গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

মেনু

আদালতের রায়ের পরও বিরোধ, মেহেরপুরে মাদ্রাসায় হামলার অভিযোগ

জেলা প্রতিনিধি, মেহেরপুর

জেলা প্রতিনিধি, মেহেরপুর

প্রকাশিত: ০০:০৩ পিএম, ০৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ০১:২৭ এএম ২০২৬
আদালতের রায়ের পরও বিরোধ, মেহেরপুরে মাদ্রাসায় হামলার অভিযোগ
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

মেহেরপুর শহরের ঘোষপাড়ায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সবুজ ছায়া ইসলামিয়া মাদ্রাসায় হামলা ও মারধরের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৬ অক্টোবর) সকালে এ ঘটনায় মাদ্রাসার শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মাদ্রাসা কর্তৃপক্ষের অভিযোগ, জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের করা একটি মামলা আদালত খারিজ করে দিলেও বিরোধের অবসান হয়নি। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার সকালে মাদ্রাসায় গিয়ে গণ্ডগোল ও মারধর করা হয়।

মাদ্রাসা কর্তৃপক্ষ জানায়, ঘোষপাড়ায় ক্রয় করা জমির ওপর সবুজ ছায়া ইসলামিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়। পরে সেখানে স্থায়ী ভবন নির্মাণের কাজ শুরু করলে প্রতিপক্ষ বাধা দেয়। এ নিয়ে মেহেরপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করা হয়। চলতি বছরের ১৪ মে আদালত মামলাটি খারিজ করে দেন।

মাদ্রাসার প্রতিষ্ঠাতা আমিরুল ইসলাম বলেন, আদালতের সিদ্ধান্ত তাদের পক্ষে যাওয়ার পরও প্রতিপক্ষ বিভিন্নভাবে জমি ও নির্মাণকাজে বাধা দিয়ে আসছে। মঙ্গলবার সকালে মাদ্রাসায় এসে তারা গণ্ডগোল ও মারধর করলে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সবুজ ছায়া ইংলিশ ভার্সন স্কুল ও মাদ্রাসার পরিচালক আফরোজা ইসলাম অভিযোগ করে বলেন, এহিয়া খন্দকারের ছেলে আব্দুর রশীদ, আব্দুস সাত্তারসহ কয়েকজন নারী প্রতিষ্ঠানে হামলা চালান। এ সময় অনেক অভিভাবক উপস্থিত ছিলেন এবং তাদের সঙ্গেও খারাপ আচরণ করা হয়। এমনকি শিশুদের সামনে বঁটি নিয়ে মারতে আসারও অভিযোগ করেন তিনি।

আফরোজা ইসলাম বলেন, আদালতের রায় না মেনে প্রতিপক্ষ জোর করে তাদের নির্মাণকাজে বাধা দিচ্ছে।

অভিভাবক সোহাগ খন্দকার বলেন, মাদ্রাসায় এমন ঘটনা দেখে তার ছেলে ভয় পেয়ে যায় এবং কান্নাকাটি করতে থাকে। পরে ছেলের মা ফোন করলে তিনি দ্রুত সেখানে গিয়ে পরিস্থিতি দেখেন।

আরেক অভিভাবক মোছা. নিশি বলেন, তার ছেলেও ঘটনায় ভয় পেয়েছে এবং তিনিও আতঙ্কিত হয়ে পড়েছেন। এভাবে চলতে থাকলে এখানে ছেলেকে পড়ানো সম্ভব হবে কি না, তা নিয়ে তিনি চিন্তিত।

ঘটনার পর পুলিশ উভয় পক্ষের সঙ্গে কথা বলেছে। পুলিশ জানিয়েছে, বিষয়টি জমি সংক্রান্ত বিরোধ হওয়ায় উভয় পক্ষকে নিয়ে আলোচনা করে সমাধানের চেষ্টা করা হবে।
সানা/আপ্র/৭/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক সম্মাননা পেলেন কচাকাটার ড. আব্দুর রহিম
০৭ অক্টোবর ২০২৬

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক সম্মাননা পেলেন কচাকাটার ড. আব্দুর রহিম

মোঃ মাইদুল ইসলাম, নাগেশ্বরী প্রতিনিধি: শিক্ষাক্ষেত্রে অনন্য অবদান ও দীর্ঘদিনের একাডেমিক কর্মকাণ্ডের...

বিনামূল্যে খতনা করিয়ে অর্ধশত শিশু অসুস্থ, ভুল চিকিৎসার অভিযোগ
০৭ অক্টোবর ২০২৬

বিনামূল্যে খতনা করিয়ে অর্ধশত শিশু অসুস্থ, ভুল চিকিৎসার অভিযোগ

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনে বিনামূল্যে সুন্নতে খতনা করানোর দুই দিনের মধ্যে অন্তত ৫০ শিশুর ক্ষ...

নোয়াখালীর নতুন গ্যাসকূপে মিলেছে গ্যাস, উৎপাদনের আশাবাদ
০৭ অক্টোবর ২০২৬

নোয়াখালীর নতুন গ্যাসকূপে মিলেছে গ্যাস, উৎপাদনের আশাবাদ

নোয়াখালীর সেনবাগ উপজেলার সুন্দলপুর-৪ গ্যাসকূপে গ্যাসের উপস্থিতি নিশ্চিত হয়েছে। মঙ্গলবার (৬ অক্টোবর)...

বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাস্কর্যে জুতার মালা, ক্ষোভ
০৭ অক্টোবর ২০২৬

বীরশ্রেষ্ঠ হামিদুরের ভাস্কর্যে জুতার মালা, ক্ষোভ

ঝিনাইদহ শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় নির্মাণাধীন বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্যে জুতার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই