গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

মেনু

ঠাকুরগাঁওয়ে ওষুধ ব্যবসায়ী সমিতির কমিটি বাতিলের দাবিতে স্মারকলিপি

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও

জেলা প্রতিনিধি, ঠাকুরগাঁও

প্রকাশিত: ২১:৫৩ পিএম, ০৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ২৩:২২ এএম ২০২৬
ঠাকুরগাঁওয়ে ওষুধ ব্যবসায়ী সমিতির কমিটি বাতিলের দাবিতে স্মারকলিপি
ছবি

প্রতিনিধিত্বকারী ছবি

বিশাল রহমান: ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির জেলা শাখার চলমান কমিটি বাতিলের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন সংগঠনটির একদল সদস্য ও ওষুধ ব্যবসায়ীরা।

বুধবার (৭ অক্টোবর) জেলা প্রশাসকের কাছে দেওয়া স্মারকলিপিতে ডা. ইহসানুল ইসলামের বিরুদ্ধে সমিতির নাম, ব্যানার ও সিল ব্যবহার করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা, ব্যবসায়ীদের বিভ্রান্ত করা এবং বিভিন্ন আশ্বাস ও প্রলোভন দেখিয়ে অর্থ চাওয়া ও নেওয়ার অভিযোগ করা হয়। একই সঙ্গে তার বিরুদ্ধে স্বেচ্ছাচারিতারও অভিযোগ তোলা হয়েছে।

স্মারকলিপিতে অভিযোগ করা হয়, ২০২৪ সালের ৫ আগস্টের পর ডা. ইহসানুল ইসলাম কেন্দ্রীয় কমিটির কয়েকজন পরিচালকের সঙ্গে অনৈতিক লেনদেনের মাধ্যমে প্রথমে ছয় মাস এবং পরে আরো ছয় মাস মেয়াদি কমিটি নিয়ে আসেন। ওই কমিটিতে সভাপতি ও সিনিয়র সভাপতি ছাড়া অন্যদের নাম অন্তর্ভুক্ত করা হলেও পরবর্তীতে কয়েকজন সদস্য জবাব চেয়ে পত্র দিয়ে কমিটি থেকে পদত্যাগ করেন বলে স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে।

এতে আরো অভিযোগ করা হয়, ডা. ইহসানুল ইসলামের দৃশ্যমান কোনো ওষুধের দোকান না থাকা সত্ত্বেও তিনি জেলার বিভিন্ন ওষুধ ব্যবসায়ীর কাছে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছেন। পাশাপাশি বিভ্রান্তিকর লিফলেট বিতরণ, ঘনঘন মাইকিং এবং অর্থ সংগ্রহের অভিযোগও করা হয়েছে।

স্মারকলিপিতে সমিতির অফিসের তালা ভেঙে দখল ও ভাড়া দেওয়ার অভিযোগ তুলে ডা. ইহসানুল ইসলামের নেতৃত্বাধীন চলমান কমিটির সব কার্যক্রম বাতিলের দাবি জানানো হয়। অভিযোগকারীরা এসব অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে জেলা প্রশাসকের হস্তক্ষেপ কামনা করেন।

এ ছাড়া সংগঠনের গঠনতন্ত্রের তোয়াক্কা না করে ড্রাগ লাইসেন্সবিহীন পল্লী চিকিৎসক, হোমিও চিকিৎসক, কবিরাজ ও অপচিকিৎসায় যুক্ত ব্যক্তিদের সদস্য পদ ও পদবি দেওয়ার অভিযোগও তোলা হয়। স্থানীয় প্রকৃত ওষুধ ব্যবসায়ীরা এসব অভিযোগের তদন্ত করে ডা. ইহসানুল ইসলামের নেতৃত্বাধীন কমিটির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
সানা/আপ্র/৭/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

টঙ্গীতে ছিনতাইকারীর হামলায় পুলিশ কর্মকর্তা আহত
০৭ অক্টোবর ২০২৬

টঙ্গীতে ছিনতাইকারীর হামলায় পুলিশ কর্মকর্তা আহত

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে ছিনতাইবিরোধী অভিযানে গিয়ে ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আ...

আহছান উল্লাহর স্মরণে জামান মেমোরিয়াল একাডেমিতে মিলাদ ও দোয়া
০৭ অক্টোবর ২০২৬

আহছান উল্লাহর স্মরণে জামান মেমোরিয়াল একাডেমিতে মিলাদ ও দোয়া

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: জামান মেমোরিয়াল একাডেমির পরিচালনা কমিটির সদস্য, টঙ্গী উন্নয়ন পরিষদের সাধা...

ব্যবহৃত যন্ত্রাংশের ঘোষণায় চট্টগ্রাম বন্দরে বিএমডব্লিউ রেসিং কার
০৭ অক্টোবর ২০২৬

ব্যবহৃত যন্ত্রাংশের ঘোষণায় চট্টগ্রাম বন্দরে বিএমডব্লিউ রেসিং কার

একেএম ফজলুল হক, চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরে ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ ঘোষণা দিয়ে বিএমডব্লিউ স্পোর্টস ব...

গোবিন্দগঞ্জে সীমানা প্রাচীর নির্মাণে বাধা, ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
০৭ অক্টোবর ২০২৬

গোবিন্দগঞ্জে সীমানা প্রাচীর নির্মাণে বাধা, ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

এ টি এম সাজ্জাদ হোসেন সাবু,  গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়ির স...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই