গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

মেনু

গোবিন্দগঞ্জে সীমানা প্রাচীর নির্মাণে বাধা, ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:০১ পিএম, ০৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ২২:২৩ এএম ২০২৬
গোবিন্দগঞ্জে সীমানা প্রাচীর নির্মাণে বাধা, ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
ছবি

ছবি সংগৃহীত

এ টি এম সাজ্জাদ হোসেন সাবু,  গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে বাড়ির সীমানা প্রাচীর নির্মাণে বাধা দেওয়া কেন্দ্র করে প্রতিপক্ষের ধাক্কায় জহুরুল প্রধান (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যুর অভিযোগ উঠেছে। বুধবার (৭ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার রাখালবুরুজ ইউনিয়নের চক মাকড়া মধ্যপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জহুরুল প্রধান ওই গ্রামের মৃত মমতাজ প্রধানের ছেলে।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিবেশী জিহাদের সঙ্গে জহুরুল প্রধানের বাড়ির সীমানা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার সকালে জিহাদ বাড়ির পাশের মসজিদে যাতায়াতের রাস্তা বন্ধ করে জহুরুলের জায়গায় জোরপূর্বক সীমানা প্রাচীর নির্মাণের কাজ শুরু করেন। এ সময় জহুরুল সেখানে উপস্থিত হয়ে কাজে বাধা দেন।

এতে ক্ষিপ্ত হয়ে জিহাদ তাকে এলোপাতাড়ি আঘাত করতে থাকেন বলে অভিযোগ। একপর্যায়ে জিহাদ তার বুকে সজোরে ধাক্কা দিলে জহুরুল ছিটকে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে মাটিতে লুটিয়ে পড়েন।

পরে স্বজনরা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজ আলম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ কাজ শুরু করেছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া চলছে। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সানা/কেএমএএ/আপ্র/৭/১০/২০২৬

সংশ্লিষ্ট খবর

টঙ্গীতে ছিনতাইকারীর হামলায় পুলিশ কর্মকর্তা আহত
০৭ অক্টোবর ২০২৬

টঙ্গীতে ছিনতাইকারীর হামলায় পুলিশ কর্মকর্তা আহত

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে ছিনতাইবিরোধী অভিযানে গিয়ে ছিনতাইকারীর ধারালো অস্ত্রের আ...

ঠাকুরগাঁওয়ে ওষুধ ব্যবসায়ী সমিতির কমিটি বাতিলের দাবিতে স্মারকলিপি
০৭ অক্টোবর ২০২৬

ঠাকুরগাঁওয়ে ওষুধ ব্যবসায়ী সমিতির কমিটি বাতিলের দাবিতে স্মারকলিপি

বিশাল রহমান: ঠাকুরগাঁওয়ে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির জেলা শাখার চলমান কমিটি বাতিলের...

আহছান উল্লাহর স্মরণে জামান মেমোরিয়াল একাডেমিতে মিলাদ ও দোয়া
০৭ অক্টোবর ২০২৬

আহছান উল্লাহর স্মরণে জামান মেমোরিয়াল একাডেমিতে মিলাদ ও দোয়া

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: জামান মেমোরিয়াল একাডেমির পরিচালনা কমিটির সদস্য, টঙ্গী উন্নয়ন পরিষদের সাধা...

ব্যবহৃত যন্ত্রাংশের ঘোষণায় চট্টগ্রাম বন্দরে বিএমডব্লিউ রেসিং কার
০৭ অক্টোবর ২০২৬

ব্যবহৃত যন্ত্রাংশের ঘোষণায় চট্টগ্রাম বন্দরে বিএমডব্লিউ রেসিং কার

একেএম ফজলুল হক, চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরে ব্যবহৃত গাড়ির যন্ত্রাংশ ঘোষণা দিয়ে বিএমডব্লিউ স্পোর্টস ব...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই