গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

মেনু

কলকাতায় মমতার বাড়ির সামনে ছুরি নিয়ে হামলার চেষ্টা

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০১:০১ পিএম, ১৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ০২:৩৮ এএম ২০২৬
কলকাতায় মমতার বাড়ির সামনে ছুরি নিয়ে হামলার চেষ্টা
ছবি

মমতা বন্দোপাধ্যায় ও আটক তরুণী অনুসূয়া সাহা -ছবি সংবাদ প্রতিদিন

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার কালীঘাটে বাড়ির সামনে রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী ও তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ছুরি নিয়ে হামলার চেষ্টার অভিযোগ উঠেছে এক তরুণীর বিরুদ্ধে। এ ঘটনায় অনুসূয়া সাহা নামের ওই নারীকে আটক করেছে পুলিশ। হামলার চেষ্টার সময় তিনি নিজেকে মমতার ভাগ্নি বলে পরিচয় দেন বলে অভিযোগ করেছেন তৃণমূলের সংসদ সদস্য দোলা সেন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে কালীঘাটে মমতার বাড়ির সামনে এ ঘটনা ঘটে বলে দোলা সেনের অভিযোগ। তাঁর দাবি, ওই তরুণীর হাতে ছুরি ছিল। তিনি মমতাকে আঘাত করার উদ্দেশ্যে তাঁর দিকে ছুটে যান এবং একপর্যায়ে সাবেক মুখ্যমন্ত্রীর শাড়ি ধরে টান দেন। পরে উপস্থিত লোকজন তাঁকে ধরে মাটিতে ফেলে দেন।

ঘটনার সময় মমতার সঙ্গে ছিলেন তৃণমূল নেতা বৈশ্বানর চট্টোপাধ্যায় ও দোলা সেনসহ দলের কয়েকজন নেতা-কর্মী। তাঁরা কালীঘাট মিলন সংঘের পূজা উদ্বোধন শেষে ফিরছিলেন। এ সময় ওই নারী মমতাকে ‘পিসি’ সম্বোধন করে তাঁর দিকে এগিয়ে যান বলে দোলা সেনের অভিযোগ। একপর্যায়ে ওই নারী রাস্তায় শুয়ে পড়েন এবং গালাগাল করতে থাকেন বলেও দাবি করেন তিনি।

দোলা সেনের অভিযোগ, ওই নারী নিজেকে সিভিক ভলান্টিয়ার হিসেবে পরিচয় দিয়েছিলেন। তিনি মাদকাসক্ত ছিলেন বলেও দাবি করেন দোলা। তবে এসব অভিযোগের বিষয়ে পুলিশের পক্ষ থেকে বিস্তারিত বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার পর দোলা সেন কালীঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে ই-মেইল করে বিষয়টি জানান। একই সঙ্গে সাবেক মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। তাঁর অভিযোগ, ঘটনাস্থলে থাকা দুজন পুলিশ সদস্যকে বিষয়টি জানালে তাঁরা নিজেদের রাজ্য পুলিশের সদস্য পরিচয় দিয়ে বলেন, কলকাতা পুলিশের অধীন এলাকায় তাঁরা ব্যবস্থা নিতে পারবেন না।

দোলা সেনের দাবি, অভিযুক্ত নারীকে আটক করার পরিবর্তে ওই পুলিশ সদস্যরা তাঁকে দূরে নিয়ে গিয়ে চা খাওয়াচ্ছিলেন। এ ঘটনায় সাবেক মুখ্যমন্ত্রীর নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “বর্তমান মুখ্যমন্ত্রী কি চান না, যে প্রাক্তন মুখ্যমন্ত্রী বেঁচে থাকুন!”

সংবাদ প্রতিদিনের প্রতিবেদন অনুযায়ী, দিল্লিতে ইন্ডিয়া জোটের কর্মসূচি শেষ করে সোমবারই কালীঘাটের বাড়িতে ফিরেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সন্ধ্যায় তিনি কালীঘাট মিলন সংঘের পূজা উদ্বোধন করেন। পরে বাড়ি থেকে বের হওয়ার সময় ওই তরুণী তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করেন বলে অভিযোগ। এ সময় মমতার সঙ্গে থাকা নেতা-কর্মীরা প্রথমে হতচকিত হয়ে পড়লেও পরে তাঁকে রক্ষায় এগিয়ে যান।

পুলিশ জানিয়েছে, আটক তরুণীর নাম অনুসূয়া সাহা। তিনি কলকাতার নিউ আলিপুরের বাসিন্দা। তবে হামলার চেষ্টার পেছনে তাঁর উদ্দেশ্য কী ছিল, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

ঘটনাটি পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রীর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। অভিযোগের পূর্ণাঙ্গ তদন্ত এবং ঘটনার সময় নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখার দাবি উঠেছে।
সানা/আপ্র/১৪/১০/২০২৬

 

 

সংশ্লিষ্ট খবর

লাদাখে ২৮ স্থানের নাম প্রকাশে ভারতের বিরোধিতা চীনের
১৩ অক্টোবর ২০২৬

লাদাখে ২৮ স্থানের নাম প্রকাশে ভারতের বিরোধিতা চীনের

ভারতের একতরফাভাবে প্রতিষ্ঠিত তথাকথিত ‘লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল’কে চীন কখনো স্বীকৃতি দেয়নি। একই সঙ্গে...

ইরানকে চীন-রাশিয়ার সহায়তা নিয়ে সন্দিহান ট্রাম্প
১৩ অক্টোবর ২০২৬

ইরানকে চীন-রাশিয়ার সহায়তা নিয়ে সন্দিহান ট্রাম্প

ইরানকে চীন ও রাশিয়া কোনো উল্লেখযোগ্য সহায়তা দিচ্ছে না বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম...

বৈঠকের আগে যুক্তরাষ্ট্রে আঘাত হানার ক্ষেপণাস্ত্র দেখালেন কিম
১৩ অক্টোবর ২০২৬

বৈঠকের আগে যুক্তরাষ্ট্রে আঘাত হানার ক্ষেপণাস্ত্র দেখালেন কিম

যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ অত্যাধুনিক অস্ত...

পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
১৩ অক্টোবর ২০২৬

পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০

পাকিস্তানের মুলতানে শের শাহ সেতুর কাছে মঙ্গলবার (১৩ অক্টোবর) রেহমান বাবা এক্সপ্রেস ট্রেনের ১৪টি বগি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোসলেহ্ উদ্দীন আহমদ। এসব অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে কোনো ধরনের শিথিলতা দেখানো যাবে না বলেও নির্দেশ দিয়েছেন তিনি। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে ডিএমপি সদর দপ্তরের সম্মেলনকক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় উপস্থিত ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে এসব নির্দেশনা দেন কমিশনার। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- কমিশনার যে নির্দেশনা দিয়েছেন, পুলিশ সদস্যরা তা বাস্তবে তা করতে পারবেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 ঘন্টা আগে