গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬

মেনু

বিয়ে এবং মাতৃত্ব রাইমার কাছে ‘আলাদা বিষয়’

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২০:২৫ পিএম, ৩০ সেপ্টেম্বর ২০২৬ | আপডেট: ২১:৫৬ এএম ২০২৬
বিয়ে এবং মাতৃত্ব রাইমার কাছে ‘আলাদা বিষয়’
ছবি

ছবি সংগৃহীত

অভিনেত্রী রাইমা সেনের বিয়ে নিয়ে তাড়াহুড়া নেই। সংসার করার প্রয়োজনীয়তাও তেমন একটা অনুভব করেন না তিনি। বিয়ে এবং মাতৃত্ব-দুটো বিষয়কে আলাদা করে ভাবেন বলেও জানিয়েছেন। কলকাতার সংবাদমাধ্যম ‘এই সময়’কে দেওয়া সাক্ষাৎকারে বিয়ে নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেছেন সুচিত্রা সেনের নাতনি ও মুনমুন সেন কন্যা। 

রাইমা বলেন, “সত্যি কথা বলতে কী, এই বয়সে দাঁড়িয়ে বিয়ে করার তাগিদটাও অনুভব করি না। অ্যাটাচমেন্ট নিয়েও চিন্তা হয়।” 

বিয়ে না করলেও মাতৃত্ব নিয়ে ভবিষ্যতে ভাবতে পারেন বলে জানিয়েছেন রাইমা। তার কথায়, শিশুদের খুব ভালোবাসেন তিনি। তবে তবে মা হওয়ার দায়িত্ব সামলাতে পারবেন কী না, তা নিয়ে নিজেরই সংশয় আছে। রাইমা বলেন, “আমি বাচ্চাদের ভীষণ ভালোবাসি। ভয় লাগে, কী জানি সবটা ম্যানেজ করতে পারব কি না, ভেবে দেখিনি। 

তবে মনের কথা তো বলা যায় না। আজ মনে হচ্ছে না, কাল ইচ্ছা হতেই পারে।” ভবিষ্যতে সন্তান নেওয়ার ইচ্ছা তৈরি হলে যাতে সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকে, সে জন্য অনেক আগেই ডিম্বাণু সংরক্ষণ করেছেন। অভিনেত্রী। তবে তাঁর কাছে বিয়ে আর মাতৃত্ব দুটি আলাদা বিষয়।


রাইমা বলেন, “সেই সব সাতপাঁচ ভেবে আমি অনেক কাল আগেই ডিম্বাণু সংরক্ষণ (এগ ফ্রিজ) করিয়ে রেখেছি। তবে একটা বিষয় আমার কাছে ভীষণ পরিষ্কার। শুধু মা হওয়ার জন্য বিয়ে নিষ্প্রয়োজন।” একসময় পশ্চিমবঙ্গের বাংলা সিনেমার নিয়মিত মুখ ছিলেন রাইমা সেন। গত কয়েক বছরে হিন্দি সিরিজ বা সিনেমায় হাঠাৎ হঠাৎ দেখা গেলেও বাংলা সিনেমায় তিনি নিয়মিত নন।

 গত কয়েক বছরে ভালো কাজ হাতে না আসায় বাংলা সিনেমা বা সিরিজে তাকে দেখা যায়নি বলে জানিয়েছেন রাইমা। তিনি বলেন, “যে অফার আসবে, তাতে তো কিছু নতুনত্ব থাকতে হবে। একই ধরনের গল্প বা চরিত্রের প্রস্তাব এলে কাজ করতে চাই না। 

এখন কিছু করলে ইন্টারেস্টিং কিছু করতে চাই। মানে এমন কোনো চরিত্র, যেভাবে দর্শক আগে আমাকে দেখেননি। না হলে কাজ করে যাওয়ার মানে নেই।” চলতি বছরের জুনে আবার ‘হাওয়া বদল’ দিয়ে ফিরেছেন অভিনেত্রী। 

আগামী মাসে দুর্গাপূজার সময় দেখা যাবে ‘একেন বাবু’র নতুন সিনেমা ‘দ্য একেন: কেরালায় কুরুক্ষেত্র’–তে।


গোয়েন্দা গল্প ‘একেন বাবু’ফ্র্যাঞ্চাইজির কথা রাইমা অনেকে শুনেছেন, এর কারণ একেন চরিত্রে অনিবার্ণ চক্রবর্তীর জনপ্রিয়তা একটা বড় কারণ। একেন সিরিজের পরিচালকের প্রশংসা করে রাইমা বলেন, “জয়দীপ মুখোপাধ্যায় খুব ভালো পরিচালক। 

তারসঙ্গে আমি কখনও কাজ করিনি। সেই জায়গা থেকেও একটা ইচ্ছে ছিল। এখানে আমার চরিত্রটা দক্ষিণ ভারতীয় একটি মহিলার, লুকটাও অন্য রকম। এমন ভাবে দর্শক আগে আমাকে দেখেননি।” 

শুটিং কেমন হল জানতে চাইলে রাইমা বলেন, “প্রথম দিকে আমি একটু চিন্তায় ছিলাম। তার পরে দেখলাম সবটা খুব মসৃণভাবেই হয়ে গেল। এত ফাস্ট কাজ হল যে কিছু টেরই পেলাম না। সব কৃতিত্ব পরিচালকের। জয়দীপদা জানেন উনি ঠিক কী চান। 

আর ভালো পরিচালক হতে গেলে সেটা জানা খুব জরুরি।” ‘দ্য একেন: কেরালায় কুরুক্ষেত্র’ শুটিং হয়েছে কেরলমে। সেখানে অভিনয়ের পাশাপাশি ঘোরাঘুরি ও দক্ষিণ ভারতীয় খাবারও উপভোগ করেছেন বলে জানিয়েছেন রাইমা।

ডিসি/আপ্র/৩০/০৯/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

বিয়েটা হয়ত হুট করেই হয়ে যাবে: কেয়া পায়েল
৩০ সেপ্টেম্বর ২০২৬

বিয়েটা হয়ত হুট করেই হয়ে যাবে: কেয়া পায়েল

আড়াই মাস আগে ফেইসবুকে ‘হ্যাপিলি ম্যারিড’ লিখে পোস্ট দিয়েছিলেন অভিনেত্রী কেয়া পায়েল। সেই পোস্টের সঙ্গ...

রাইড শেয়ারিং চালকের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ গায়িকার
৩০ সেপ্টেম্বর ২০২৬

রাইড শেয়ারিং চালকের বিরুদ্ধে হেনস্তার অভিযোগ গায়িকার

রাইড শেয়ারিংয়ের এক চালকের বিরুদ্ধে অশালীন আচরণ ও হেনস্তার অভিযোগ তুলেছেন গায়িকা ও গীতিকার শ্রিয়া রাও...

ভিউয়ের জন্য নেগেটিভ প্রশ্নে মানুষকে বিব্রত করি না: মৌসুমী মৌ
৩০ সেপ্টেম্বর ২০২৬

ভিউয়ের জন্য নেগেটিভ প্রশ্নে মানুষকে বিব্রত করি না: মৌসুমী মৌ

উপস্থাপনায় ব্যস্ততা, অভিনয়ে বেছে বেছে কাজ আর বিজ্ঞাপনে সরব উপস্থিতি- সব মিলিয়ে নিজের আলাদা একটি জায়গ...

গরিব ছেলে পছন্দ করতাম, পরে বুঝেছি এরা আরো বেশি দুষ্টু: প্রভা
৩০ সেপ্টেম্বর ২০২৬

গরিব ছেলে পছন্দ করতাম, পরে বুঝেছি এরা আরো বেশি দুষ্টু: প্রভা

ছোটপর্দার জনপ্রিয় ও আলোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। নাটক ও সামাজিক যোগাযোগমাধ্যমে সরব উপস্থিতির...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

বিএনপিকে চাঁদাবাজ বললে বিচার করবে জনগণ: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, সরকারকে ঢালাওভাবে দোষারোপ এবং বিএনপিকে উদ্দেশ্য করে চাঁদাবাজির অভিযোগ তুলে কেউ বক্তব্য দিয়ে থাকলে, তার বিচার জনগণ করবে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি মনে করেন- জনগণ বিচার করবে?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 13 মিনিট আগে