গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

মেনু

বিশ্ব শিক্ষক দিবসে শুচি পাঠচক্র ও পাঠাগারে আলোচনা সভা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০০:৩৫ পিএম, ০৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ০১:০৬ এএম ২০২৬
বিশ্ব শিক্ষক দিবসে শুচি পাঠচক্র ও পাঠাগারে আলোচনা সভা
ছবি

সোমবার সন্ধ্যায় শুচি পাঠচক্র ও পাঠাগারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক সফিকুল ইসলাম -ছবি প্রতিনিধি

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে শুচি পাঠচক্র ও পাঠাগারের উদ্যোগে শিক্ষক সমাজের মর্যাদা, জ্ঞানভিত্তিক সমাজ গঠনে শিক্ষকের ভূমিকা এবং বর্তমান সমাজে শিক্ষকের মূল্যায়ন নিয়ে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় টঙ্গী শুচি পাঠচক্র ও পাঠাগারে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিক্ষক সফিকুল ইসলাম। অনুষ্ঠান সঞ্চালনা করেন শুচি পাঠচক্র ও পাঠাগারের সভাপতি শাহজাহান শোভন।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক, সংগঠক ও সমাজকর্মী মোস্তফা হুমায়ূন হিমু, সংস্কৃতিকর্মী মু. মোস্তফা কামাল বাদল, সাংবাদিক উন্নয়ন কেন্দ্রের সভাপতি অলিদুর রহমান অলি, কবি আতিক শাহরিয়ার, সমাজকর্মী সালাম খান তরুণ, শাহীন কাওসার ও জহিরুল ইসলাম দুখুসহ শিক্ষক, সাংবাদিক, সংস্কৃতিকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা।

আলোচনায় বক্তারা বলেন, একটি জ্ঞাননির্ভর ও মানবিক সমাজ বিনির্মাণে শিক্ষকের ভূমিকা অপরিসীম। শিক্ষকের মর্যাদা ও যথাযথ মূল্যায়ন নিশ্চিত করার পাশাপাশি নতুন প্রজন্মকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
সানা/আপ্র/৬/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

সাতক্ষীরায় কলেজছাত্র জাকারিয়া হত্যা, গ্রেফতার ১
০৬ অক্টোবর ২০২৬

সাতক্ষীরায় কলেজছাত্র জাকারিয়া হত্যা, গ্রেফতার ১

সাতক্ষীরা শহরে কলেজছাত্র জাকারিয়া খাঁন (১৯) হত্যাকাণ্ডের ঘটনায় কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার অভিয...

ঘোড়াঘাটে বিশ্ব শিক্ষক দিবস পালিত
০৬ অক্টোবর ২০২৬

ঘোড়াঘাটে বিশ্ব শিক্ষক দিবস পালিত

ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস ২০...

মেহেরপুরে বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি ও আলোচনা সভা
০৬ অক্টোবর ২০২৬

মেহেরপুরে বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি ও আলোচনা সভা

মেহেরপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকাল ১১ট...

নাগরপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
০৬ অক্টোবর ২০২৬

নাগরপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

টাঙ্গাইলের নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকালে উ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে