গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

মেনু

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক সম্মাননা পেলেন কচাকাটার ড. আব্দুর রহিম

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:২০ পিএম, ০৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ০২:২৪ এএম ২০২৬
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক সম্মাননা পেলেন কচাকাটার ড. আব্দুর রহিম
ছবি

নাগেশ্বরী কামিল মাদ্রাসার আদিব বিভাগের প্রভাষক ড. আব্দুর রহিম মুকুল -ছবি প্রতিনিধি

মোঃ মাইদুল ইসলাম, নাগেশ্বরী প্রতিনিধি: শিক্ষাক্ষেত্রে অনন্য অবদান ও দীর্ঘদিনের একাডেমিক কর্মকাণ্ডের স্বীকৃতি হিসেবে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত হয়েছেন কচাকাটার কৃতি সন্তান ও ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান নাগেশ্বরী কামিল মাদ্রাসার আদিব বিভাগের প্রভাষক ড. আব্দুর রহিম মুকুল।

সোমবার (৫ অক্টোবর) বিশ্ব শিক্ষক দিবস-২০২৬ উপলক্ষে শিক্ষা মন্ত্রণালয়ের উদ্যোগে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে তাঁকে এ সম্মাননা দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান তাঁর হাতে শ্রেষ্ঠ গুণী শিক্ষক সম্মাননার পদক, সনদপত্র ও ২ লাখ টাকার চেক তুলে দেন।

জাতীয় পর্যায়ে কচাকাটার একজন শিক্ষকের এমন মর্যাদাপূর্ণ স্বীকৃতির খবর ছড়িয়ে পড়ার পর কচাকাটাসহ জেলার শিক্ষা, সামাজিক ও পেশাজীবী মহলে আনন্দের আবহ তৈরি হয়েছে। শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় বিশিষ্টজনেরা ড. আব্দুর রহিম মুকুলের এ অর্জনকে কচাকাটার শিক্ষা অঙ্গনের জন্য গৌরবের মাইলফলক হিসেবে উল্লেখ করেছেন।

নাগেশ্বরী কামিল মাদ্রাসা সূত্রে জানা যায়, ড. আব্দুর রহিম মুকুল দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটির আদিব বিভাগের শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। পাঠদানের পাশাপাশি তিনি শিক্ষার্থীদের আরবি ভাষা ও সাহিত্যে দক্ষ করে তোলা, পাঠকে সহজ ও সৃজনশীল পদ্ধতিতে উপস্থাপন এবং নৈতিক ও মানবিক মূল্যবোধ বিকাশে কাজ করে আসছেন।

শিক্ষাক্ষেত্রে তাঁর অবদানের অন্যতম বৈশিষ্ট্য হলো শুধু পরীক্ষার ফলাফলের দিকে গুরুত্ব না দিয়ে শিক্ষার্থীদের জ্ঞান, মনন, নৈতিকতা ও মানবিক মূল্যবোধের সমন্বিত বিকাশে গুরুত্ব দেওয়া। দীর্ঘদিনের শিক্ষা কার্যক্রম ও অবদানের মূল্যায়ন হিসেবেই জাতীয় পর্যায়ে তাঁকে শ্রেষ্ঠ গুণী শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সম্মাননা গ্রহণের পর ড. আব্দুর রহিম মুকুল বলেন, রাষ্ট্রীয় পর্যায়ে এ ধরনের স্বীকৃতি একজন শিক্ষকের জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। একই সঙ্গে এই সম্মাননা তাঁর দায়িত্ববোধ বহুগুণ বাড়িয়ে দিয়েছে। তিনি সবসময় চেষ্টা করেছেন শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ না রেখে আদর্শ, নৈতিক ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে।

তিনি আরো বলেন, প্রধানমন্ত্রীর হাত থেকে পাওয়া এ সম্মাননা ভবিষ্যতে আরো নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দেশ ও জাতির সেবায় কাজ করার অনুপ্রেরণা জোগাবে।

নিজের এ অর্জনের পেছনে বাবা-মা ও আত্মীয়স্বজনের দোয়া, অধ্যক্ষ ও উপাধ্যক্ষের অনুপ্রেরণা ও সহযোগিতা এবং সহকর্মীদের আন্তরিক সহযোগিতার কথা উল্লেখ করে সবার প্রতি গভীর কৃতজ্ঞতা জানান ড. আব্দুর রহিম মুকুল।
সানা/আপ্র/৭/১০/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

ওসির ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ মন্তব্যে তোলপাড়, পরে ফেসবুকে দুঃখ প্রকাশ
০৭ অক্টোবর ২০২৬

ওসির ‘অনাকাঙ্ক্ষিত ঘটনা’ মন্তব্যে তোলপাড়, পরে ফেসবুকে দুঃখ প্রকাশ

সাতক্ষীরার বহুল আলোচিত কলেজছাত্র জাকারিয়া হত্যা মামলার প্রধান আসামি নাহিদ হাসান ও তাঁর অন্যতম সহযোগী...

বিনামূল্যে খতনা করিয়ে অর্ধশত শিশু অসুস্থ, ভুল চিকিৎসার অভিযোগ
০৭ অক্টোবর ২০২৬

বিনামূল্যে খতনা করিয়ে অর্ধশত শিশু অসুস্থ, ভুল চিকিৎসার অভিযোগ

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনে বিনামূল্যে সুন্নতে খতনা করানোর দুই দিনের মধ্যে অন্তত ৫০ শিশুর ক্ষ...

নোয়াখালীর নতুন গ্যাসকূপে মিলেছে গ্যাস, উৎপাদনের আশাবাদ
০৭ অক্টোবর ২০২৬

নোয়াখালীর নতুন গ্যাসকূপে মিলেছে গ্যাস, উৎপাদনের আশাবাদ

নোয়াখালীর সেনবাগ উপজেলার সুন্দলপুর-৪ গ্যাসকূপে গ্যাসের উপস্থিতি নিশ্চিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর)...

বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাস্কর্যে জুতার মালা, ক্ষোভ
০৭ অক্টোবর ২০২৬

বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাস্কর্যে জুতার মালা, ক্ষোভ

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় নির্মাণাধীন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই