শাহজাহান শোভন, টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে শিল্প এলাকার সার্বিক উন্নয়ন, বিদ্যমান সমস্যা ও সম্ভাবনা নিয়ে শিল্প মালিক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার টঙ্গীর ৪৬ নম্বর ওয়ার্ডে অবস্থিত এমটারেন্ট গ্রুপের মা টাওয়ারের হলরুমে গাজীপুর সিটি করপোরেশনের উদ্যোগে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো. শওকত হোসেন সরকার। আলোচনায় শিল্প এলাকার অবকাঠামোগত উন্নয়ন, নাগরিক সুযোগ-সুবিধা, শিল্পপ্রতিষ্ঠানগুলোর বিদ্যমান সমস্যা এবং সংশ্লিষ্ট উন্নয়ন কার্যক্রমের বিভিন্ন দিক উঠে আসে।
সভায় শিল্প এলাকার নিরাপত্তা জোরদারে সিসি ক্যামেরা স্থাপন ও নিরাপত্তা ফটক নির্মাণের পাশাপাশি অবৈধ স্থাপনা উচ্ছেদসহ বিভিন্ন উন্নয়নমূলক কাজ বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন সিটি প্রশাসক শওকত হোসেন সরকার।
মতবিনিময় সভায় সংশ্লিষ্ট শিল্পকারখানার মালিক, স্থানীয় প্রশাসনের প্রতিনিধি এবং বিএনপির নেতারা উপস্থিত ছিলেন।
সানা/আপ্র/১৩/১১/২০২৬