গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ০৭ অক্টোবর ২০২৬

মেনু

সরকারের ব্যর্থতার ব্যানার টানিয়ে শোকজ পেলেন ইবি ছাত্রশক্তির আহ্বায়ক

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ২১:৪৫ পিএম, ০৭ অক্টোবর ২০২৬ | আপডেট: ২৩:২২ এএম ২০২৬
সরকারের ব্যর্থতার ব্যানার টানিয়ে শোকজ পেলেন ইবি ছাত্রশক্তির আহ্বায়ক
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

ইবি প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ‘বিএনপি সরকারের ২০০ দিনের ব্যর্থতা’ শীর্ষক ব্যানার টানানোর অভিযোগে শাখা জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক ফুয়াদ হাসানকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

গত মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান স্বাক্ষরিত এক চিঠির মাধ্যমে এ শোকজ জারি করা হয়। সন্ধ্যা সাতটার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি সম্প্রচারে এসে বিষয়টি জানান ছাত্রশক্তির আহ্বায়ক ফুয়াদ হাসান।

নোটিশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের বিধি-বিধান সম্পূর্ণরূপে উপেক্ষা করে ক্যাম্পাসের অভ্যন্তরে ঝাল চত্বরে গাছের সঙ্গে জাতীয় ছাত্রশক্তির নাম সংযুক্ত একটি ব্যানার টানানোর বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে এসেছে। এ ধরনের কর্মকাণ্ডে ক্যাম্পাসের শিক্ষার স্বাভাবিক ও সুষ্ঠু পরিবেশ এবং শান্তি-শৃঙ্খলা বিঘ্নিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ নষ্ট করার দায়ে তার বিরুদ্ধে কেন ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ২৪ ঘণ্টার মধ্যে লিখিতভাবে জানাতে বলা হয়েছে।

ছাত্রশক্তির আহ্বায়ক ফুয়াদ হাসান বলেন, ‘কিছুক্ষণ আগে ব্যানারটি আবারো ছিঁড়ে ফেলা হইছে। ব্যানারটি ছিঁড়ে ফেলে একটি শোকজ নোটিশ আমাদেরকে পাঠিয়েছে প্রক্টর অফিস থেকে। এখন হয়তো আমার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় থেকে ব্যবস্থা নেওয়া হবে। তো জানি না আমাদের বিরুদ্ধে কী নিবে বা কী করবে, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন করতে পারে।’

 জাতীয় ছাত্রশক্তির আহ্বায়ক ফুয়াদ হাসান

তিনি বলেন, ‘আজকে এই সরকার, এই প্রশাসন পুরোটাই স্বৈরাচার হয়ে গেছে। আমাদের সকল যে রক্ত, শহীদদের রক্ত, সেটি বৃথা চলে গেছে, এইটুকুই আমরা বলব। আমরা সরকারের সমালোচনা করে একটি ব্যানার লাগাইতে পারলাম না। এটার জন্য আজকে আমার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলো। এই বিচার আমি কার কাছে দিব জানি না। বাংলাদেশের জনগণ এবং ছাত্রসমাজের কাছে আমি এই বিচারটি দিলোাম।’

এর আগে সোমবার দুপুরে ক্যাম্পাসের ঝাল চত্বরে ‘বিএনপি সরকারের ২০০ দিনের যত ব্যর্থতা’ শীর্ষক একটি ব্যানার টানান ছাত্রশক্তির নেতারা। পরে ক্যাম্পাসের সময় শেষ হওয়ার পর প্রশাসন ব্যানারটি অপসারণ করে। সন্ধ্যার পর শাখা ছাত্রশক্তির আহ্বায়ক ফুয়াদ হাসান সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে একটি স্ট্যাটাস দিলে ব্যানার অপসারণের বিষয়টি নজরে আসে।

পরে মঙ্গলবার দুপুরে ছাত্রশক্তির নেতারা আবারো একই ব্যানার টানান। এর প্রতিক্রিয়ায় শাখা ছাত্রশক্তির আহ্বায়কের বিরুদ্ধে শোকজ নোটিশ জারি করে প্রক্টর অফিস।

এ বিষয়ে জানতে চাইলে ইবির প্রধান নিরাপত্তা কর্মকর্তা মিজানুর রহমান বলেন, ‘প্রশাসনের নির্দেশনায় এটা প্রক্টর অফিস থেকে খুলে নেওয়া হয়েছে। আপনি প্রক্টর স্যারের সঙ্গে কথা বলেন।’
তবে ইবি প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামানকে একাধিকবার মুঠোফোনে চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
সানা/আপ্র/৭/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২৪ শিক্ষার্থী
০৭ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২৪ শিক্ষার্থী

আকিব হাসান, ইবি প্রতিনিধি: কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী স্বর্ণপদকের জন্য ইসলাম...

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
০৭ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী

আবু তাহের, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের...

৯ম শ্রেণির রেজিস্ট্রেশনের সময় বাড়লো সুযোগ পাচ্ছে বাদ পড়া শিক্ষার্থীরা
০৭ অক্টোবর ২০২৬

৯ম শ্রেণির রেজিস্ট্রেশনের সময় বাড়লো সুযোগ পাচ্ছে বাদ পড়া শিক্ষার্থীরা

২০২৫-২৬ শিক্ষাবর্ষে দাখিল ৯ম শ্রেণির (দাখিল পরীক্ষা-২০২৭) রেজিস্ট্রেশন থেকে বাদ পড়া শিক্ষার্থীদের জ...

৫২ বছর ১ টাকায় পড়ানো গাইবান্ধার লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা
০৫ অক্টোবর ২০২৬

৫২ বছর ১ টাকায় পড়ানো গাইবান্ধার লুৎফুর রহমান পেলেন রাষ্ট্রীয় সম্মাননা

গাইবান্ধার ‘এক টাকার শিক্ষক’ হিসেবে পরিচিত লুৎফুর রহমানকে বিশেষ সম্মাননা দিয়েছে সরকার। দীর্ঘ পাঁচ দশ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই