গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
রোববার, ১১ অক্টোবর ২০২৬

মেনু

পরিচালকের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ অধরা খানের

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ২১:০৬ পিএম, ১১ অক্টোবর ২০২৬ | আপডেট: ২২:০১ এএম ২০২৬
পরিচালকের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ অধরা খানের
ছবি

ছবি সংগৃহীত

পরিচালকের বিরুদ্ধে অপেশাদার আচরণের অভিযোগ তুললেন অভিনেত্রী অধরা খান। পাশাপাশি যোগাযোগের অভাবের অভিযোগও তুলেছেন তিনি। এর ফলে সেই সিনেমা থেকে সরে এসেছিলেন বলে দাবি অভিনেত্রীর। সিনেমাটির নাম ‘ভায়োলেন্স’। 

এটি নির্মাণ করছেন কামাল হোসেন বাবর। তার বিরুদ্ধেই অপেশাদার আচরণের অভিযোগ তোলেন অধরা খান; প্রজেক্টটি থেকে সরে আসেন। তার এই সিদ্ধান্তের কারণে র্থিক ও পেশাগত ক্ষতির মুখেও পড়েছেন বলে দাবি অভিনেত্রীর। 

রোববার (১১ অক্টোবর) নিজের ফেসবুক পোস্টে ‘ভায়োলেন্স’ সিনেমা থেকে সরে দাঁড়ানোর বিষয়ে বিস্তারিত তুলে ধরেন অধরা। সেখানে তিনি জানান, সিনেমাটি থেকে নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত তিনি অনেক আগেই নিয়েছেন। 

তবে সংশ্লিষ্ট পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা না আসায় এত দিন বিষয়টি নিয়ে নীরব ছিলেন। অধরা লেখেন, “আপনাদের অনেকেই জানতে চেয়েছেন, কেন আমি ‘ভায়োলেন্স’ সিনেমা থেকে সরে দাঁড়িয়েছি! পরিচালকের অপেশাদার আচরণ ও যথাযথ যোগাযোগের অভাবে আমি অনেক আগেই সিনেমাটি থেকে নিজেকে সরিয়ে নিয়েছি। 

বিষয়টি সংশ্লিষ্ট পক্ষকে জানানো হলেও তাদের পক্ষ হতে আনুষ্ঠানিক কোনো ঘোষণা না আসায়, আমার ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও সম্মানিত সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতেই নিজের অবস্থান পরিষ্কার করছি।”


অধরার ভাষ্যে, “আমি এতদিন নীরব ছিলাম, কারণ আমার বক্তব্যের কারণে সিনেমাটির চলমান শুটিং কিংবা এর সঙ্গে যুক্ত সহশিল্পী ও কলাকুশলীদের কাজে কোনো নেতিবাচক প্রভাব পড়ুক, তা চাইনি। তবে এই অভিজ্ঞতার কারণে আমাকে বড় ধরনের আর্থিক ও পেশাগত ক্ষতির মুখে পড়তে হয়েছে। 

‘ভায়োলেন্স’ এর জন্য অপেক্ষা করতে গিয়ে হলিউডসহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কাজের সুযোগ গ্রহণ করতে পারিনি। চুক্তিগত গোপনীয়তার বাধ্যবাধকতা থাকায় সেসব প্রজেক্টের বিস্তারিত প্রকাশ করতে পারছি না। 

একই সঙ্গে, এই সিনেমার জন্য অন্যান্য কাজের সময়সূচি ও পেশাগত প্রতিশ্রুতি বজায় রাখতে না পারায় এখানে আমার কাস্টিং ডিরেক্টর ও এজেন্সির কাছ থেকেও সতর্কবার্তা পেতে হয়েছে। 

এই সিনেমায় আমার শুটিংয়ের মাত্র এক দিন আগে আমার সাথে যোগাযোগের চেষ্টা করাও আমার জন্য অত্যন্ত হতাশাজনক ছিল। বাংলা সিনেমার প্রতি অকৃত্রিম ভালোবাসা থেকেই ‘ভায়োলেন্স’ এর সঙ্গে যুক্ত হয়েছিলাম।”


এ ঘটনাকে তার কাছে একটা শিক্ষা বলে উল্লেখ করে এ অভিনেত্রী আরও লেখেন, “এই অভিজ্ঞতা আমার জন্য একটি বড় শিক্ষা হয়ে থাকবে। যথাযথ পেশাদারিত্ব, যোগাযোগ ও পারস্পরিক সম্মানের বিষয়গুলো আরও গভীরভাবে বিবেচনা না করে এই প্রজেক্টে যুক্ত হওয়াকে আমি আমার ক্যারিয়ারের একটি বড় ‘ভুল’ হিসেবেও দেখছি। 

আমার এই লেখার উদ্দেশ্য কাউকে ছোট করা বা কোনো সিনেমার ক্ষতি করা নয়; বরং আমার ভক্ত, শুভাকাঙ্ক্ষী ও সম্মানিত সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিয়ে নিজের অভিজ্ঞতা ও অবস্থান পরিষ্কার করা।” সবশেষ এই অভিনেত্রী লেখেন, ‘কিছু অভিজ্ঞতা আমাদের আরও সচেতনভাবে এগিয়ে যেতে শেখায়। 

পারস্পরিক সম্মান ও পেশাদারিত্ব কখনোই একতরফা হওয়া উচিত নয়। একজন শিল্পী হিসেবে নিজের সময়, শ্রম ও আত্মসম্মানের মূল্য দেওয়াটাও আমার দায়িত্ব। আশা করি, আমার বক্তব্যকে আমার ব্যক্তিগত অভিজ্ঞতার ব্যাখ্যা হিসেবেই দেখবেন।’ 

 

উল্লেখ্য, গত আগস্টের শেষ দিকে ‘ভায়োলেন্স’ সিনেমায় অধরা খানের চুক্তিবদ্ধ হওয়ার খবর প্রকাশ্যে এসেছিল।

ডিসি/আপ্র/১১/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

নায়িকাদের আপত্তিকর ছবি তোলা নিয়ে পাপারাজ্জিদের হুঁশিয়ারি সালমানের
১১ অক্টোবর ২০২৬

নায়িকাদের আপত্তিকর ছবি তোলা নিয়ে পাপারাজ্জিদের হুঁশিয়ারি সালমানের

তারকাদের ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘন করে আপত্তিকর ও অসম্মতিমূলক ছবি তোলার প্রবণতা নিয়ে কঠোর অবস্থান নিয়...

ধূসর চুলেই নতুন লুকে আমির খান
১০ অক্টোবর ২০২৬

ধূসর চুলেই নতুন লুকে আমির খান

বলিউড ইন্ডাষ্ট্রিতে তিনি ‘মিস্টার পারফেক্টশনিস্ট’ হিসেবেই সমাদৃত। পেশাগত সাফল্য থেকে ব্যক্তিগত জীবনে...

শরীর নিয়ে ট্রল, কড়া জবাব ক্যাটরিনার
১০ অক্টোবর ২০২৬

শরীর নিয়ে ট্রল, কড়া জবাব ক্যাটরিনার

কিছুদিন আগেই আম্বানিদের গণেশ পুজোয় মুটিয়ে যাওয়া নিয়ে ট্রলড হতে হয়েছে বলিউড অভিনেত্রী ক্যাটরিনা কাইফক...

‘প্রবল ঘোর’-এ কুসুম শিকদার
১০ অক্টোবর ২০২৬

‘প্রবল ঘোর’-এ কুসুম শিকদার

অভিনেত্রী হিসেবেই জনপ্রিয়তা কুসুম শিকদারের। তবে তিনি নির্মাণও করেন, আবার গানও করেন। মজার ব্যাপার হলো...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

অটোরিকশার দাবির পক্ষে বলা নেতার আছে ৭০০ বাহন

অটোরিকশা চালকদের দাবি মেনে নেওয়ার পক্ষে বক্তব্য দেওয়া জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের ৭০০টি অটোরিকশা রয়েছে বলে দাবি করেছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, জনগণের কাছে বারবার খোলস বদলে পার পাওয়া যাবে না। শুক্রবার (৯ অক্টোবর) সকালে রাজধানীর মিরপুর-১২ থেকে আগারগাঁও পর্যন্ত মেট্রোরেলের পিলারে জুলাইয়ের চিত্রাঙ্কন কর্মসূচিতে অংশ নিয়ে তিনি এ দাবি করেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাত শ অটোরিকশা থাকার অভিযোগকে কাল্পনিক, অসত্য ও ভিত্তিহীন আখ্যা দিয়ে এর পক্ষে সুনির্দিষ্ট প্রমাণ চেয়েছে দলটি| প্রিয় পাঠক, আপনি কি মনে করেন প্রশাসক সত্য বলেছেন?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 1 দিন আগে