গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

মেনু

মেঘনার তীরে ঘুরতে যাওয়ার পথে প্রাণ গেল তিন বন্ধুর

প্রত্যাশা ডেস্ক

প্রত্যাশা ডেস্ক

প্রকাশিত: ০২:২১ পিএম, ১৩ নভেম্বর ২০২৬ | আপডেট: ০৩:১৩ এএম ২০২৬
মেঘনার তীরে ঘুরতে যাওয়ার পথে প্রাণ গেল তিন বন্ধুর
ছবি

সড়ক দুর্ঘটনায় নিহত তিন বন্ধু—মো. শামীম, আবদুল করিম ও শাহদাত হোসেন -ছবি সংগৃহীত

বন্ধুদের সঙ্গে মোটরসাইকেলে চড়ে ঘুরতে যাওয়ার পরিকল্পনা করেছিল তিন বন্ধু। গন্তব্য ছিল লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডারে মেঘনার তীর। কিন্তু সেই আনন্দভ্রমণ আর শেষ হলো না। পথে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর গার্ডারে ধাক্কা লাগলে প্রাণ হারান তিনজনই। তাঁদের মধ্যে দুজন ঘটনাস্থলে এবং অপরজন হাসপাতালে নেওয়ার পর মারা যান।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরজব্বর ইউনিয়নের কাঞ্চন বাজার-চর হাসান ভূঁইয়ারহাট সড়কের বড় সেতুসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত তিন বন্ধু হলেন শাহদাত হোসেন (১৯), আবদুল করিম (১৭) ও মো. শামীম (২২)। তাঁরা সবাই সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের পূর্ব চর মজিদ গ্রামের বাসিন্দা। শাহদাত ওই গ্রামের আবু তাহেরের ছেলে। তিনি একটি ইটভাটায় শ্রমিকের কাজ করতেন। আবদুল করিম কামাল উদ্দিনের ছেলে। সে পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। আর শামীম রফিকুল ইসলামের ছেলে। তিনি কোনো কাজ করতেন না।

পুলিশ ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল চারটার দিকে তিন বন্ধু আলেকজান্ডারে মেঘনার তীরে ঘুরতে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। এ জন্য তাঁরা স্থানীয় একটি গ্যারেজ থেকে মোটরসাইকেল ভাড়া নেন। তাঁদের সঙ্গে একই এলাকার আরও কয়েকজন কিশোর ও তরুণ কয়েকটি মোটরসাইকেলে একই গন্তব্যে যাচ্ছিলেন।

তিন বন্ধুর মোটরসাইকেলটি চালাচ্ছিলেন শামীম। দ্রুতগতিতে যাওয়ার সময় চরজব্বর ইউনিয়নের কাঞ্চন বাজার এলাকায় নতুন সেতু পার হওয়ার মুহূর্তে তিনি মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারান। এতে মোটরসাইকেলটি সেতুর গার্ডারে সজোরে ধাক্কা খায়। ছিটকে পড়ে ঘটনাস্থলেই শাহদাত ও করিমের মৃত্যু হয়। গুরুতর আহত শামীমকে স্থানীয় লোকজন উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত তিনজনের বয়সের ব্যবধান তিন থেকে পাঁচ বছর হলেও তাঁদের মধ্যে ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। তাঁরা বেশির ভাগ সময় একসঙ্গে চলাফেরা ও আড্ডা দিতেন।

পূর্ব চরবাটা ইউনিয়ন পরিষদের ৮ নম্বর ওয়ার্ডের সাবেক সদস্য মো. হাসান বলেন, নিহত তিনজন বন্ধু। তাঁরা বেশির ভাগ সময় একসঙ্গে থাকতেন। বৃহস্পতিবারও একসঙ্গে ঘুরতে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন।

পূর্ব চরবাটা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ ছালেহ উদ্দিন বলেন, আবদুল করিম তাঁর প্রতিষ্ঠানের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। বৃহস্পতিবার সে নির্বাচনী পরীক্ষায়ও অংশ নিয়েছিল। পরে জানতে পারেন, পরিবারের অজান্তে দুই বন্ধুকে নিয়ে লক্ষ্মীপুরের রামগতির আলেকজান্ডারে মেঘনার তীরে ঘুরতে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়ে সে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল হাসান বলেন, দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর গার্ডারে ধাক্কা খেলে দুজন ঘটনাস্থলে মারা যান। অপরজনকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পুলিশ ঘটনাস্থল ও হাসপাতাল পরিদর্শন করে আইনি প্রক্রিয়া গ্রহণ করছে।
সানা/আপ্র/১৩/১১/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

খুলনায় দোকানে ঢুকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা
১৩ নভেম্বর ২০২৬

খুলনায় দোকানে ঢুকে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

খুলনার রূপসায় একটি দোকানে ঢুকে মো. জাকির হোসেন (৪৩) নামের বিএনপির এক নেতাকে গুলি করে হত্যা করেছে দুর...

কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট
১৩ নভেম্বর ২০২৬

কুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড় ও হুমকির চিরকুট

জাহিদুল ইসলাম: কুষ্টিয়ার দৌলতপুরে দুটি বাড়িতে কাফনের কাপড়, আগরবাতি, সাবান, গোলাপজল ও রহস্যজনক চিরকুট...

বাগেরহাটে সরকারি জমি দখলমুক্ত, উচ্ছেদ ৪৫ প্রতিষ্ঠান
১৩ নভেম্বর ২০২৬

বাগেরহাটে সরকারি জমি দখলমুক্ত, উচ্ছেদ ৪৫ প্রতিষ্ঠান

বাগেরহাটের দশানী ট্রাফিক মোড় এলাকায় সরকারি জায়গা দখল করে গড়ে ওঠা ৪৫টি ব্যবসাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন স্থ...

কুষ্টিয়ায় ১২২ অসহায় ব্যক্তিকে সাড়ে আট লাখ টাকা অনুদান
১৩ নভেম্বর ২০২৬

কুষ্টিয়ায় ১২২ অসহায় ব্যক্তিকে সাড়ে আট লাখ টাকা অনুদান

কুষ্টিয়া জেলা পরিষদের রাজস্ব তহবিল থেকে দরিদ্র, দুস্থ ও অসহায় ১২২ ব্যক্তির মধ্যে মোট ৮ লাখ ৫০ হাজার...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

ফ্যাসিস্ট আওয়ামী শক্তি আর কখনো ফিরে আসতে পারবে না

ফ্যাসিবাদবিরোধী গণতান্ত্রিক আন্দোলনের সময় গড়ে ওঠা জাতীয় ঐক্য ধরে রেখে দেশে ফ্যাসিবাদী শক্তির পুনরুত্থান ঠেকানোর আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, গণ-অভ্যুত্থানে পালিয়ে যাওয়া ফ্যাসিস্ট আওয়ামী শক্তি বাংলাদেশে আর কখনো ফিরে আসতে পারবে না। দেশের গণতান্ত্রিক যাত্রা অব্যাহত রাখা এবং যেকোনো ধরনের অস্থিতিশীলতা ও নাশকতার চেষ্টা মোকাবিলায় সরকারি দল, বিরোধী দলসহ সব রাজনৈতিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বুধবার (১১ নভেম্বর) জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের তৃতীয় দিনের বৈঠকে কার্যপ্রণালি বিধির ৩০০ বিধিতে দেওয়া বিবৃতিতে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, মন্ত্র্রীর এই বক্তব্য কি সঠিক মনে করেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে