গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

মেনু

সৌদিতে দ্রুত সেনা মোতায়েনে সম্মত মক্কা জোটের তিন দেশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৩:৪২ পিএম, ০৬ অক্টোবর ২০২৬ | আপডেট: ১৫:১৬ এএম ২০২৬
সৌদিতে দ্রুত সেনা মোতায়েনে সম্মত মক্কা জোটের তিন দেশ
ছবি

সামরিক বাহিনী ও সক্ষমতা দ্রুত মোতায়েনে সম্মত হয়েছে পাকিস্তান, তুরস্ক ও সৌদি আরব -ছবি এক্স

সৌদি আরবের নিরাপত্তার জন্য সামরিক বাহিনী ও প্রয়োজনীয় সক্ষমতা দ্রুত মোতায়েনে সম্মত হয়েছে মক্কা প্রতিরক্ষা জোটের তিন সদস্য সৌদি আরব, পাকিস্তান ও তুরস্ক। রিয়াদে জোটের কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির জরুরি বৈঠকের পর সোমবার এ সিদ্ধান্তের কথা জানায় পাকিস্তানের পররাষ্ট্র দপ্তর।

পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়, সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি ও দেশটির সামনে থাকা হুমকি মোকাবিলায় তিন দেশের কৌশলগত রাজনৈতিক ও প্রতিরক্ষা কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে যৌথ প্রতিরক্ষা অঙ্গীকার বাস্তবায়নে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত হয়।

এর অংশ হিসেবে অনুমোদিত ব্যবস্থা ও সংশ্লিষ্ট দেশগুলোর জাতীয় আইন অনুযায়ী নির্ধারিত সামরিক বাহিনী ও প্রয়োজনীয় সক্ষমতা সরবরাহ এবং সেগুলো দ্রুত সৌদি আরবে মোতায়েন নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। এর লক্ষ্য সামরিক প্রস্তুতি, সমন্বয় এবং হুমকি মোকাবিলায় তিন দেশের সম্মিলিত সক্ষমতা বাড়ানো।

বিবৃতিতে কোনো নির্দিষ্ট হুমকির নাম উল্লেখ করা হয়নি। তবে ইয়েমেনে হুথিদের সঙ্গে চলমান সংঘাত এবং সৌদি আরবে তাদের হামলার প্রেক্ষাপটেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রিয়াদের বৈঠকে তিন দেশ মক্কা ও মদিনাকে লক্ষ্য করে হামলার চেষ্টা এবং সৌদি আরবের বিভিন্ন শহর, বেসামরিক ও অর্থনৈতিক স্থাপনায় চলমান হামলার কঠোর নিন্দা জানায়।

তিন দেশ সৌদি আরবের নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতার বিরুদ্ধে যেকোনো হামলা বা হুমকি প্রত্যাখ্যান করে। পাকিস্তান ও তুরস্ক সৌদি সশস্ত্র বাহিনীর সতর্কতা, প্রস্তুতি ও পেশাদারিত্বের প্রশংসা করে।

বৈঠকে এর আগে অনুষ্ঠিত রাজনৈতিক ও সামরিক পরামর্শের ফলাফল পর্যালোচনা করে বিভিন্ন সুপারিশ অনুমোদন করা হয়। কমিটি বলেছে, মক্কা প্রতিরক্ষা চুক্তি তিন দেশের সম্মিলিত প্রতিরক্ষার দৃঢ় অঙ্গীকার এবং হুমকি মোকাবিলায় অভিন্ন অবস্থানের প্রতিফলন। জোটের এক সদস্যের নিরাপত্তাকে অন্য দুই সদস্যের সম্মিলিত নিরাপত্তার অবিচ্ছেদ্য অংশ হিসেবেও বিবেচনা করা হয়েছে।

বৈঠকে পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ দেশটির একটি টেলিভিশন অনুষ্ঠানে টেলিফোনে যুক্ত হয়ে বলেন, ইয়েমেনে হুথিদের সঙ্গে চলমান লড়াইয়ে সৌদি আরব অগ্রগতি অর্জন করেছে এবং কিছু এলাকা পুনরুদ্ধার করেছে।

পাকিস্তান ও তুরস্কের সম্ভাব্য সামরিক ভূমিকা সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, দুই দেশেরই রণক্ষেত্রে উপস্থিতি রয়েছে। তবে যুদ্ধ অভিযানে কেবল সৌদি সেনারা অংশ নিচ্ছে। প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে এবং পাকিস্তান পর্যবেক্ষণ কার্যক্রমেও যুক্ত রয়েছে। তুরস্ক ও পাকিস্তানের সেনাবাহিনী বর্তমানে সহায়ক ভূমিকা পালন করছে বলেও জানান তিনি।

খাজা আসিফ বলেন, বৈঠকের অন্যতম প্রধান লক্ষ্য ছিল মক্কা প্রতিরক্ষা জোটের কার্যক্রমের কাঠামো আনুষ্ঠানিক রূপ দেওয়া। তাঁর ভাষ্য, বৈঠকে জোটের সাংগঠনিক কাঠামো চূড়ান্ত করা হয়েছে।

মক্কা প্রতিরক্ষা চুক্তি চলতি বছরের আগস্টে সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত হয়। পরে তিন দেশ চুক্তির আওতায় সহযোগিতা প্রাতিষ্ঠানিক করার উদ্যোগ নেয়। 
সানা/আপ্র/৬/১০/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ আরোহীর সবাই নিহত
০৬ অক্টোবর ২০২৬

নাইজেরিয়ায় সামরিক বিমান বিধ্বস্ত, ৩২ আরোহীর সবাই নিহত

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলীয় ওন্দো প্রদেশে একটি সামরিক বিমান বিধ্বস্ত হয়ে ৩২ আরোহীর সবাই নিহত হয়েছেন। নি...

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লংমার্চ
০৫ অক্টোবর ২০২৬

ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদ অভিমুখে লংমার্চ

কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের মুক্তির দাবিতে ইসলামাবাদের উদ্দেশে লংমার্চ শুরু করেছেন তাঁ...

প্লেগে গবেষকের মৃত্যু, কোয়ারেন্টিনে দুই শতাধিক
০৫ অক্টোবর ২০২৬

প্লেগে গবেষকের মৃত্যু, কোয়ারেন্টিনে দুই শতাধিক

রাশিয়ার সাইবেরিয়া অঞ্চলের ইরকুতস্ক শহরে প্লেগে ২৮ বছর বয়সী এক গবেষণাগার টেকনিশিয়ানের মৃত্যুর পর অন্ত...

চীনের বৃহত্তম উভচর বিমানের সফল অগ্নিনির্বাপণ অভিযান
০৫ অক্টোবর ২০২৬

চীনের বৃহত্তম উভচর বিমানের সফল অগ্নিনির্বাপণ অভিযান

চার মাসব্যাপী জরুরি অগ্নিনির্বাপণ ও বন সুরক্ষা অভিযান সফলভাবে সম্পন্ন করেছে নিজস্ব প্রযুক্তিতে তৈরি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে