মাদারীপুরের রাজৈর উপজেলার বাজিতপুরে চক্ষুসেবা বিষয়ে জনসচেতনতা বাড়াতে সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১২ নভেম্বর) বেলা ১১টায় বাজিতপুর ইউনিয়ন পরিষদের সভাকক্ষে ডিস্ট্রিক্ট আই কেয়ার প্রকল্পের (ব্র্যাক) উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
বাজিতপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হালিম ফকিরের সভাপতিত্বে সভায় প্রকল্পের কার্যক্রম ও চক্ষুসেবা বিষয়ে বিস্তারিত আলোচনা করেন ডিস্ট্রিক্ট আই কেয়ার প্রকল্পের ম্যানেজার রফিকুল ইসলাম। এ সময় আরো বক্তব্য দেন ইউনিয়ন পরিষদের সচিব বাদল মজুমদার, ইউপি সদস্য মো. তারা মিয়া বেপারী, মো. সাগর বেপারী এবং প্রকল্পের ক্যাম্প অর্গানাইজার ওবায়দুর রহমান।
সভায় আরো উপস্থিত ছিলেন প্রদেশ পল্লী দরিদ্র জনগোষ্ঠীর আর্থ-সামাজিক ও মানবিক উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক অনাদি কুমার মন্ডল, বিশিষ্ট ব্যবসায়ী মো. মাঈনুদ্দিন হাওলাদার, ইউপি সদস্য রমেন বেপারী, গ্রাম পুলিশ জাহাঙ্গীর চৌকিদার, বিভিন্ন মসজিদের ইমাম, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিক এবং ব্র্যাকের চক্ষু প্রকল্পের কর্মকর্তা-কর্মচারীরা।
সভায় চক্ষুসেবা কার্যক্রম সম্পর্কে উপস্থিত ব্যক্তিদের অবহিত করা হয় এবং এ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়।
সানা/আপ্র/১৩/১১/২০২৬