এস এ খান শিল্টু: বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মেহেরপুর জেলা শাখার পুরাতন কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় কমিটি।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক সন্তোষ শর্মার স্বাক্ষরিত এক পত্রে নতুন এ আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত কমিটিতে শ্রী বিকাশ কুমার সাহাকে আহ্বায়ক, শ্রী বিধান কুমার নাথ ও শ্রী তাপস কুমার মন্ডলকে যুগ্ম আহ্বায়ক এবং ডা. শুভদেব কুমার পালকে সদস্য সচিব করা হয়েছে।
কমিটিতে আরও রয়েছেন শ্রী সঞ্জিত পাল বাপ্পী, শ্রী অশোক কুমার বিশ্বাস, শ্রী মানস কুমার সাহা, অ্যাডভোকেট বিমল বিশ্বাস, শ্রী বিজেন্দ্রনাথ বিশ্বাস, ডা. অলোক কুমার দাস, অ্যাডভোকেট মিনা পালসহ মোট ২৯ জন সদস্য।
কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, গত ৫ অক্টোবর থেকে ৯০ দিনের জন্য এ আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। এ সময়ের মধ্যে আহ্বায়ক কমিটিকে পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠনের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। ৯০ দিন অতিবাহিত হলে আহ্বায়ক কমিটিটি স্বাভাবিকভাবেই বিলুপ্ত বলে গণ্য হবে।
কেন্দ্রীয় কমিটির পত্রে আরও বলা হয়েছে, মেহেরপুরের জেলা প্রশাসক, পুলিশ সুপার, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের মেহেরপুর জেলা শাখার আহ্বায়ক, সদস্য সচিবসহ সংশ্লিষ্টদের নতুন কমিটির বিষয়ে অবহিত করা হয়েছে।
সানা/আপ্র/৮/১০/২০২৬