গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

মেনু

বিক্ষোভে উত্তাল ফ্রান্স, ১ হাজার ৮০০ স্কুলে শিক্ষার্থীদের অবরোধ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ০০:০৬ পিএম, ০৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ০১:১৫ এএম ২০২৬
বিক্ষোভে উত্তাল ফ্রান্স, ১ হাজার ৮০০ স্কুলে শিক্ষার্থীদের অবরোধ
ছবি

মঙ্গলবার দেশটির বিভিন্ন শহরে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা বিক্ষোভ মিছিল করেছেন - রয়টার্স

ফ্রান্সে শিক্ষার্থীদের বিক্ষোভ ক্রমেই তীব্র হচ্ছে। মঙ্গলবার দেশটির বিভিন্ন শহরে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা বিক্ষোভ মিছিল করেছেন। শিক্ষার্থীরা শত শত স্কুল অবরোধ করেন। শিক্ষকদের ঘাটতি, জরাজীর্ণ স্কুল ভবন, শ্রেণিকক্ষে অতিরিক্ত শিক্ষার্থী এবং শিক্ষা খাতে অর্থায়ন কমানোর পরিকল্পনার প্রতিবাদে গত দুই সপ্তাহ ধরে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সরকারের বিরুদ্ধে এই আন্দোলন চলছে।

রয়টার্স জানিয়েছে, মঙ্গলবার (৬ অক্টোবর) মার্সেই, নাঁতেস ও লিয়োঁতে সকাল থেকে শান্তিপূর্ণ বিক্ষোভ শুরু হয়। পরে রাজধানী প্যারিসে বড় সমাবেশ হওয়ার কথা ছিল। লিল থেকে মার্সেই এবং স্ত্রাসবুর্গ থেকে নাঁতেস পর্যন্ত বিভিন্ন শহরের স্কুলের সামনে শিক্ষার্থীরা ব্যারিকেড তৈরি করেন। প্যারিসে তাদের হাতে বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।

আন্দোলন শুরুর দিকে পুলিশ শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ব্যবহার ও ব্যাপক গ্রেফতার চালায়। পরে সরকার দাবি করে, আন্দোলনটি শহুরে সহিংসতায় রূপ নিয়েছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, বিক্ষোভ শুরুর পর থেকে ৫ হাজার ৬০ জনকে গ্রেফতার করা হয়েছে, যাদের ৮৭ শতাংশই অপ্রাপ্তবয়স্ক। এ ছাড়া সংঘর্ষে অন্তত ৭১৫ পুলিশ সদস্য ও ২১৫ কিশোর আহত হয়েছে।

এরই মধ্যে সোমবার উত্তর ফ্রান্সে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষের সময় ১৫ বছর বয়সী এক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যম লা ভোয়া দ্য নোর জানিয়েছে, পুলিশের ছত্রভঙ্গ করার গ্রেনেড হাতে তুলে নেওয়ার পর বিস্ফোরণে ওই শিক্ষার্থীর হাত ও বাহুর নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে যায়। তবে ঘটনাটির সঠিক পরিস্থিতি নিয়ে স্থানীয় প্রশাসন বিস্তারিত মন্তব্য করেনি।

দেশটির উচ্চমাধ্যমিক শিক্ষার্থীদের ইউনিয়নের দাবি, মঙ্গলবার পর্যন্ত দেশজুড়ে ১ হাজার ৮০০টির বেশি স্কুল বিক্ষোভের কারণে কার্যত অচল হয়েছে। এর মধ্যে কিছু স্কুল কর্তৃপক্ষ নিরাপত্তাজনিত কারণে বন্ধ রেখেছে।

প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লেকুরন শিক্ষার্থীদের প্রধান দাবিগুলো নিয়ে ব্যবস্থা নিতে মন্ত্রীদের নির্দেশ দিয়েছেন। এসব দাবির মধ্যে রয়েছে অনুপস্থিত শিক্ষকদের পরিবর্তে দ্রুত শিক্ষক নিয়োগ, সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দীর্ঘ সময়ের শ্রেণি কার্যক্রম পুনর্বিবেচনা এবং দুপুরের খাবারের জন্য আরো বেশি সময় বরাদ্দ।

এ ছাড়া পুরোনো ও জরাজীর্ণ স্কুল ভবন সংস্কারের উদ্যোগ নেওয়ার কথাও জানিয়েছে সরকার। প্রধানমন্ত্রী লেকুরন মন্ত্রীদের চলতি মাসের শেষ নাগাদ এসব বিষয়ে প্রাথমিক প্রস্তাব দিতে বলেছেন।

শিক্ষার্থীদের অন্যতম বড় দাবি হলো শিক্ষা খাতে সরকারি অর্থ বরাদ্দ কমানোর পরিকল্পনা থেকে সরে আসা। তাদের অভিযোগ, দীর্ঘদিনের বিনিয়োগ ঘাটতির কারণে শ্রেণিকক্ষ, শিক্ষকসংখ্যা ও স্কুল ভবনের অবস্থা সংকটজনক হয়ে উঠেছে।

তবে শিক্ষার্থীদের দাবিগুলো বাস্তবায়নে সরকারের জন্য অর্থের জোগান বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। বাজেট ঘাটতি কমানোর চেষ্টা, ক্রমবর্ধমান সরকারি ঋণ এবং দুর্বল অর্থনৈতিক প্রবৃদ্ধির মধ্যে শিক্ষা খাতে অতিরিক্ত অর্থ বরাদ্দ করা কঠিন হয়ে পড়েছে। ফ্রান্সের ১০ বছর মেয়াদি সরকারি বন্ডের সুদহার গত সপ্তাহে সাময়িকভাবে ৫ শতাংশ ছাড়িয়ে যায়, যা ২০০২ সালের পর সর্বোচ্চ।

প্রায় দুই সপ্তাহ আগে প্যারিসের দরিদ্র উপকণ্ঠের একটি স্কুল থেকে এ আন্দোলনের সূত্রপাত। পরে তা দেশজুড়ে ছড়িয়ে পড়ে। শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষক ও অভিভাবকরাও আন্দোলনে যুক্ত হওয়ায় পরিস্থিতি সরকারের ওপর বাড়তি চাপ তৈরি করেছে।

আগামী প্রেসিডেন্ট নির্বাচনের প্রায় ছয় মাস আগে শিক্ষা খাতের এই আন্দোলন ফ্রান্সের রাজনৈতিক পরিস্থিতিকেও আরো উত্তপ্ত করে তুলেছে। সরকার ও ডানপন্থী জাতীয় সমাবেশের নেতারা বামপন্থী ফ্রান্স আনবোড দলের কয়েকজন নেতা ও মেয়রের বিরুদ্ধে আন্দোলনে উসকানি দেওয়ার অভিযোগ তুলেছেন। দলটি অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছে। সূত্র: রয়টার্স
সানা/আপ্র/৭/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো সহজলভ্য ডেঙ্গুর টিকা
০৬ অক্টোবর ২০২৬

অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো সহজলভ্য ডেঙ্গুর টিকা

মশাবাহিত প্রাণঘাতী রোগ ডেঙ্গু প্রতিরোধে অস্ট্রেলিয়ায় প্রথমবারের মতো সহজে পাওয়া যাচ্ছে টিকা কিউডেঙ্গা...

বরফের নিচে মহাজাগতিক কণা শনাক্তের পথ দেখিয়ে নোবেল
০৬ অক্টোবর ২০২৬

বরফের নিচে মহাজাগতিক কণা শনাক্তের পথ দেখিয়ে নোবেল

দক্ষিণ মেরুর বরফ ব্যবহার করে মহাবিশ্ব থেকে আসা উচ্চশক্তির নিউট্রিনো শনাক্তের পথ দেখানোর জন্য চলতি বছ...

ভাঙারি কুড়িয়ে চলা বৃদ্ধের ব্যাংকে মিললো ৪ লাখ ইউয়ান
০৬ অক্টোবর ২০২৬

ভাঙারি কুড়িয়ে চলা বৃদ্ধের ব্যাংকে মিললো ৪ লাখ ইউয়ান

চীনে ২১ বছর ধরে ভাঙারি কুড়িয়ে জীবন চালানো ৭১ বছর বয়সী এক বৃদ্ধের ব্যাংক হিসাবে পাওয়া গেছে ৪ লাখ ২৪ হ...

সৌদিতে দ্রুত সেনা মোতায়েনে সম্মত মক্কা জোটের তিন দেশ
০৬ অক্টোবর ২০২৬

সৌদিতে দ্রুত সেনা মোতায়েনে সম্মত মক্কা জোটের তিন দেশ

সৌদি আরবের নিরাপত্তার জন্য সামরিক বাহিনী ও প্রয়োজনীয় সক্ষমতা দ্রুত মোতায়েনে সম্মত হয়েছে মক্কা প্রতির...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই