গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

মেনু

কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া

প্রকাশিত: ০১:৫০ পিএম, ১৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ০৩:০৭ এএম ২০২৬
কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

জাহিদুল ইসলাম: কুষ্টিয়ার দৌলতপুরে দুটি বাড়িতে কাফনের কাপড়, আগরবাতি, সাবান, গোলাপজল ও রহস্যজনক চিরকুট রেখে গেছে দুর্বৃত্তরা। চিরকুটে দুই ব্যক্তিকে উদ্দেশ করে ১০-১২ দিনের মধ্যে ভালো-মন্দ খেয়ে নেওয়ার কথা লেখা হয়েছে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এর মধ্যে গত রাতে সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে।

গত বুধবার (১১ নভেম্বর) সকালে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চরসাদিপুর গ্রামের ফকির মালিথার ছেলে বাচ্চু মালিথা (৩০) এবং জসিম উদ্দিনের ছেলে মনি ডাক্তারের (৪২) বাড়িতে পৃথকভাবে এসব সামগ্রী পড়ে থাকতে দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের কোনো একসময় দুর্বৃত্তরা বাড়ি দুটিতে এসব সামগ্রী রেখে যায়। সকালে ঘুম থেকে উঠে পরিবারের সদস্যরা কাফনের কাপড়সহ অন্যান্য সামগ্রী ও চিরকুট দেখতে পান।

বাচ্চু মালিথার বাড়িতে পাওয়া চিরকুটে লেখা ছিল, ‘বাচ্চু ভাই, জীবনে কী খেয়েছো, না কী খেয়েছো, ভালো-মন্দ কিছু খেয়ে নিও। ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও। গুডবাই।’

অন্যদিকে, মনি ডাক্তারের বাড়িতে পাওয়া চিরকুটে লেখা ছিল, ‘মনি ভাই, জীবনে কী খেয়েছো, না কী খেয়েছো, ১০-১২ দিনের মধ্যে খেয়ে নিও। ইতি তোমার জান, গুডবাই।’

মনি ডাক্তার বলেন, সকালে ঘুম থেকে উঠে বাড়ির রান্নাঘরের পাশে কাফনের কাপড়, আগরবাতি, সাবান, গোলাপজল ও একটি চিরকুট পড়ে থাকতে দেখেন। কে বা কারা এসব রেখে গেছে, তা তিনি জানেন না। বিষয়টি সম্পর্কে কিছুটা আঁচ করতে পারলেও এখনই বিস্তারিত বলতে চান না। এ ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করতে তিনি থানায় এসেছেন।

ফিলিপনগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান একরামুল হক বলেন, বুধবার সকালে চরসাদিপুর গ্রামের দুটি বাড়িতে কাফনের কাপড় ও চিরকুট রেখে যাওয়ার ঘটনা ঘটেছে।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, বিষয়টি তাঁরা শুনেছেন। তিনি বর্তমানে কুষ্টিয়ায় একটি সভায় রয়েছেন। ভুক্তভোগীদের থানায় সাধারণ ডায়েরি করতে বলা হয়েছে। পুলিশ ঘটনাটি খতিয়ে দেখছে।
সানা/আপ্র/১৩/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

খুলনায় দোকানে ঢুকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা
১৩ নভেম্বর ২০২৬

খুলনায় দোকানে ঢুকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

খুলনার রূপসায় একটি দোকানে ঢুকে মো. জাকির হোসেন (৪৩) নামের বিএনপির এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর...

মেঘনার তীরে ঘুরতে যাওয়ার পথে প্রাণ গেল তিন বন্ধুর
১৩ নভেম্বর ২০২৬

মেঘনার তীরে ঘুরতে যাওয়ার পথে প্রাণ গেল তিন বন্ধুর

বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে চড়ে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছিল তিন বন্ধু। গন্তব্য ছিল লক্ষ্মীপুরের রাম...

বাগেরহাটে সরকারি জমি দখলমুক্ত, উচ্ছেদ ৪৫ প্রতিষ্ঠান
১৩ নভেম্বর ২০২৬

বাগেরহাটে সরকারি জমি দখলমুক্ত, উচ্ছেদ ৪৫ প্রতিষ্ঠান

বাগেরহাটের দশানী ট্রাফিক মোড় এলাকায় সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা ৪৫টি ব্যবসাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থ...

কুষ্টিয়ায় ১২২ অসহায় ব্যক্তিকে সাড়ে আট লাখ টাকা অনুদান
১৩ নভেম্বর ২০২৬

কুষ্টিয়ায় ১২২ অসহায় ব্যক্তিকে সাড়ে আট লাখ টাকা অনুদান

কুষ্টিয়া জেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে দরিদ্র, দুস্থ ও অসহায় ১২২ ব্যক্তির মধ্যে মোট ৮ লাখ ৫০ হাজার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিস্ট আওয়ামী শক্তি আর কখনো ফিরে আসতে পারবে না

ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রেখে দেশে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না। দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখা এবং যেকোনো ধরনের অস্থিতিশীলতা ও নাশকতার চেষ্টা মোকাবিলায় সরকারি দল, বিরোধী দলসহ সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্র্রীর এই বক্তব্য কি সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে