গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

মেনু

আওয়ামী লীগ-বিএনপির কারণে দেশে শান্তি ফিরছে না: নাহিদ ইসলাম

জেলা প্রতিনিধি, শরীয়তপুর

জেলা প্রতিনিধি, শরীয়তপুর

প্রকাশিত: ২১:৪১ পিএম, ১৩ অক্টোবর ২০২৬ | আপডেট: ২২:২৬ এএম ২০২৬
আওয়ামী লীগ-বিএনপির কারণে দেশে শান্তি ফিরছে না: নাহিদ ইসলাম
ছবি

মঙ্গলবার শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে এনসিপির জেলা শাখা আয়োজিত নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম -ছবি সংগৃহীত

আওয়ামী লীগ ও বিএনপিকে ইঙ্গিত করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম বলেছেন, এই দুই রাজনৈতিক শক্তির কারণে দেশে শান্তি ফিরে আসছে না। বর্তমানে স্বৈরাচার ও চাঁদাবাজ এক হয়ে দেশ ধ্বংসের নীলনকশা করছে বলেও মন্তব্য করেন তিনি।

মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১১টার দিকে শরীয়তপুর পৌরসভা অডিটোরিয়ামে এনসিপির শরীয়তপুর জেলা শাখা আয়োজিত নাগরিক সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন নাহিদ ইসলাম।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে উদ্দেশ করে তিনি বলেন, বিএনপির মধ্যে থাকা চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দখলদারদের চিহ্নিত করে বহিষ্কার করতে হবে। অন্যথায় তারেক রহমানের পরিকল্পনা বাস্তবায়ন সম্ভব হবে না।

নাহিদ ইসলাম বলেন, ছাত্ররা জীবন না দিলে তারেক রহমান লন্ডন থেকে বাংলাদেশে আসতে পারতেন না। আগে যারা অর্থপাচার করেছিল, এখন তাদের জায়গায় নতুন অর্থপাচারকারীরা এসেছে।

দেশে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, গ্যাসের দাম ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সাধারণ মানুষের নাগালের বাইরে চলে গেছে। বিভিন্ন স্তরে সিন্ডিকেট গড়ে ওঠায় দ্রব্যমূল্য আকাশচুম্বী হয়েছে। এতে সাধারণ মানুষকে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে।

রাজনৈতিক অঙ্গনে চাঁদাবাজি, টেন্ডারবাজি ও দখলদারত্ব বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, এসব অনিয়মের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া না হলে কাঙ্ক্ষিত পরিবর্তন অর্জন কঠিন হবে।

প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে হবে। অতীতের ঘটনা থেকে শিক্ষা নিয়ে জনগণের স্বার্থে কাজ করতে হবে। কোনো দলের স্বার্থ নয়, বরং জনস্বার্থকে প্রাধান্য দিয়ে প্রশাসনকে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

এনসিপির শরীয়তপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট রুহুল আমিনের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সবুজ তালুকদার। এতে উপস্থিত ছিলেন এনসিপির মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব, সদস্য ইমরান হোসেন, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সদস্য মাহবুব আলম জয় এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শরীয়তপুর জেলার সাবেক আহ্বায়ক ইমরান আল নাজির। এ ছাড়া এনসিপির জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা সভায় উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/১৩/১০/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

ইউনূসকে হেনস্তার ঘটনায় দ্রুত পদক্ষেপ চাইলেন জামায়াত আমির
১৩ অক্টোবর ২০২৬

ইউনূসকে হেনস্তার ঘটনায় দ্রুত পদক্ষেপ চাইলেন জামায়াত আমির

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক...

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর
১২ অক্টোবর ২০২৬

মিষ্টির শূন্য আসনে উপনির্বাচন ১২ নভেম্বর

বিএনপির সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনে উপনির্বাচনের তফসিল ঘ...

আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসসের পর্ষদ পুনর্গঠন
১২ অক্টোবর ২০২৬

আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে বাসসের পর্ষদ পুনর্গঠন

দৈনিক যুগান্তরের সম্পাদক আবদুল হাই শিকদারকে চেয়ারম্যান করে রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা বাংলাদেশ সংবাদ...

জি এম কাদেরের উত্তরার বাসভবনে হামলা ও ভাঙচুর
১২ অক্টোবর ২০২৬

জি এম কাদেরের উত্তরার বাসভবনে হামলা ও ভাঙচুর

জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের রাজধানীর উত্তরার বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই