গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ১১ নভেম্বর ২০২৬

মেনু

চিত্রা এক্সপ্রেসের রুট বহালের দাবিতে ভেড়ামারায় বিক্ষোভ

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া

প্রকাশিত: ১৮:১৮ পিএম, ১১ নভেম্বর ২০২৬ | আপডেট: ১৯:৩১ এএম ২০২৬
চিত্রা এক্সপ্রেসের রুট বহালের দাবিতে ভেড়ামারায় বিক্ষোভ
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

কুষ্টিয়ার ভেড়ামারায় আন্তঃনগর চিত্রা এক্সপ্রেস ট্রেনের বর্তমান রুট বহাল রাখার দাবিতে রেলস্টেশনে বিক্ষোভ করেছেন উপজেলাবাসী। এ সময় যাত্রীবাহী দুটি ট্রেন আটকে দেন বিক্ষোভকারীরা। পরে উপজেলা প্রশাসনের কাছে স্মারকলিপি দেন তাঁরা।

বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় ‘ভেড়ামারা উপজেলাবাসী’ ব্যানারে শত শত মানুষ ভেড়ামারা রেলওয়ে স্টেশনে অবস্থান নিয়ে এ বিক্ষোভ করেন।

বিক্ষোভকারীদের সূত্রে জানা যায়, চিত্রা এক্সপ্রেসের বর্তমান খুলনা-ঈশ্বরদী-ঢাকা রুট পরিবর্তন করে রাজবাড়ী হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকায় নেওয়ার সিদ্ধান্তের কথা ছড়িয়ে পড়ার পর থেকেই এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়। গত সোমবার রেলভবনে এ-সংক্রান্ত আলোচনা হয়েছে বলে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। পরে পাকশী রেলওয়ের বিভাগীয় কার্যালয়ে যোগাযোগ করেও রুট পরিবর্তনের উদ্যোগের বিষয়টি জানতে পারেন তাঁরা।

বুধবার ট্রেনটির রুট পরিবর্তন না করার দাবিতে দিনব্যাপী কর্মসূচি পালন করেন ভেড়ামারার বাসিন্দারা। সকাল সাড়ে ১১টায় রেলস্টেশনে অবস্থান নিয়ে তাঁরা রাজশাহীগামী আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস ও খুলনাগামী মহানন্দ এক্সপ্রেস আটকে দেন। প্রায় আধা ঘণ্টা ট্রেন দুটি আটকে রাখার পর এক ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেন। দুপুর সাড়ে ১২টায় উপজেলা দপ্তরে স্মারকলিপি দেন তাঁরা। বিকেলেও তাঁদের অবস্থান কর্মসূচি পালনের কথা রয়েছে।

আন্দোলনের অন্যতম আয়োজক স্বেচ্ছাসেবক নেতা আল হোসাইন সোহাগ বলেন, ‘রেলওয়ের এই হঠকারী সিদ্ধান্ত আমরা কোনোভাবেই মেনে নেব না। এই ট্রেনের রুট পরিবর্তন হলে আমরা ভেড়ামারাবাসীকে নিয়ে কঠোর আন্দোলনে যাব।’

ভেড়ামারা উপজেলা বিএনপির সদস্য সচিব মো. শাজাহান আলী বলেন, ‘বর্তমানে এটিই আমাদের একমাত্র ঢাকায় যাওয়ার ট্রেন। ২০২৩ সালের নভেম্বরে সুন্দরবন ও বেনাপোল এক্সপ্রেস নামের ঢাকাগামী দুটি ট্রেনের রুট পরিবর্তন করা হয়েছে। এভাবে চললে ভেড়ামারা রেলওয়ে স্টেশনের ঐতিহ্য হারিয়ে যাবে।’

ভেড়ামারা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মোহাম্মদ জয়নাল আবেদিন বলেন, ‘রুট পরিবর্তনের বিষয়টি শুনেছি। তবে এখনো কোনো কাগজপত্র হাতে পাইনি।’
সানা/আপ্র/১১/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

নিরক্ষর মায়ের ত্যাগে সাত সন্তানের আলোকিত জীবন
১১ নভেম্বর ২০২৬

নিরক্ষর মায়ের ত্যাগে সাত সন্তানের আলোকিত জীবন

জাহিদুল ইসলাম: কুষ্টিয়ার খোকসা উপজেলার প্রত্যন্ত গ্রাম আমবাড়িয়া। চারপাশে গ্রামীণ জীবনের চেনা ছবি, সী...

বাগেরহাটে সাবেক উপজেলা চেয়ারম্যান ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা
১১ নভেম্বর ২০২৬

বাগেরহাটে সাবেক উপজেলা চেয়ারম্যান ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন, সম্পদের তথ্য গোপন এবং সম্পদ বিবরণীতে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে বাগেরহ...

মেহেরপুরে তিন বিএনপি নেতার বাড়ির গেটে ‘জয় বাংলা’ লেখা বস্তু
১১ নভেম্বর ২০২৬

মেহেরপুরে তিন বিএনপি নেতার বাড়ির গেটে ‘জয় বাংলা’ লেখা বস্তু

এস এ খান শিল্টু: মেহেরপুর সদর উপজেলার গোভীপুর গ্রামে তিন বিএনপি নেতার বাড়ির গেটের সামনে থেকে ককটেলসদ...

বাগেরহাটে সুশাসন ও সরকারি সেবা নিয়ে নাগরিক সংলাপ
১১ নভেম্বর ২০২৬

বাগেরহাটে সুশাসন ও সরকারি সেবা নিয়ে নাগরিক সংলাপ

স্থানীয় পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠা, সরকারি সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং জনসাধারণের অংশগ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

কোনো সক্রিয় জরিপ নেই