গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

মেনু

সাতক্ষীরায় কলেজছাত্র জাকারিয়া হত্যা, গ্রেফতার ১

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি

আবদুল্লাহ আল মামুন, সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ০০:৪৩ পিএম, ০৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ০১:৫৪ এএম ২০২৬
সাতক্ষীরায় কলেজছাত্র জাকারিয়া হত্যা, গ্রেফতার ১
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

সাতক্ষীরা শহরে কলেজছাত্র জাকারিয়া খাঁন (১৯) হত্যাকাণ্ডের ঘটনায় কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ থাকা নাহিদ হাসানকে প্রধান আসামি করে ১২ জনের নাম উল্লেখসহ মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরো ৬ থেকে ৭ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় মোহিত হাসান বনি (২০) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

নিহত জাকারিয়া খাঁন শহরের কাটিয়া এলাকার রুচিরা বেকারির স্বত্বাধিকারী আব্দুল গফুর খাঁনের ছেলে।

গত শুক্রবার (২ অক্টোবর) রাতে সাতক্ষীরা শহরের প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে কদমগাছতলা এলাকায় হামলার ঘটনা ঘটে। এ সময় জাকারিয়া গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে তাকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় শনিবার রাতে নিহতের ভাই মো. শাহারিয়ার খাঁন বাদী হয়ে সাতক্ষীরা সদর থানায় মামলা করেন।

মামলার ২ নম্বর আসামি মোহিত হাসান বনি (২০)কে গ্রেফতার করেছে পুলিশ। তিনি শহরের ইটাগাছা এলাকার মৃত ফিরোজ উদ্দীনের ছেলে।

মামলায় প্রধান আসামি নাহিদ হাসান (২৫) ছাড়াও মো. আরিজুল ইসলাম (২৮), ছোট ময়না (২৭), মো. জুয়েল (২৪), মো. সাগর (২৩), মো. রনি (৩০), মো. সামি (২৪), মো. নাঈম (২২), রাশিদুর জামান রাশেদ (৩০), মো. হুজাইফা (২০), মো. শরিফুল ইসলাম শরিফ (২৮) ও মোহিত হাসান বনি (২০)কে আসামি করা হয়েছে।

এজাহারে যা বলা হয়েছে: মামলার এজাহার সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে প্রাণিসম্পদ কার্যালয়ের সামনে একটি চায়ের দোকানে নাহিদসহ কয়েকজন গেলে দ্রুত চা পরিবেশনকে কেন্দ্র করে দোকানি রবিউলের সঙ্গে তাদের বাগ্বিতণ্ডা হয়। এ সময় রবিউলের প্রতিবেশী ভাইপো বাপ্পী হাসান এর প্রতিবাদ করলে তাকে মারধর এবং ইট দিয়ে মাথায় আঘাত করা হয় বলে এজাহারে অভিযোগ করা হয়েছে।

একপর্যায়ে ওই পথ দিয়ে যাওয়ার সময় জাকারিয়া বাপ্পীকে রক্ষা করতে এগিয়ে গেলে আসামিরা তাকে মারধর করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে। এ সময় নাহিদ হাসান ধারালো অস্ত্র দিয়ে জাকারিয়ার বুকে আঘাত করেন বলেও এজাহারে অভিযোগ করা হয়েছে। পরে স্থানীয়রা আহত জাকারিয়াকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহতের ফুফাতো ভাই মাসুম বিল্লাহ শাহীন দাবি করেন, সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় নাহিদ হাসানের নেতৃত্বে হামলার বিষয়টি দেখা গেছে। তিনি মামলার সব আসামিকে দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।

নাহিদের বিরুদ্ধে আগের মামলার অভিযোগ: মামলা ও সংশ্লিষ্টদের বক্তব্য অনুযায়ী, নাহিদ হাসানের বিরুদ্ধে এর আগে সাতক্ষীরা সদর থানাসহ আদালতে বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে বলে জানা গেছে।

এর মধ্যে ২০২৩ সালের ২৩ অক্টোবর বকচরা আহমাদিয়া দাখিল মাদ্রাসার সুপার মো. রমজান আলীকে ছুরিকাঘাতে আহত করার ঘটনায় সাতক্ষীরা সদর থানায় একটি মামলা হয়। ওই মামলায় চার্জশিট দেওয়া হয়েছে বলেও জানা গেছে।

এ ছাড়া ২০২৬ সালের ১২ এপ্রিল শহরের ফুচকা বাংলার পরিচালক আজিজুল ইসলামকে ছুরিকাঘাতের অভিযোগেও নাহিদের বিরুদ্ধে মামলা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। শহরের বিভিন্ন এলাকায় ছুরিকাঘাতসহ আরো কয়েকটি অভিযোগে তার বিরুদ্ধে মামলা থাকার কথাও স্থানীয় সূত্রে জানা গেছে।

অভিযোগ অস্বীকার পরিবারের: জাকারিয়া হত্যাকাণ্ডে নাহিদসহ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছেন নাহিদের চাচা নাসির উদ্দীন। তিনি দাবি করেন, তার ভাতিজা মোহিত হাসান বনি ও জাকির হোসেন রনি এ ঘটনায় জড়িত নন। ঘটনার সময় নাহিদও সেখানে ছিলেন না বলে দাবি করেন তিনি।

নাসির উদ্দীনের অভিযোগ, তাদের পরিবারকে সামাজিকভাবে হেয় করতে পরিকল্পিতভাবে হয়রানি করা হচ্ছে। তবে নাহিদের বিরুদ্ধে আগের কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকলে পুলিশ তদন্ত করে আইনগত ব্যবস্থা নিক, এতে তাদের আপত্তি নেই বলেও তিনি জানান।

পুলিশের বক্তব্য: সাতক্ষীরার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মিথুন সরকার জানান, কলেজছাত্র জাকারিয়া হত্যার ঘটনায় ইতোমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

তিনি বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ, কারা এতে জড়িত এবং মামলায় আনা অভিযোগগুলোর সত্যতা তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।
সানা/আপ্র/৬/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ঘোড়াঘাটে বিশ্ব শিক্ষক দিবস পালিত
০৬ অক্টোবর ২০২৬

ঘোড়াঘাটে বিশ্ব শিক্ষক দিবস পালিত

ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস ২০...

মেহেরপুরে বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি ও আলোচনা সভা
০৬ অক্টোবর ২০২৬

মেহেরপুরে বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি ও আলোচনা সভা

মেহেরপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকাল ১১ট...

নাগরপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
০৬ অক্টোবর ২০২৬

নাগরপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

টাঙ্গাইলের নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকালে উ...

বিশ্ব শিক্ষক দিবসে শুচি পাঠচক্র ও পাঠাগারে আলোচনা সভা
০৬ অক্টোবর ২০২৬

বিশ্ব শিক্ষক দিবসে শুচি পাঠচক্র ও পাঠাগারে আলোচনা সভা

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে শুচি পাঠচক্র ও পাঠাগারের উদ্যোগে শিক্ষক সম...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে