গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬

মেনু

বাগেরহাটে বসতঘর থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

জেলা প্রতিনিধি, বাগেরহাট

জেলা প্রতিনিধি, বাগেরহাট

প্রকাশিত: ২১:৪৭ পিএম, ০৪ আগস্ট ২০২৬ | আপডেট: ১৬:১৭ এএম ২০২৬
বাগেরহাটে বসতঘর থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার
ছবি

বাগেরহাটে বসতঘর থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার

বাগেরহাটের কচুয়া উপজেলার রাড়িপাড়া ইউনিয়নের পশ্চিম চান্দেরখোলা গ্রামে নিজ বসতঘর থেকে একই পরিবারের তিনজনের গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ঘটনাটিকে হত্যাকাণ্ড বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে মরদেহ উদ্ধারের পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন আর রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন-আহাত হাওলাদার (২২), তাঁর মা মনিরা বেগম (৫৫) এবং নানি রাশিদা বেগম (৮৫)। আহাত কচুয়া উপজেলার বাসিন্দা আব্দার হাওলাদারের ছেলে। মনিরা বেগম মৃত রশিদ শেখের মেয়ে এবং রাশিদা বেগম ছিলেন মৃত রশিদ শেখের স্ত্রী।

স্থানীয় বাসিন্দারা জানান, কয়েক দিন ধরে বাড়িটি থেকে দুর্গন্ধ বের হচ্ছিল। পরে সন্দেহ হলে খোঁজ নিয়ে ঘরের ভেতরে গলিত মরদেহ দেখতে পান তারা। এরপর বিষয়টি পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বসতঘরের ভেতর থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন আর রশিদ বলেন, মরদেহগুলোর মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি হত্যাকাণ্ড। ঘটনাটি দুই থেকে তিন দিন আগে ঘটতে পারে।

তিনি আরো বলেন, বাড়িতে মানুষের যাতায়াত কম থাকায় এতদিন বিষয়টি কারও নজরে আসেনি। মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হতে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে। একই সঙ্গে ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।”
সানা/আপ্র/৪/৮/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

সাতক্ষীরায় কলেজছাত্র জাকারিয়া হত্যা, গ্রেফতার ১
০৬ অক্টোবর ২০২৬

সাতক্ষীরায় কলেজছাত্র জাকারিয়া হত্যা, গ্রেফতার ১

সাতক্ষীরা শহরে কলেজছাত্র জাকারিয়া খাঁন (১৯) হত্যাকাণ্ডের ঘটনায় কিশোর গ্যাংয়ের সঙ্গে সম্পৃক্ততার অভিয...

ঘোড়াঘাটে বিশ্ব শিক্ষক দিবস পালিত
০৬ অক্টোবর ২০২৬

ঘোড়াঘাটে বিশ্ব শিক্ষক দিবস পালিত

ঘোড়াঘাট প্রতিনিধি: দিনাজপুরের ঘোড়াঘাটে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব শিক্ষক দিবস ২০...

মেহেরপুরে বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি ও আলোচনা সভা
০৬ অক্টোবর ২০২৬

মেহেরপুরে বিশ্ব শিক্ষক দিবসে র‌্যালি ও আলোচনা সভা

মেহেরপুরে বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকাল ১১ট...

নাগরপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত
০৬ অক্টোবর ২০২৬

নাগরপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত

টাঙ্গাইলের নাগরপুরে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব শিক্ষক দিবস ২০২৬ পালিত হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সকালে উ...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

আদালতে হেলমেট ছুড়ে আখতারুজ্জামান বললেন, কেন পরব

রিমান্ড শুনানির জন্য আদালতে নেওয়ার সময় মাথা থেকে হেলমেট খুলে ছুড়ে ফেলেছেন জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। শনিবার (৩ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণে প্রিজন ভ্যান থেকে নামানোর সময় এ ঘটনা ঘটে। প্রিয় পাঠক আপনি কি মনে করেন তিনি সঠিক প্রশ্ন করেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে