গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মেনু

মোদী-তারেক বসলে সব সমস্যার সমাধান সম্ভব: ত্রিবেদী

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:১২ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২২:১৪ এএম ২০২৬
মোদী-তারেক বসলে সব সমস্যার সমাধান সম্ভব: ত্রিবেদী
ছবি

ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী -ছবি সংগৃহীত

বাংলাদেশ ও ভারতের সম্পর্কে বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ থাকলেও দুই দেশের প্রধানমন্ত্রী একসঙ্গে বসলে সেগুলোর সমাধান সম্ভব বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতের হাই কমিশনার দীনেশ ত্রিবেদী। প্রধানমন্ত্রী তারেক রহমানের দিল্লি সফর নিয়েও কোনো তাড়াহুড়ো নেই বলে জানিয়েছেন তিনি।

বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর প্রসঙ্গে দীনেশ ত্রিবেদী বলেন, দুই পক্ষই এ বিষয়ে কাজ চালিয়ে যাচ্ছে। দুই দেশের প্রধানমন্ত্রী ও তাদের দলকে প্রয়োজনীয় সময় দিতে হবে। তিনি বলেন, দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জ থাকা স্বাভাবিক। তবে দুই নেতা একসঙ্গে বসলে এমন কোনো প্রশ্ন নেই, যার সমাধান হবে না। তাই দুই নেতা ও তাদের দলকে প্রয়োজনীয় সময় দেওয়া উচিত এবং বিষয়গুলো সঠিক সময়ে প্রক্রিয়াধীন হবে।

এর আগের দিন মঙ্গলবারও তারেক রহমানের দিল্লি সফর নিয়ে তাড়াহুড়ো না করার কথা জানিয়েছিলেন ভারতের হাই কমিশনার। সেদিন পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি বলেন, ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে সফরের আমন্ত্রণ এখনো উন্মুক্ত রয়েছে। সময় হলে সফর হবে এবং এ বিষয়ে তাড়াহুড়োর প্রয়োজন নেই।

বুধবার দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ ও সম্পর্ক আরো বাড়ানোর ওপর গুরুত্ব দেন দীনেশ ত্রিবেদী। তিনি বলেন, দুই দেশের নেতাদের সাক্ষাতের পাশাপাশি জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ, খেলাধুলা, বাণিজ্য ও সাংস্কৃতিক কর্মকাণ্ড অব্যাহত রাখা প্রয়োজন।

তিনি বলেন, পানি, ক্রিকেট, ফুটবল, বাণিজ্য, কবিতা, থিয়েটার, চলচ্চিত্র কিংবা গান - এসব ক্ষেত্রেও পারস্পরিক যোগাযোগ ও নির্ভরতা থাকা ভালো।

বাংলাদেশের প্রধানমন্ত্রী ভারত সফর করলে সাধারণ মানুষের মধ্যে বিশেষ আগ্রহ তৈরি হয় উল্লেখ করে দীনেশ ত্রিবেদী বলেন, দুই দেশের সাধারণ মানুষেরই এ বিষয়ে আগ্রহ রয়েছে। রাজনৈতিক ব্যক্তি বা সরকারের বাইরে সাধারণ মানুষও দুই দেশের পারস্পরিক নির্ভরতা ও যোগাযোগ চায় বলে মন্তব্য করেন তিনি।

ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালের ঢাকা সফর নিয়ে প্রশ্ন করা হলে বিষয়টি এড়িয়ে যান দীনেশ ত্রিবেদী।

এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান বলেন, এটি হাই কমিশনারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ।

সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ও পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণের স্থান ঘিরে ভাস্কর্য নির্মাণের পরিবর্তে পানির ফোয়ারা নির্মাণের উদ্যোগ নিয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, বিষয়টি সংবাদমাধ্যমে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে।
সানা/আপ্র/৩০/৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

জাতিসংঘে গণতন্ত্রের অগ্রযাত্রার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন
৩০ সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘে গণতন্ত্রের অগ্রযাত্রার বার্তা দিয়েছেন প্রধানমন্ত্রী: মাহদী আমিন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রা ও এক...

পলাতক সরকারের সূত্রেই বিরোধীদলের নেতারা চলছে: রুমন
৩০ সেপ্টেম্বর ২০২৬

পলাতক সরকারের সূত্রেই বিরোধীদলের নেতারা চলছে: রুমন

পলাতক সরকার যে সূত্রে দেশ চালিয়েছে, সেই মন্ত্রেই বিরোধী রাজনৈতিক দলের নেতারা চলছে বলে মন্তব্য করেছেন...

মরিয়মের আত্মহত্যা মামলায় এমপি নজরুলের সঙ্গে পরিবারের আপস
৩০ সেপ্টেম্বর ২০২৬

মরিয়মের আত্মহত্যা মামলায় এমপি নজরুলের সঙ্গে পরিবারের আপস

সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুনের আত্মহত্যায় প্ররোচনার মামলায় মরিয়মের পরিবা...

বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহায়তা চান রাষ্ট্রপতি
৩০ সেপ্টেম্বর ২০২৬

বিনিয়োগ বাড়ানো ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের সহায়তা চান রাষ্ট্রপতি

বাংলাদেশে বিনিয়োগ বৃদ্ধি এবং রোহিঙ্গাদের নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে চী...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার জনগণ করবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- জনগণ বিচার করবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 53 মিনিট আগে