গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

মেনু

লাদাখে ২৮ স্থানের নাম প্রকাশে ভারতের বিরোধিতা চীনের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ২০:৫০ পিএম, ১৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ২১:৪৯ এএম ২০২৬
লাদাখে ২৮ স্থানের নাম প্রকাশে ভারতের বিরোধিতা চীনের
ছবি

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং -ফাইল ছবি

ভারতের একতরফাভাবে প্রতিষ্ঠিত তথাকথিত ‘লাদাখ কেন্দ্রশাসিত অঞ্চল’কে চীন কখনো স্বীকৃতি দেয়নি। একই সঙ্গে ভারতের প্রকাশিত তথাকথিত ‘মানক ভৌগোলিক নামের’ও তীব্র বিরোধিতা করছে বেইজিং। চীনের দাবি, এ ধরনের পদক্ষেপের মাধ্যমে সীমান্তের বাস্তবতা পরিবর্তন করা সম্ভব নয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বেইজিংয়ে নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতি নিয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে এসব কথা বলেন চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাও নিং।

ভারতের ওই বিবৃতিতে বলা হয়েছে, সীমান্তের বিরোধপূর্ণ এলাকা এবং চীনের প্রকৃত নিয়ন্ত্রণাধীন অঞ্চলে অবস্থিত ২৮টি স্থানের মানক ভৌগোলিক নাম নির্ধারণ করা হয়েছে। ভারতের সরকারি মানচিত্রেও এসব নাম চিহ্নিত করা হয়েছে।

এর প্রতিক্রিয়ায় মাও নিং বলেন, ভারতের এ পদক্ষেপ অবৈধ ও অকার্যকর। চীন-ভারত সীমান্তের পশ্চিমাঞ্চল ঐতিহাসিকভাবে চীনের অন্তর্গত- এই বাস্তবতা পরিবর্তন করা যাবে না। সূত্র: সিএমজি
সানা/ডিসি/আপ্র/১৩/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

ইরানকে চীন-রাশিয়ার সহায়তা নিয়ে সন্দিহান ট্রাম্প
১৩ অক্টোবর ২০২৬

ইরানকে চীন-রাশিয়ার সহায়তা নিয়ে সন্দিহান ট্রাম্প

ইরানকে চীন ও রাশিয়া কোনো উল্লেখযোগ্য সহায়তা দিচ্ছে না বলে মনে করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম...

বৈঠকের আগে যুক্তরাষ্ট্রে আঘাত হানার ক্ষেপণাস্ত্র দেখালেন কিম
১৩ অক্টোবর ২০২৬

বৈঠকের আগে যুক্তরাষ্ট্রে আঘাত হানার ক্ষেপণাস্ত্র দেখালেন কিম

যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডে আঘাত হানতে সক্ষম আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রসহ অত্যাধুনিক অস্ত...

পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০
১৩ অক্টোবর ২০২৬

পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬, আহত ৩০

পাকিস্তানের মুলতানে শের শাহ সেতুর কাছে মঙ্গলবার (১৩ অক্টোবর) রেহমান বাবা এক্সপ্রেস ট্রেনের ১৪টি বগি...

জ্ঞানেশের পদত্যাগের দাবিতে অনড় রাহুল, আন্দোলন চলবে
১২ অক্টোবর ২০২৬

জ্ঞানেশের পদত্যাগের দাবিতে অনড় রাহুল, আন্দোলন চলবে

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে অনড় রয়েছেন কংগ্রেস নেতা ও লোকসভার বি...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই