গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

মেনু

মিয়ানমারে পাচারের সময় পতেঙ্গায় ৪০ টন সিমেন্ট জব্দ

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

জেলা প্রতিনিধি, চট্টগ্রাম

প্রকাশিত: ২১:৩২ পিএম, ০৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ২২:২২ এএম ২০২৬
মিয়ানমারে পাচারের সময় পতেঙ্গায় ৪০ টন সিমেন্ট জব্দ
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

একেএম ফজলুল হক: চট্টগ্রাম মহানগরের পতেঙ্গা থেকে মিয়ানমারে পাচারের সময় প্রায় ৪ লাখ টাকা মূল্যের ৪০ টন সিমেন্টসহ একটি কার্গো বোট জব্দ করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান। তিনি বলেন, চোরাচালান ও পাচার রোধে কোস্ট গার্ডের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কোস্ট গার্ড সূত্র জানায়, সোমবার দিবাগত রাত ১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পতেঙ্গা থানার কর্ণফুলী চ্যানেলের ১২ নম্বর ঘাটসংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালায় কোস্ট গার্ড আউটপোস্ট পতেঙ্গা। এ সময় ওই এলাকায় সন্দেহজনক একটি কার্গো বোটে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে বোটটিতে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহন করা প্রায় ৪ লাখ টাকা মূল্যের ৪০ টন বা ৮০০ বস্তা সিমেন্ট পাওয়া যায়। পরে সিমেন্টসহ পাচারকাজে ব্যবহৃত বোটটি জব্দ করা হয়।

কোস্ট গার্ড জানিয়েছে, জব্দ করা সিমেন্ট ও বোটের বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সানা/আপ্র/৬/১০/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভিসিকে পদত্যাগে বাধ্য করার অভিযোগ
০৬ অক্টোবর ২০২৬

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভিসিকে পদত্যাগে বাধ্য করার অভিযোগ

‘মব’ সৃষ্টি করে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মোহা. জাওয়াদুল হককে পদত্যাগপত্রে স্...

সাতক্ষীরায় কলেজছাত্র জাকারিয়া হত্যা, গ্রেফতার ১
০৬ অক্টোবর ২০২৬

সাতক্ষীরায় কলেজছাত্র জাকারিয়া হত্যা, গ্রেফতার ১

সাতক্ষীরা শহরে কলেজছাত্র জাকারিয়া খাঁন (১৯) হত্যাকাণ্ডের ঘটনায় কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার অভিয...

ঘোড়াঘাটে বিশ্ব শিক্ষক দিবস পালিত
০৬ অক্টোবর ২০২৬

ঘোড়াঘাটে বিশ্ব শিক্ষক দিবস পালিত

ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস ২০...

মেহেরপুরে বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি ও আলোচনা সভা
০৬ অক্টোবর ২০২৬

মেহেরপুরে বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি ও আলোচনা সভা

মেহেরপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকাল ১১ট...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই