গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

মেনু

নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা

নিজেস্ব প্রতিবেদক

নিজেস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১:৪৪ পিএম, ১৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ২২:২৬ এএম ২০২৬
নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা
ছবি

নিউইয়র্কে ইউনূসকে হেনস্তা, দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা চায় ঢাকা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যুক্তরাষ্ট্রে বাংলাদেশের মিশনকে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বিষয়টি তুলে ধরতে নির্দেশ দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) এক বিবৃতিতে পররাষ্ট্র মন্ত্রণালয় সরকারের এ অবস্থান জানায়।

এর আগে সোমবার বিকেলে জন এফ কেনেডি বিমানবন্দর থেকে হুইলচেয়ারে বের হওয়ার সময় মুহাম্মদ ইউনূসকে হেনস্তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায়, নিউইয়র্ক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী ও যুক্তরাষ্ট্র যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরীসহ কয়েকজন তাঁর সামনে গিয়ে দাঁড়ান। পরে হুইলচেয়ার ঘুরিয়ে ইউনূসকে টার্মিনালের ভেতরে নিয়ে যাওয়া হয়।

এ সময় কয়েকজনকে তাঁর পেছনে ছুটতে দেখা যায়। তাঁদের একজন চিৎকার করে ইংরেজিতে বলেন, বাংলাদেশে হাজারো মানুষকে হত্যা করা হয়েছে, তাঁর দেশে হাজারো পুলিশ সদস্যকে হত্যা করা হয়েছে এবং গণতন্ত্র ধ্বংস করা হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

ঘটনার সময় মুহাম্মদ ইউনূসের সঙ্গে ছিলেন সাবেক অন্তর্বর্তী সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রাবিষয়ক মুখ্য সমন্বয়ক ও ইউনূস সেন্টারের নির্বাহী পরিচালক লামিয়া মোরশেদ।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে অত্যন্ত সম্মানিত এবং শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ওপর চালানো এ হেনস্তার ঘটনায় কার্যক্রম স্থগিত থাকা সন্ত্রাসী রাজনৈতিক সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট একদল দুর্বৃত্ত জড়িত বলে ধারণা করা হচ্ছে।

বিবৃতিতে আরো বলা হয়, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের খুঁজে বের করে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রে বাংলাদেশের মিশনকে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে বিষয়টি উত্থাপন করতে বলা হয়েছে।
সানা/আপ্র/১৩/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

তিস্তা প্রকল্পের সমীক্ষায় সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস
১৩ অক্টোবর ২০২৬

তিস্তা প্রকল্পের সমীক্ষায় সহায়তা দিতে আগ্রহী নেদারল্যান্ডস

তিস্তা প্রকল্পের সম্ভাব্যতা সমীক্ষা পরিচালনায় বাংলাদেশকে কারিগরি সহায়তা দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে নে...

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার
১৩ অক্টোবর ২০২৬

পরিচয় যা-ই হোক, চাঁদাবাজ-দখলদারদের ছাড় নয়: ডিএমপি কমিশনার

চাঁদাবাজ, ভূমি দখলবাজ ও মাদক কারবারে জড়িত ব্যক্তিদের পরিচয় বা অবস্থান বিবেচনা না করে তাঁদের বিরুদ্ধে...

সৌদি আরবে হামলার জেরে ফ্লাইট বাতিল, ফাঁকা শাহজালাল বিমানবন্দর
১৩ অক্টোবর ২০২৬

সৌদি আরবে হামলার জেরে ফ্লাইট বাতিল, ফাঁকা শাহজালাল বিমানবন্দর

সৌদি আরবে হুতি বিদ্রোহীদের হামলার পর একের পর এক ফ্লাইট বাতিল হওয়ায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন...

পূজামণ্ডপে ২৪ ঘণ্টা পাহারা দেবেন বিএনপির নেতাকর্মীরা
১৩ অক্টোবর ২০২৬

পূজামণ্ডপে ২৪ ঘণ্টা পাহারা দেবেন বিএনপির নেতাকর্মীরা

প্রতিটি পূজামণ্ডপে ২৪ ঘণ্টা পালাক্রমে স্বেচ্ছাসেবক হিসেবে বিএনপির নেতাকর্মীরা পাহারা দেবেন বলে জানিয়...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই