গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

মেনু

কুষ্টিয়ায় ১২২ অসহায় ব্যক্তিকে সাড়ে আট লাখ টাকা অনুদান

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া

প্রকাশিত: ০১:৪৪ পিএম, ১৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ০৩:০৩ এএম ২০২৬
কুষ্টিয়ায় ১২২ অসহায় ব্যক্তিকে সাড়ে আট লাখ টাকা অনুদান
ছবি

প্রতিনিধির পাঠানো ছবি

কুষ্টিয়া জেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে দরিদ্র, দুস্থ ও অসহায় ১২২ ব্যক্তির মধ্যে মোট ৮ লাখ ৫০ হাজার টাকার আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) দুপুর ২টায় জেলা পরিষদ কার্যালয়ে ২০২৬-২০২৭ অর্থবছরের রাজস্ব তহবিল থেকে এ অনুদানের চেক বিতরণ ও মতবিনিময় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সুবিধাভোগীদের হাতে অনুদানের চেক তুলে দেন কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ সোহরাব উদ্দিন। জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. আব্দুল হাই সিদ্দিকীর সভাপতিত্বে অনুষ্ঠানে অনুদানপ্রাপ্ত ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মতবিনিময়কালে প্রশাসক সোহরাব উদ্দিন বলেন, সমাজের পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানো শুধু দায়িত্ব নয়, নৈতিক কর্তব্যও। জেলা পরিষদের পক্ষ থেকে সব সময় চেষ্টা করা হচ্ছে, যাতে অসহায় ও দরিদ্র মানুষ প্রয়োজনীয় সহায়তা পান। এ আর্থিক সহায়তা সাময়িক স্বস্তি দেওয়ার পাশাপাশি তাঁদের আত্মবিশ্বাস বাড়াতে এবং জীবনের সংগ্রামে নতুন শক্তি জোগাতে ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তিনি আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান সাধারণ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছেন। অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতে তিনি ধারাবাহিকভাবে বিভিন্ন মানবিক উদ্যোগ গ্রহণ করছেন। তাঁর নির্দেশনা ও অনুপ্রেরণায় এ সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে।

প্রশাসক বলেন, মানুষের পাশে দাঁড়ানোই প্রকৃত রাজনীতি। জনগণের সুখ-দুঃখ ভাগাভাগি করে নেওয়ার মধ্য দিয়েই একটি মানবিক ও কল্যাণমুখী সমাজ গড়ে তোলা সম্ভব।

অনুদান পেয়ে সন্তোষ প্রকাশ করেন সুবিধাভোগীরা। এ সময় তাঁরা জেলা পরিষদ কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা জানান।
সানা/আপ্র/১৩/১১/২০২৬

 

সংশ্লিষ্ট খবর

খুলনায় দোকানে ঢুকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা
১৩ নভেম্বর ২০২৬

খুলনায় দোকানে ঢুকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

খুলনার রূপসায় একটি দোকানে ঢুকে মো. জাকির হোসেন (৪৩) নামের বিএনপির এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর...

মেঘনার তীরে ঘুরতে যাওয়ার পথে প্রাণ গেল তিন বন্ধুর
১৩ নভেম্বর ২০২৬

মেঘনার তীরে ঘুরতে যাওয়ার পথে প্রাণ গেল তিন বন্ধুর

বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে চড়ে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছিল তিন বন্ধু। গন্তব্য ছিল লক্ষ্মীপুরের রাম...

কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট
১৩ নভেম্বর ২০২৬

কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট

জাহিদুল ইসলাম: কুষ্টিয়ার দৌলতপুরে দুটি বাড়িতে কাফনের কাপড়, আগরবাতি, সাবান, গোলাপজল ও রহস্যজনক চিরকুট...

বাগেরহাটে সরকারি জমি দখলমুক্ত, উচ্ছেদ ৪৫ প্রতিষ্ঠান
১৩ নভেম্বর ২০২৬

বাগেরহাটে সরকারি জমি দখলমুক্ত, উচ্ছেদ ৪৫ প্রতিষ্ঠান

বাগেরহাটের দশানী ট্রাফিক মোড় এলাকায় সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা ৪৫টি ব্যবসাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিস্ট আওয়ামী শক্তি আর কখনো ফিরে আসতে পারবে না

ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রেখে দেশে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না। দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখা এবং যেকোনো ধরনের অস্থিতিশীলতা ও নাশকতার চেষ্টা মোকাবিলায় সরকারি দল, বিরোধী দলসহ সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্র্রীর এই বক্তব্য কি সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে