গণমানুষের প্রত্যাশা পূরণে অঙ্গীকারবদ্ধ সৃজনশীল দৈনিক
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬

মেনু

বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে যা বললেন ফারুকী

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

প্রকাশিত: ১৯:৪৪ পিএম, ২৪ অক্টোবর ২০২৬ | আপডেট: ২২:০৩ এএম ২০২৬
বিচ্ছেদের গুঞ্জন উড়িয়ে যা বললেন ফারুকী
ছবি

ছবি সংগৃহীত

আলোচিত নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশার দাম্পত্য জীবন ঘিরে বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়েছে শোবিজে। বিভিন্ন সংবাদমাধ্যমে তাদের আলাদা থাকা ও সম্পর্কের টানাপোড়েন নিয়ে খবর প্রকাশিত হয়েছে। 

বিষয়টি নিয়ে এবার মুখ খুললেন ফারুকী। এই নির্মাতা সংসার ভাঙনের গুঞ্জনকে উড়ো খবর বলে উড়িয়ে দিয়েছেন। একইসঙ্গে তিনি জানিয়েছেন দুজনের নতুন কাজের খবর। সংসার ভাঙনের খবর প্রসঙ্গে ফারুকী বলেন, ‘আমাকে নিয়ে তো নানা প্রোপাগান্ডা, মিথ্যা নিউজ প্রচার শুরু হয়েছে আরও আগে থেকে। এখন চলছে ব্যক্তিগত আক্রমণ। মিথ্যা নিউজে তো ঘটনা সত্য হয় না। এসব নিয়ে কথা বলা মানে আরও প্রশ্রয় দেওয়া। 

 

তাই এ বিষয়ে আমি বা তিশা কেউই কোনো মন্তব্য করতে চাই না। এর চেয়ে বরং নতুন কাজ করছি, আসুন নতুন কাজ নিয়ে কথা বলি।’


কাজের বিষয়ে এই নির্মাতা জানান, গেল ১০ অক্টোবর দক্ষিণ কোরিয়া গিয়েছিলেন বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আমন্ত্রণে। 

সেখানে ফিল্ম নিয়ে বক্তব্য দিয়েছেন। বুসানে যাওয়ার আগেই একটি বিজ্ঞাপনচিত্রের কাজ শেষ করেছেন। ১৭ অক্টোবর বুসান থেকে দেশে ফিরে শুরু করেছেন নতুন বিজ্ঞাপনের কাজ। ইতোমধ্যেই একটি সিনেমার গল্প লেখা শেষ করে হাত দিয়েছেন নতুন সিনেমার গল্পে। 

 

নতুন বিজ্ঞাপন নির্মাণ প্রসঙ্গে ফারুকী বলেন, ‘এই মুহূর্তে তিনটা বিজ্ঞাপন নিয়ে ব্যস্ত। একটা স্বাস্থ্যসেবার; বাকি দুটি বিল্ডিং ম্যাটেরিয়ালের। একটার শুটিং শেষ। এটার শুটিং হয়েছে ঢাকা, ময়মনসিংহ এবং দক্ষিণ কোরিয়ায়।’ 

এদিকে ব্যক্তিগত জীবন নিয়ে গুঞ্জনের মধ্যেও কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিশা। সম্প্রতি ‘ফুলস্ক্রিন’ নামের একটি প্রযোজনা প্রতিষ্ঠান গড়েছেন তিনি। গত ২৮ সেপ্টেম্বর এই নামের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে আরশ খান ও প্রিয়ন্তী উর্বি অভিনীত নাটক।  

স্ত্রী তিশার ব্যাপারে ফারুকী জানান, নতুন একটি আন্তর্জাতিক সিনেমায় অভিনয়ের বিষয়ে আলাপ চলছে তার। তবে সিনেমাটি নিয়ে এখনই বিস্তারিত জানাতে চাননি, সবকিছু চূড়ান্ত হলে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হবে বলে জানান তিনি। 

উল্লেখ্য, কাজের সূত্র ধরেই ফারুকী ও তিশার পরিচয়। সেখান থেকে বন্ধুত্ব ও পরে প্রেম। পাঁচ বছরের প্রেমের সম্পর্কের পর ২০১০ সালের ১৬ জুলাই বিয়ে করেন তারা। ২০২২ সালে তাদের ঘরে আসে কন্যাসন্তান ইলহাম নুসরাত ফারুকী।

ডিসি/আপ্র/২৪/১০/২০২৬
 

সংশ্লিষ্ট খবর

কণ্ঠশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলি, অটোরিকশায় এসেছিল হামলাকারী
২৪ অক্টোবর ২০২৬

কণ্ঠশিল্পী আসিফ আকবরের গাড়িতে গুলি, অটোরিকশায় এসেছিল হামলাকারী

কণ্ঠশিল্পী আসিফ আকবরের ব্যক্তিগত গাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় একজন জড়িত বলে জানিয়েছে পুলিশ। তব...

শ্রদ্ধার কারণে গায়কিতে বদল আনেন শ্রেয়া
২৪ অক্টোবর ২০২৬

শ্রদ্ধার কারণে গায়কিতে বদল আনেন শ্রেয়া

২০১৩ সালে মুক্তি পাওয়া বলিউডের ‘আশিকি ২’ সিনেমার গানগুলো এখনো শ্রোতাদের মনে জায়গা করে আছে। এর মধ্যে...

ক্যানসারে প্রাণ হারালেন মডেল-অভিনেত্রী তুলনা
২৪ অক্টোবর ২০২৬

ক্যানসারে প্রাণ হারালেন মডেল-অভিনেত্রী তুলনা

মাস ছয়েক আগে তার শরীরে ক্যানসার ধরা পড়ে। এরপর থেকেই চলছিল চিকিৎসা। কিন্তু ফেরানো গেল না। ৩৯ বছর বয়সে...

‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল নিয়ে বড় খবর দিলেন আমির
২৪ অক্টোবর ২০২৬

‘থ্রি ইডিয়টস’-এর সিক্যুয়েল নিয়ে বড় খবর দিলেন আমির

বলিউডের জনপ্রিয় সিনেমা ‘থ্রি ইডিয়টস’-এর দ্বিতীয় কিস্তি নিয়ে দর্শকদের অপেক্ষা দীর্ঘদিনের। এবার স...

মন্তব্য বৈশিষ্ট্য বন্ধ রয়েছে

বর্তমানে মন্তব্য বৈশিষ্ট্য নিষ্ক্রিয় করা হয়েছে। অনুগ্রহ করে পরে আবার চেষ্টা করুন।

অনলাইন জরিপ

পতিত স্বৈরাচার ও বিরোধী দল বিশৃঙ্খলার ষড়যন্ত্রে লিপ্ত: প্রধানমন্ত্রী

দেশের বিভিন্ন স্থানে ও কলকারখানায় শ্রমিক অসন্তোষ সৃষ্টির পেছনে পলাতক স্বৈরাচার ও কয়েকটি রাজনৈতিক দলের যোগসাজশ রয়েছে বলে অভিযোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে তাঁর কাছে গোয়েন্দা তথ্য রয়েছে দাবি করে তিনি বলেছেন, এক পক্ষ সীমান্তের ওপার থেকে অর্থ সরবরাহ করছে, অন্য পক্ষ দেশে অস্থিরতা তৈরির চেষ্টা করছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেলে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। প্রিয় পাঠক, আপনি কি প্রধানমন্ত্রীর বক্তব্যের সঙ্গে একমত?

মোট ভোট: ১ | শেষ আপডেট: 2 দিন আগে