার্থে পরিচালিত এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে রেঞ্জ পুলিশ।

সানা/কেএমএএ/আপ্র/৩০/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

গোবিন্দগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু
৩০ সেপ্টেম্বর ২০২৬

গোবিন্দগঞ্জে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের দশলাল পশ্চিমপাড়া...

চট্টগ্রামে ডেঙ্গু রোগীর চাপ, হাসপাতালের মেঝে-বারান্দাতেও ঠাঁই নেই
৩০ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে ডেঙ্গু রোগীর চাপ, হাসপাতালের মেঝে-বারান্দাতেও ঠাঁই নেই

একেএম ফজলুল হক: চট্টগ্রামে ডেঙ্গু রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। শয্যা সংকটে চট্টগ্রা...

চট্টগ্রামে চাঁদাবাজির বিরোধে সবজি বিক্রেতা কিশোরকে ডেকে হত্যা
৩০ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে চাঁদাবাজির বিরোধে সবজি বিক্রেতা কিশোরকে ডেকে হত্যা

চট্টগ্রাম মহানগরীর খুলশীতে মোহাম্মদ হৃদয় (১৬-১৭) নামে এক সবজি বিক্রেতা কিশোরকে ছুরিকাঘাতে হত্যা করা...

২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা, চারজনকে শোকজ
৩০ সেপ্টেম্বর ২০২৬

২৩৫ ইউনিটের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা, চারজনকে শোকজ

২৩৫ ইউনিট বিদ্যুৎ ব্যবহারের বিপরীতে ৫০৬ কোটি ৮০ লাখ ১১ হাজার ৯৫৯ টাকার বিল পাওয়ার ঘটনায় মাগুরায় চাঞ্...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার জনগণ করবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- জনগণ বিচার করবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 14 মিনিট আগে