ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ে সচেতনতামূলক মহড়া এবং বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি ও সচেতনতা বাড়ানোর লক্ষ্যে মঙ্গলবার (১৩ অক্টোবর) এ কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসটির এবারের প্রতিপাদ্য ছিল, “ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি”।
মঙ্গলবার বেলা ১১টায় ঘোড়াঘাট উপজেলা পরিষদ মাঠে উপজেলা প্রশাসন ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ের যৌথ উদ্যোগে কর্মসূচি শুরু হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবানা তানজিন, সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুল আল মামুন কাওছার শেখ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সুজন মিয়া এবং উপজেলা প্রকৌশলী সিরাজুল ইসলাম।
এ ছাড়া কর্মসূচিতে অংশ নেন উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আফজাল হোসেন, সহকারী শিক্ষা কর্মকর্তা আব্দুল ওয়াকিল, একাডেমিক সুপারভাইজার ধীরাজ সরকার, উপসহকারী প্রকৌশলী মো. রাশেদুজ্জামান এবং ঘোড়াঘাট ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর আতাউর রহমান।
স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষও কর্মসূচিতে যোগ দেন।
ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় সচেতনতা তৈরির লক্ষ্যে মহড়া ও আলোচনা পর্ব শেষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি চত্বরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
সানা/আপ্র/১৪/১০/২০২৬